নারকেলের খোসা দিয়ে গুবরে পোকা তৈরি।
আজ - ১৭ই, মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে নারকেলের খোসা দিয়ে একটা গুবরে পোকা তৈরি করা যায় তা শেয়ার করব।
এখন শীতকাল চারিদিকে পিঠাপুলির আয়োজন চলছে । আর এই পিঠার মূল উপাদান হচ্ছে নারকেল। আমাদের বাসায় বিভিন্ন পিঠা বানানোর কারণে প্রচুর নারকেলের খোসা জমে আছে। এমনিতে এসব খোসাগুলো তেমন একটা কাজে আসে না পরবর্তীতে ফেলে দেয়া হয়। তাই ভাবনা এগুলো ফেলে না দিয়ে কিছু একটা তৈরি করা ভালো। আর যে ভাবনার সে কাজ এগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে নিলাম। আরো অনেক কিছুই তৈরি করেছি এই নারকেলের খোসা দিয়ে। সময় করে আস্তে আস্তে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণঃ
- জলরং -লাল,কালো ।
- নারকেলের মালা ।
- সাদা কাগজ ।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে নারকেলের খোসাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিব
ধাপ- ২ঃ
- এরপর নারকেলের মালাটিকে রং দিয়ে তিন ভাগে ভাগ করে নিব।
ধাপ- ৩ঃ
- এরপর এক অংশে পুরোটা কালো রং করে নেব। নিচের ছবির মত করে।
ধাপ- ৪ঃ
- এরপর অন্য দুই পাশে লাল রং করে নেব।
ধাপ- ৫ঃ
- এরপর নিচের ছবির মতো করে লাল অংশে গোল গোল করে কালো রং করে নেব।
ধাপ- ৬ঃ
- গোল করে দুইটা সাদা কাগজ কেটে নিব চোখ তৈরির জন্য।
ধাপ- ৭ঃ
- এরপর চোখ দুইটিকে কালো রং করে নেব।
ধাপ- ৮ঃ
- এরপর তৈরি করা চোখ দুটিকে আঠা দিয়ে নারকেলের মালাই লাগিয়ে দিব।
ধাপ- ৯ঃ
- ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল নারকেলের মালা দিয়ে সুন্দর একটি পোকা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাই আপনার এই অসাধারণ প্রজেক্টটি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনি নারিকেলনের খোসা দিয়ে এই রকম একটি জিনিস বানাবেন এটা আমার মাথাতেও আসে নাই। রং করার পর একদম গুবরে পোকার মতোই লাগছে। এটা চাইলে পড়ার টেবিলেও সাজিয়ে রাখা যাবে। আপনার প্রজেক্টটি সত্যি একদম ইউনিক ছিলো। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ প্রজেক্ট টি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।
বাপরে😳 গোবরে পোকা দেখে ভয় পাইছি। নারিকেলের মালা দিয়ে এতো সুন্দর পোকা তৈরি এর আগে আমি দেখিনি। দারুণ হয়েছে ভাই। রংতুলির আছড় টা ভালো এবং পারফেক্ট ছিল। এবং উপস্থাপনা টাও অনেক সুন্দর করেছেন।
ভাইয়া আপনার আইডিয়া গুলো খুবই ইউনিক হয়ে থাকে,নারিকেলের মালা দিয়ে যে এতো সুন্দর করে যে পোকা বানানো যায় তা আগে ভেবে দেখিনি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালোবাসা রইল আপনার জন্য
ভাই আপনার পোস্টগুলো যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি প্রতিনিয়ত আমাদের ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করেন। আজকেও নারকেলের খোসা দিয়ে গুবরে পোকা তৈরি অসাধারণ হয়েছে । কালার গুলো হুবাহু পোকার মত হয়েছে।
এই গুবরে পোকা সামনাসামনি দেখলে আমার কিছু ভয় লাগে।কিন্তু আপনার এইটা দেখেই কিউট লাগছে।
আসলে এরকম চিন্তা ভাবনা থেকেই এরকম নতুনত্ব সৃজনশীল কিছু উদ্ভাবন হয়। দারুন বানিয়েছেন পোকাটি।একদম অরজিনাল লুক দিয়েছেন।যেকেউ প্রথমে দেখলে সত্যি মনে করে ভয় পেয়ে যাবে হাহাহা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এরকম নতুনত্ব কিছু আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য 🖤।
নারকেলের খোসা দিয়ে গুবরে পোকা তৈরি তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। এই কাজটি করা খুবই কঠিন ছিল। সত্যি ভাইয়া আপনার কাজ যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি কি করে এতটা ধৈর্য নিয়ে অনেক সুন্দর কিছু তৈরি করেন এটা ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আপনি আপনার হাজার ব্যস্ততার মাঝেও দারুন দারুন ডাই তৈরি করে আমাদের মাঝে উপহার দেন। আপনার প্রতিটি ডাই অসাধারণ হয়। বরাবরের মতো এবারও আপনি যে ডাই তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেটা অসাধারণ হয়েছে। ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ একটা আইডিয়া ভাই।নারিকেলের খোসা দিয়ে সুন্দর একটি পোকা তৈরি করেছেন।খুব সুন্দর করে রঙ করেছেন।দেখতে অনেক ভালো লাগতেছে।শুভ কামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া নারকেলের খোসা তো খুব একটা বেশি কাজে লাগে না। আপনি খুবই চমৎকার একটি গুবরে পোকার আর্ট করেছেন নারকেলের খোসা উপরে। নারকেলের খোসার উপরেও যে এভাবে আর্ট করা যায় তা আপনার আর্টটি দেখে জানতে পারলাম। খুব চমৎকার হয়েছে আপনার গুবরে পোকার আর্টটি।