ব্রেড টোস্ট রেসিপি।
আজ- ৪ শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
গতকাল বিকেলে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। এবং আকাশ মেঘলা মেঘলা ও বেশ বাতাস ছিল। আর এমন সুন্দর একটা ওয়েদারে তেলেভাজা কোন নাস্তা না খেলে কি চলে। তাইতো কালকের বিকেলের নাস্তার মেনু তে ছিল এই ব্রেড টোস্ট।











যাই হোক, আজ আমি আপনাদের সাথে অতি পরিচিত এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এবং আমি নিশ্চিত যে অনেকেরই হয়ত আমার মত এই ব্রেড টেস্ট খুবই পছন্দের একটি নাস্তা । আসলে এই নাস্তাটি বানাতে যেমন সহজ খেতে ও অসম্ভব মজা। আমার স্কুল লাইফের টিফিন বক্সে সবথেকে বেশি এই ব্রেড টোস্ট পাওয়া যেত। তখন আমার টিফিনের মেনু ছিল দুইটি একটি নুডুলস এবং এই ব্রেড টোস্ট।
যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ কুচি।
- লবণ।
- তেল।
- ডিম।
- পাউরুটি।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নেব।
ধাপ-২ঃ
- এরপর এতে দুটি ডিম দিয়ে দিব।
ধাপ-৩ঃ
- এবার ডিম গুলোতে হালকা লবন দিয়ে কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিব।
ধাপ-৪ঃ
- এরপর পাউরুটির মধ্যে ডিমগুলোকে লাগিয়ে নিব।
ধাপ-৫ঃ
- এরপর তেল গরম করতে দিব তেল গরম হয়ে গেলে পাউরুটি এর মধ্যে দিয়ে দিব।
ধাপ-৬ঃ
- এরপর পাউরুটির অপর পাশে ও ডিম দিয়ে দিব।
ধাপ-৭ঃ
- কিছুক্ষণ পাউরুটি গুলোকে হালকা আঁচে তেলের মধ্যে ভেজে নিব।
ধাপ-৮ঃ
- পাউরুটির দুই পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিব।
ধাপ-৯ঃ
- এরপর কেটে গরম গরম সস দিয়ে পরিবেশন করে নিব।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ব্রেড টোস্ট রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি উপস্থাপন ও পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। দেখে শিখে নিলাম। পরবর্তী তৈরি করব ইনশাল্লাহ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
খুবই মজাদার একটি গ্রেড টোস্ট রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে গিয়েছে ভাইয়া। এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ব্রেড টোস্ট রেসিপিটি দারুণ হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। খুবই সুন্দরভাবে রেসিপিটির সবগুলো ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তেলে ভাজা জিনিসের মজাই আলাদা।যাই হোক ডিম ব্রেড টোস্ট খেতে ভালোই লাগে।মিষ্টি কিংবা ঝাল দুইটাই ভালো লাগে।ভালো ছিলো।ধন্যবাদ
গতকাল বিকেলে আপনাদের এলাকায় হালকা ঠান্ডা আবহাওয়া থাকলেও আমাদের এখানে প্রচন্ড গরম ছিল। আমরা এখনো ঠান্ডা আবহাওয়ার দেখা পাইনি। তবে যাই হোক ভাইয়া ব্রেড টোস্ট রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। বিকেল বেলায় এই মজার খাবার খেতে আমারও খুবই ভালো লাগে। স্কুলে যখন যেতাম তখন মাঝে মাঝেই এই খাবারটি মা তৈরি করে দিতেন। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
এই রেসিপিটি অনেক প্রিয় বিশেষ করে ডিম এবং ব্রেড দিয়ে এরকম ভাবে ভাজি করলে খুব সুস্বাদু হয়। তবে এইভাবে ব্রেড কিছুটা তৈলাক্ত হয়ে থাকে যার কারণে এখন একটু কম খাওয়া হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
মজাদার ব্রেড টোস্ট প্রস্তুত করেছেন দেখেই দিবে দল চলে আসলো খেতে নিশ্চয় খুব মজা হয়েছিল ।অল্প সময়ে স্বল্প খরচে মজাদার একটি খাবার প্রস্তুত করেছেন সত্যি।
আপনার মত আমারও স্কুল লাইফে টিফিনের সময় নুডুলস এবং টোচ জাতীয় খাবার বেশি খাওয়া হতো।
ব্রেড টোস্ট রেসিপি আমার কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আপনার এই পোস্টটি পড়ে আমি ব্রেড টোস্ট রেসিপি তৈরির প্রসেস গুলো খুব ভালোভাবেই জানতে পারলাম। কিন্তু এখন ভাবতেছি যে বাড়িতে এ ধরনের ব্রেড টোস্ট তৈরি করতে পারব কি-না।
ব্রেড টোস্ট রেসিপি যেটা খুবই মজাদার খাবার। এই ধরনের খাবার খেতে আমি খুবই পছন্দ করি। খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন ভাইয়া। অনেক মজা করে খেয়েছেন বুঝি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।