তেঁতুলের চাটনি।

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২৯শে মাঘ |১৪৩১ বঙ্গাব্দ, | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000051782.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা আচ্ছন্ন হয়ে আছে। যদিও খুব একটা ঠান্ডা নেই তবে রাতের দিকে অল্প ঠান্ডা ছিল। আর এই সিজনটাতে চারিদিকে প্রচুর পাকা তেতুল পাওয়া যাচ্ছে। তেতুল এমন একটি খাবার যেটির নাম শুনেই যেন জিভে জল চলে আসে। তেতুল সাধারণত এমনিতেই খুবই টক জাতীয়। তাই তেতুল এমনিতে খুব একটা খাওয়া যায় না তবে কোন কিছুর সাথে তেঁতুল খেতে বেশ ভালো লাগে। আজকে মূলত তেতুলের চাটনি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এভাবে পাকা তেতুলের চাটনি বানিয়ে খেতে দারুন লাগে। টক মিষ্টি ঝালে দারুন একটি ফ্লেভার যুক্ত হয়।

প্রয়োজনীয় উপকরণঃ


  • তেতুল ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • সরিষার তেল।
  • চিনি ।
  • লেবু পাতা ।
  • শুকনা মরিচ ।
  • ধনিয়া পাতা।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে পাকা তেঁতুল, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, লবণ, চিনি ধনিয়া পাতা কুচি ও দুইটি লেবু পাতা নিয়ে নেব।

1000051764.jpg

ধাপ-২ঃ


এরপর চিনি লবণ মরিচের গুড়া ও শুকনা মরিচ গুলোকে ভালোভাবে মেখে নিব।

1000051769.jpg

ধাপ-৩ঃ


এরপর তেঁতুলের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।

1000051773.jpg

ধাপ-৪ঃ


এরপর ধনিয়া পাতা কুচি ও লেবু পাতা ও মিশিয়ে নিব।

1000051775.jpg

ধাপ-৫ঃ


এরপর এতে অল্প সরিষার তেল ও পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব।

1000051780.jpg

ধাপ-৬ঃ


ব্যাস এই ভাবেই হয়ে গেলে মজাদার তেতুল চাটনি।

1000051781.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

পাকা তেতুলের নাম শুনেই তো অনেক লোভ লেগে গেল। তেতুলের চাটনি তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আমার তো এটা দেখেই অনেক খেতে ইচ্ছে করছে। দেখেই বুঝতে পারছি এই তেতুলের চাটনি অনেক বেশি মজাদার হয়েছে। যেভাবে পরিবেশন করেছেন এভাবে যদি আমাকে দিয়ে দিতেন, তাহলে তো মজা করে খেয়ে নিতাম।

 last year 

তেতুলের চাটনি দেখলে যে কারো লোভ লাগবে। বিশেষ করে মেয়েরা দেখলে তো জিভে জল চলে আসবে। তবে এখন তেতুলের ফুলসিজন ওই হিসেবে চাটনি করে রাখলে অনেক বেশি ভালো। ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার ব্লগটি দেখতে দেখতে এবং পড়তে পড়তে জিভে জল চলে এলো। কি অদ্ভুত ব্রেনের কানেকশন! আমার সাথে তোর বা যে কোন টক জাতীয় খাবারের কথা শুনলেই বা খেলে বা দেখলে এমনটা হয়। আপনার রেসিপিটি বেশ ভালো লাগলো।

 last year 

তেতুল এমন একটা জিনিস, যার নাম শুনলেই সকলের মুখে পানি চলে আসেই! আর এভাবে লেবুপাতা দিয়ে মজাদার টক-ঝাল তেতুলের চাটনী বানিয়ে শেয়ার করলেন, যারা যারা দেখেছে, সবার ই নিশ্চয়ই আমার মতোন ই অবস্থা হয়েছে যা বুঝতে পারছি! তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম এভাবে লোভ দেখানোর জন্য 🥲 🤭

 last year 

২ দিন ধরে আমাদের এখানে বেশ ভালোই গরম পড়েছে। যাইহোক তেঁতুলের চাটনি দেখে তো লোভ সামলাতে পারছি না ভাই। যদিও আমি টক খেতে পারি না তেমন, তবে মাঝেমধ্যে একটু টক খেতে বেশ ভালোই লাগে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন তেঁতুল এমন একটি খাবার যেটির কথা শুনলে জিভে জল চলে আসে। আপনার তেতুলের চাটনি দেখে আমার জিভে অলরেডি জল চলে এসেছে ।দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে। বানানোর উপকরণগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

তেঁতুল এভাবে মেখে খেতে ভালোই লাগে। তবে আমরা এরকম চাটনি তৈরি করার সময় লেবু পাতা কখনো ব্যবহার করিনি। আপনার আজকের রেসিপি টা দেখে তো জিভে জল চলে এসেছে। পাকা তেতুল এভাবে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক মজাদার ভাবে তৈরি করলেন তেঁতুলের চাটনি। এই সময় পাকা তেঁতুল সব জায়গায় পাওয়া যায়। আর পাকা তেঁতুল দেখলে তো জিভে জল এমনিতেই চলে আসে। ছেলে মেয়ে উভয়েরই পাকা তেঁতুল অনেক পছন্দের। এখন তো আমার পাকা তেঁতুল খেতে ইচ্ছে করছে। লোভ লাগিয়ে দিলেন আপনি এটি দেখিয়ে। ইচ্ছে তো করছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে।

 last year 

তেঁতুলের চাটনি দেখে তো লোভ লোগে গেলো।খুবই লোভনীয় জীভে জল আসার মতো তেঁতুলের চাটনি করেছেন ভাইয়া। খুবই সুন্দর হয়েছে আপনার তেঁতুলের চাটনি রেসিপি টি।ধাপে ধাপে।লোভনীয় তেঁতুলের চাটনি রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38