জীবনের সংজ্ঞা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ১৮ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




hd-wallpaper-g3e753591d_1920.jpg
Source

সকলকে নতুন বছরের শুভেচ্ছা ।এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমার বাংলা ব্লগের সাথে আরো একটি বছর একসাথে কাটানো হল। প্রাক্তন সে বছর টিও ঠিক একইভাবে কাটানো হয়েছে আপনাদের সাথে। সামনে ২০২৩, ২০২৪, ২০২৫ ....... এভাবেই প্রতিটা বছর কাটাতে চাই।

নতুন বছরের বিশেষ কোনো পরিবর্তন পরিবর্তন না হলেও ওয়েদারটা কিন্তু বেশ ভালোভাবেই পরিবর্তিত হচ্ছে। গতকালের তুলনায় আজকের তাপমাত্রা অনেকটাই কম। আজকের তাপমাত্রা ২৩°। আর প্রতিটা দিনেই যেন শীতের মাত্রা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। যদিও জানুয়ারি মাস শীতকালের সবথেকে শীতলতম একটি মাস। এ মাসে সবথেকে শীত পড়বে এটাই স্বাভাবিক। তবে মাত্র কয়েক দিনের পার্থক্যে শীতের এই বৃদ্ধিটা কিছুটা অস্বস্তিকর। তবে নগরে বসবাস করার দরুন কিছুদিনের মধ্যেই এই শীতের তীব্রতা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করছি। কেননা নগরে এই ঘন বসতি পূর্ণ শহরে তীব্র শীত থাকবে মাত্র এক মাস। আর সারা বছর থাকবে গরম।

যাইহোক, আজ নতুন বছরের দ্বিতীয় দিন। তবে অন্য সাধারণ প্রতিটা দিনের মতোই লাগছে আমার কাছে। বিশেষ কোন পার্থক্য নেই আমার বছরের এই দিনটিতে। বরং ভুল করে সে আগের মত ২০২৩ এর জায়গায় ২০২২ লিখে ফেলছি। আসলে একদিনে কি এক বছরের সেই পুরানো অভ্যাসটিকে কি এত সহজে পরিবর্তন করে ফেলা যায়। আর মোটামুটি বেশ কয়েকদিন চলবে ২২,২৩ এর এই গন্ডগোলটি আমার মধ্যে।

যাইহোক, নতুন বছরকে ঘিরে সকলে নতুন পরিকল্পনা করে নিয়েছেন নিশ্চয়ই। পুরানো বছরের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো একটি বছরের পথচলা শুরু হবে।

আসলে, জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতে থাকে জীবনের গতিতে। জীবনের সেই গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকেও। জীবনে পাওয়া না পাওয়া হিসাব কখনোই মিলবে না। পাওয়া, না পাওয়া এর হিসাব গুলো সবসময় অমিল থাকবে আর এটাই স্বাভাবিক। জীবনে পাওয়ার তালিকে কম থাকলে ও না পাওয়ার তালিকে হবে অনেক বড়। তাই জীবনে এ পাওয়া, না পাওয়া হিসাব মিলানোর সেই বৃথা চেষ্টা না করাই ভালো।

জীবনে কি পেয়েছি না পেয়েছি সেটি বড় কথা না বড় কথা হচ্ছে জীবন থেকে আমরা কি শিক্ষার অর্জন করছি সেটাই সব থেকে বড় ব্যাপার । জীবন একটা শিক্ষাক্ষেত্র থেকেও কম নয়। পতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি এবং এটি থেকে শিক্ষা গ্রহণ করছি। । জীবনটা ঠিক সেরকম শিক্ষা ক্ষেত্র। কেউ কখনো বলে যে জীবনের অনেক কিছুই সে দেখে নিয়েছি তাহলে বলব মাত্রশুরু। জীবনটা খুব ক্ষুদ্র হলেও জীবনের প্রতিটি পদক্ষেপ অনেক দীর্ঘ।

জীবন বড়ই বৈচিত্র্যময়। জীবনেরমত এত বৈচিত্র্যময় আর কোন কিছুই হতে পারে না। অনেকের কাছে জীবনটা শুধু ভোগ-বিলাসিতা আর আনন্দ করে কাটানোর জন্য। তারা মনে করে জীবন তো একটাই এ জীবনে আনন্দ না করলে সব বৃথা। তাদের কাছে জীবন উপভোগ করার জায়গায়, জীবন একবার চলে গেলে সে জীবন আর ফিরে পাওয়া যাবে না আর এমন মানসিকতা থেকেই তারা জীবনটাকে উপভোগ্যের একটি স্থান বানিয়ে নিয়েছে। আবার অনেকের কাছে জীবনটা শুধুমাত্র বাঁচার জন্য বেঁচে থাকার জন্য।

যাইহোক, জীবনের সংজ্ঞা কখনো শেষ হওয়ার নয়। এক একজনের কাছে জীবনের সংজ্ঞা একেক রকম। যে যেভাবে জীবনটাকে দেখতে চায় তার কাছে জীবনটা সেরকম। আমার কাছে জীবন মানে হচ্ছে, ভালো খারাপ নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

আজ এই পর্যন্তই, এইখানেই শেষ করছি আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

এটা কিন্তু একদমই ঠিক ভাইয়া আমি কিন্তু তারিখ লিখতে যেয়ে ২০২২ লিখে ফেলেছি,এমন কি পোস্টেও কেবল আপনার পোস্ট পড়ে মাথায় আসলো🤣🤣।আসলেই জীবনে কি পেলাম না পেলাম তার হিসাব না করে,জীবনে কি অর্জন করতে পেরেছি, ভুল থেকে কতটুকু শিক্ষা গ্রহন করতে পেরেছি তা নিয়েই ভাবা দরকার।ভাইয়া ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

হাহাহা! ২২ এর জায়গায় ২৩ লিখতে আরও কয়েকদিন লাগবে! একটা বছর তো ২২ এ লিখে আসলাম! তবে জীবনের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম! জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র! আর সে যুদ্ধক্ষেত্রের সৈনিক হলাম আমরা! জয়-পরাজয় থাকবেই! এসবকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে!

 4 years ago 

ভাই আপনার মতো আমিও ২২ ও ২৩ নিয়ে চলছি ৷ আসলে কয়েকদিন না যাওয়া অব্দি এটা ঠিক হবে না ৷
তো যা হোক জীবনের সংজ্ঞা নিয়ে বলা প্রতিটি কথা যথার্থ ছিল ৷ আসলেই জীবন টা ছোট্ট হলেও জীবনের পথ অনেক টা দীর্ঘ ৷ আর জীবন তো নদীর মতো বয়ে যাবে ৷ তাই আমাদের সবার উচিত ৷ জীবনের সংজ্ঞা না বুঝে ৷ জীবনকে বয়ে নিয়ে যাওয়া ৷ কারন জীবন মানেই এক বিশাল যুদ্ধের ময়দান ৷ প্রতিক্ষন লড়াই করে যেতে হবে ৷

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি টপিক তুলে ধরার জন্য ৷

 4 years ago 

প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
২২ এবং ২৩ লিখার ঝামেলা আমার মধ্যেও বেশ কিছুদিন থাকবে, পরে আস্তে আস্তে ঠিক হবে। আসলেই প্রাপ্তি আর অপ্রাপ্তির ফারাক অনেক, তবুও মধ্যবিত্ত মানেই সংগ্রাম চালিয়ে যাওয়া। আমাদের জীবন অনেকটাই বেঁচে থাকার জন্যই, সুখবিলাস সবার ভাগ্যে নেই। তবে জীবন থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য। দোয়া রইল ভাই, নতুন বছর সুখকর হয়ে উঠুক।

 4 years ago 

ভাইয়া পুরাতন বছর চলে যাওয়া আবার নতুন বছর পদার্পন নিয়ে সুন্দর একটি আলোচনা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সাথে আমি এক মত যে জীবন হলো শিক্ষা ক্ষেত্র। জীবনের প্রতিটি পদ আমাদের শিক্ষা দেয়। বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে জীবেনের সংঙ্গা বিভিন্ন রকম। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35