ডিমের ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৮ই জ্যৈষ্ঠ |১৪৩১ বঙ্গাব্দ, | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1716396605931.jpg

আমাদের দৈনন্দিন জীবনে অতি পরিচিত এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার হচ্ছে ডিম। আর বেচালার লাইফে তো এই ডিম ছাড়া এক মুহূর্তে চলা অসম্ভব। যাই হোক, ডিম দিয়ে অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তবে আজকে আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় এবং সহজ একটি ডিমের রেসিপি শেয়ার করব। প্রায় সময় যখন বাসায় কেউ থাকেনা আর রান্নার দায়িত্বটা যখন আমার ঘাড়ে এসে পড়ে তখন আমি এভাবেই ডিম রান্না করি। খুব শর্টকাটে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত। আমার এই রেসিপিটা মূলত আম্মুর কাছ থেকে শেখা। আর আম্মু শিখেছেন নানুর কাছ থেকে। যাইহোক, আর কথা না বলে চলুন শর্টকাটে মজাদার এই ডিম রান্না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ বাটা ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • গুড়া দুধ।
  • গরম মসলা।
  • তেজপাতা।
  • ডিম।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে পেঁয়াজ বাটা, গরম মসলা, হলুদ গুড়া, মরিচের গুড়া, জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা নিয়ে নিব ।

IMG_20240520_102139.jpg

ধাপ-২ঃ


এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত মসলাগুলো দিয়ে দিব।

IMG_20240522_222111.jpg

ধাপ-৩ঃ


মসলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব।

IMG_20240520_102532.jpg

ধাপ-৪ঃ


এরপর মসলা গুলো যখন কষে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব।

IMG_20240520_102836.jpg

ধাপ-৫ঃ


পানি দিয়ে মসলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব।

IMG_20240520_102844.jpg

ধাপ-৬ঃ


এরপর এরমধ্যে গুড়া দুধ দিয়ে দিব।

IMG_20240520_103420.jpg

ধাপ-৭ঃ


সবকিছু একসাথে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।

ধাপ-৮ঃ


এরপর ঝোল গুলো যখন ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে ডিম ভেঙ্গে দিয়ে দিব।

ধাপ-৯ঃ


এরপর কিছুক্ষণ ডিম গুলোকে রান্না করব।

ধাপ-১০ঃ


যখন ঝোল গুলো কিছুটা ঘন হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নিব।

1000031084-01.jpeg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ওয়াও ভাই এত চমৎকারভাবে এবং খুবই কম সময়ে যে এরকম দারুন একটি রেসিপি তৈরি করা যাবে এটা ভাবি নি। আর এটাও সত্যি কথা বলেছেন আমাদের ব্যাচেলর দের জন্য ডিম হচ্ছে জাতীয় খাবার বললেই পারেন হি হি। কেননা ডিম দিয়েই ঝটপট যে কোন কিছু তৈরি করে খাওয়া যায়। তবে আপনি ডিমের ঝাল রেসিপিটি একদম শর্টকাটে এবং সুন্দর মার্জিত ভাবে তৈরি করার প্রসেসগুলি সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের শিখিয়ে দিয়েছেন। অবশ্যই এখন থেকে চেষ্টা করব আপনার এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে নিজেও তৈরি করে খাওয়ার জন্য। আর অপেক্ষায় থাকলাম পরবর্তীতে আপনার পোস্ট থেকে যাতে এরকম শর্টকাটে দারুণ রেসিপিগুলো শিখতে পারি।

 2 years ago 

আসলে ভাই আপনার রান্নার পদ্ধতিটা পড়তে পড়তে আমার জিভে বারবার চলে আসছিল। আসলে বাঙ্গালীদের ঘরে কিন্তু সব সময় ডিম থাকে। আর এই ডিম দিয়ে যেকোনো ধরনের তরকারি খুব সহজে তৈরি করা যায়। আসলে আপনি যে ডিমের রেসিপিটা তৈরি করেছেন তা আসলে দেখতে যেমন ভাল লাগছে তেমনি খেতেও হয়তো ভালো হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি এভাবে ডিম রান্না করেন জেনে ভালো লাগলো। তবে এরকম ভাবে ডিম রান্না কখনোই খাওয়া হয়নি। আজ আপনার মাধ্যমে বেশ ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম। রান্না করার প্রসেসটা বেশ শর্টকাট মনে হয়েছে এবং দেখে মনে হচ্ছে খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই ইউনিক ভাবে ডিম রান্না করার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ এক রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। এ জাতীয় টিমের রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বেশি দারুন ছিল রেসিপি। আশা করি অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

ব‍্যাচেলর মানেই ডিম হা হা। আমার মনে আছে আড়াই মাস ব‍্যাচেলর ছিলাম ঐ আড়াই মাসে প্রতিদিন গড়ে দেড়টা করে ডিম খেতাম। আর আমার উপর রান্নার দায়িত্ব যেদিন আসত আমি এইরকম ডিমের রেসিপি তৈরি করতাম। সত্যি এটা বেশ সহজ হা হা। দারুণ তৈরি করেছেন রেসিপি টা ভাই। দেখে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

বিভিন্নভাবে ডিম রান্না দেখেছি তবে ফুটন্ত ঝোলের মধ্যে ডিম ভেঙে দিয়ে কখনো ডিম রান্না করে খাওয়া হয়নি। এটা আমার কাছে অনেকটাই ডিমের ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। লোভনীয় ডিমের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। ডিম কিন্ত ব্যাচেলর লাইফের বন্ধু। কারণ ডিমের রেসিপি ঝটপট তৈরি করা যায়। তাছাড়া ডিম ভেজে ভাত খাওয়া যায়। দুনিয়াতে ডিম না থাকলে যে কতো ব্যাচেলর না খেয়ে ঘুমিয়ে পরতো অনেক সময়, তার কোনো হিসাব নেই। যাইহোক রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। মাঝেমধ্যে এই ধরনের ডিমের রেসিপি খেতে আসলেই খুব ভালো লাগে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38