পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি।
আজ - ১লা শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। প্রায় সময় এখন বিকেলে নাস্তা হিসেবে আমার এই পাটিসাপটা পিঠা খাওয়া হচ্ছে। আসলে পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা আমার খুবই প্রিয়। আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এবং ওয়েদার টা ঠান্ডা থাকে তাই পিঠা খেতে বেশ ভালোই লাগে। আর এই পাটিসাপটা পিঠা গুলা অসম্ভব নরম তুলতুল এবং সফট হয়ে খেতে। এতটাই মজা হয় খেতে যে, চার পাঁচটা পিঠা একসাথে বসে খেয়েনেয়ে কোন ব্যাপার না। আর এটি তৈরি করতে ও খুবই সহজ। যাইহোক, কিভাবে এই পিঠাটি তৈরি করা হয় তার রেসিপি আপনার সাথে শেয়ার করছি চলুন -
প্রয়োজনীয় উপকরণঃ
- চালেরগুঁড়া।
- লবণ।
- তেল।
- ডিম।
- গুড়া দুধ ।
- চিনি।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে শুকনো চালের গুড়া নিয়ে নিব ।
ধাপ-২ঃ
- এরপর পরিমাণ মত চিনি, গুড়া দুধ, লবণ দিয়ে দিব।
ধাপ-৩ঃ
এরপর হালকা গরম পানি দিয়ে দিব।
ধাপ-৪ঃ
এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ।
ধাপ-৫ঃ
এরপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিব।
ধাপ-৬ঃ
খুব ভালোভাবে ডিমটিকে একসাথে মিশিয়ে নিব এবং পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব।
ধাপ-৭ঃ
এরপর একটি ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিব। এরপর এক চামচ ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ধাপ-৮ঃ
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল নরম পাটিসাপটা পিঠা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
পাটিসাপটা পিঠা রেসিপি তৈরি করেছেন দেখছি ভাইয়া।আমার কাছে কিন্তু বেশ দারুণ লেগেছে আপনার তৈরি করা পাটিসাপটা পিঠা। আমিও তৈরি মাঝে মাঝে তবে ময়দা দিয়ে। আপনার পাটিসাপটা পিঠা তৈরি টা দেখে নিলাম আমিও একদিন তৈরি করবো এমন ভাবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পাটিসাপটা পিঠা দারুন মজার একটি পিঠা আপনি তো বেশ পছন্দ করেন শুনে তো অনেক ভালো লাগলো। কারণ আমার অনেক প্রিয় একটি পিঠা। তবে পাটিসাপটা পিঠায় আমি অনেক নারকেল দিয়ে খেয়ে থাকি ভাইয়া আমার বেশ ভালই লাগে নারকেল দিলে। আপনি যেভাবে তৈরি করেছেন ওভাবে খেলে অনেক ভালো লাগবে। অনেক গুলো উপকরণ মিক্স করেছেন সাথে ডিমও দিয়েছেন নিশ্চয়ই খেতে দুর্দান্ত হবে। খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করলেন আমাদের সাথে তৈরি করার ধাপ গুলো।
আপনি খুব মজার একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি তৈরির প্রক্রিয়া ভালো লেগেছে।ঠিক বলেছেন এটা একদম,এই ওয়েদার এর সাথে পাটিসাপটা পিঠা ভালো যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম। চালের গুঁড়ো নারকেলের তৈরি যেকোনো পিঠে আমার কাছে খুবই ভালো লাগে।গ্রাম অঞ্চলে এই উপাদান গুলো দিয়ে বেশিরভাগ পিঠা বানানো হয়। আপনার পাটিসাপটা পিঠা তৈরি দেখে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে।কারণ অনেকদিন যাবত পাটিসাপটা পিঠা খাওয়া হয় না। খুব চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ।
পাটিসাপটা পিঠা আমার অনেক প্রিয়। এখন যদিও পাটিসাপটা পিঠা খাওয়া হয়না কিন্তু একসময় পাটিসাপটা পিঠা অনেক খেতাম। আপনার পাটিসাপটা পিঠার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না,দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অসম্ভব সুন্দর উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।
ওয়েদার যখন ঠান্ডা ও শীতল থাকে তখন পাটিসাপটা পিঠা খেতেও ভালো লাগে৷ রেসিপিটি সম্পর্কে আমি অবগত আছি। যদিও অনেকদিন এটি তৈরি করা হয় না। আপনার তৈরি করা রেসিপিটি দেখে এখন খেতে ইচ্ছে করছে বেশ । সময় পেলে আমিও তৈরি করব।
শীতের সময় পিঠা খেতে খুবই মজা লাগে। আমার মা যখন পাটিসাপটা পিঠা তৈরি করে ১২/১৪ পিঠা ওখানে বসেই খেয়ে নেই। আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে নরম নরম খেতেও খুব মজা। আপনার পিঠা তৈরি করার প্রত্যেকটি ধাপ আমি খুব ভালোভাবেই পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ঠান্ডা আবহাওয়া থাকলে পিঠা খেতে অনেক ভালো লাগে।পাটিসাপটা পিঠাটি আমারও অনেক প্রিয়। পাটিসাপটা পিঠা অনেক নরম হয় এবং খেতেও দারুন লাগে। অনেক মজাদার একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
পাটিসাপটা পিঠা আমার খুবই পছন্দের একটি খাবার। পিঠার মধ্যে আমি পাটিসাপটা পিঠাই বেশি খেয়ে থাকি। যাইহোক চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। পিঠা গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।