প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না।
আজ- ১৩ই কার্তিক |১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমি সব সময় চেষ্টা করি আমার পারিপার্শ্বিক বিভিন্ন সাধারণ ঘটনা গুলোকেই আমার লেখায় উপস্থাপন করার। হয়তো খুব বেশি মূল্যবান বক্তব্য আমার কাছে নেই তবে ছোটখাটো যে সকল বিষয়গুলো আমার চোখে পড়ে সে সকল বিষয়গুলো নিয়েই মূলত আমার আলোচনা এবং আমার লেখার বিষয়বস্তু হয়ে ওঠে।
যাই হোক, অন্য সকল কথা বাদ দিয়ে আজকের মূল বিষয়টি শুরু করা যাক।
আপনারা কি জানেন, একজন অন্ধ লোক যখন হঠাৎ করে চোখে দেখতে পায় তখন সে কোন কাজটি করবে? সর্বপ্রথম তার কাজটি হচ্ছে হাতের লাঠিটি ফেলে দেওয়া। অথচ এই হাতের লাঠিটি তার অসহায়ত্বের সময় সঙ্গী ছিল। এ লাঠিটির উপর তার ভরসা করে চলতে হতো। এই লাঠিটির মাধ্যমে সে সামনে এগোতে পারতো। । সামনে কি আছে না আছে সে এই লাঠিটার মাধ্যমে অনুভব করে সামনে এগিয়ে যেত। অথচ এত কিছুর পরেও এই লাঠিটির যখন প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখন এই লাঠিটিকে সে ফেলে দিয়েছে। এটি স্বাভাবিক, এটি আসলে জীবনের নিয়ম। যখন থেকে সেই চোখে দেখতে পারছে তখন তো তার এই লাঠির প্রয়োজন নেই। তাই সে লাঠিটিকে ফেলে দিবে এটাই স্বাভাবিক।
ঠিক এভাবেই আমরা আমাদের জীবনে কোন মানুষের প্রয়োজন ফুরালে এভাবেই দূরে ফেলে দিই। একটা জিনিস মাথায় রাখবেন প্রয়োজন ছাড়া কেউ কাউকে কখনোই মনে রাখে না। আপনার প্রয়োজন ওই মানুষটার কাছে যতদিন আছে ঠিক ততদিন এই মানুষটা আপনাকে মনে রাখবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ওই অন্ধ ব্যক্তির লাঠিটির মতোই আপনাকে দূরে সরিয়ে দিবে। এটি আসলে জগতের নিয়ম। আপনার বেলায় আমার বেলায় প্রত্যেকের বেলায় এটি হয়ে আসছে। আর এটি হয়েই থাকবে। এই বিষয়টি পরিবর্তন আমরা কেউ কখনোই করতে পারবো না। তাই আমি মনে করি নিজেকে এমন ভাবে গড়ে তোলা যেখানে আমাকে অন্যদের প্রয়োজন হয়। আর এভাবেই আপনাকে অন্যরা মনে রাখবে। তাহলে আপনাকে চাইলে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। আপনাকে সব সময় তাদের প্রয়োজন। আপনাকে মনে রাখবে তারা।
যাইহোক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবার অন্য কোন নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার সাথে আমি একদম একমত প্রয়োজন ছাড়া কেউ কাউকে কখনো মনে রাখে না। ভাই আপনার প্রত্যেকটি পোস্ট বাস্তব সম্মুখে করে থাকেন সত্যি প্রত্যেকটি পোষ্ট পড়তে বেশ ভালো লাগে। ঠিক বলেছেন ভাই আপনি চোখে দেখতে পেলে আসলেই লাঠিটা ফেলে দিবে কিন্তু চোখে দেখতে যখন পেয়েছিল না লাঠি টাই তার সব থেকে কাছের সঙ্গে ছিল। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ভাইয়া আপনি আজকে একটি সুন্দর কথা বলেছেন। যে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। আসলে এটাই সত্য কথা। আপনি একটি অন্ধ লোকের মাধ্যমে যে এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। যে একটা অন্ধ লোক যখন চোখ দিয়ে দেখতে পাবে সর্বপ্রথম লাঠিটি ফেলে দেবে কারণ লাঠি দিয়া আর তার প্রয়োজন হবে না। এটাই মানুষের মনুষ্যত্ব। বর্তমান ক্ষেত্রেও মানুষের স্বার্থ যখন পূরণ হয়ে যায় তখন আর মানুষ মানুষকে মনে রাখে না। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে মানুষকে ভুলে যায়। এটি হয়ে থাকবে এবং আমাদের সব সময় বলি না যে দুনিয়া স্বার্থপর। মানুষ স্বার্থপর। এটা বলে কোন লাভ নাই। দুনিয়াটা এমন ভাবেই চলতেই আছে
ভাই আপনার জেনারেল রাইটিং গুলো পড়তে আসলে অনেক বেশি ভালো লাগে আমার। প্রায় দিনে আপনি বাস্তবসম্মত জেনারেল রাইটিংগুলো আমাদের সাথে শেয়ার করেন। সত্যি বলেছেন ভাই অন্ধের লাঠি ততো সময়েই তার সঙ্গে থাকে যতো সময় সেই ব্যক্তিটা অন্ধ থাকে, সে যদি চোখে আবার দেখতে শুরু করে তখন সেই লাঠিকে তার কাছে বোঝা মনে হবে। মানুষ যেদিন প্রয়োজনে মনে রাখার বিষয়টা ত্যাগ করতে পারবে সেদিন মানুষ আরো সুন্দর হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাই আপনি সবসময় একেবারে বাস্তবসম্মত পোস্ট করে থাকেন এবং আপনার পোস্ট গুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে। আমি মনে করি এই ধরনের পোস্ট পড়লে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। যাইহোক একেবারে যথার্থ বলেছেন ভাই, প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। তবে আমার কাছে মনে হয়, যারা বেশি স্বার্থপর তারাই করে এই কাজটা বেশি। যারা আমাদেরকে মন থেকে পছন্দ করে এবং ভালোবাসে,তারা প্রয়োজন না থাকলেও আমাদেরকে মনে রাখে ও খোঁজ খবর রাখে। নিজেকে যতটা সম্ভব পারদর্শী করা উচিত নিজের জন্য এবং প্রকৃতপক্ষে যারা আমার ভালো চায় তাদের জন্য। যারা শুধু প্রয়োজনে আমাকে মনে করবে তাদের জন্য নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাই আপনি আজকে সত্যিই খুব দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন। আর হ্যাঁ এটা সত্যা এখন প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না ।কারন মানুষ তার প্রয়োজন মিটে গেলে সে আর কিছুই বোঝেনা। এমনকি সে আর অন্য কাউকে চেনে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। ঠিক যেমন অন্ধ চোখে দেখলে লাঠির প্রয়োজন ফুরায়। বৃষ্টি শেষ হলে ছাতার প্রয়োজন ফুরায়। তখন আমরা আর এগুলো মনে রাখিনা। মানুষের ব্যাপারটাও ঠিক এইরকম। তবে এর ব্যতিক্রম কিছু আছে। কিন্তু এই ব্যস্ত দুনিয়ায় প্রতিযোগিতার সময়ে দরকার ছাড়া কেউ কাউকে স্মরণ করে না। এটাই বাস্তবতা ভাই।
আপনি একদম ঠিক বলেছেন , প্রয়োজন শেষে আমরা সব কিছুই ছুড়ে ফেলে দেই । কিন্তু একবারও ভাবি না যে এটা আমাদের এক সময় কতটা প্রয়োজন ছিল । এজন্য কারো প্রয়োজন হওয়াটাই ভালো যে কিনা সবসময় মনে রাখতে পারবে আমাকে । অন্ধ লোকের উদাহরণটা দারুণ ছিল