কাঁচা আম মাখা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৩ই বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1714150040477.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি জিভে জল আনানো একটি রেসিপি নিয়ে। এই গ্রীষ্ম সিজনের গরমে তিক্ততা ও বিরক্ততা থাকলেও একটা জিনিস আমাদের মন ভাল করে দেয় আর সেটা হচ্ছে এই কাঁচা আম। আমার জানামতে এমন মানুষ খুব কমই আছে যারা কিনা কাঁচা আম খেতে পছন্দ করে না। এ প্রচন্ড তাপদাহে দুপুরের রোদে এই আম মাখা খাওয়ার মজায় যেন অন্যরকম। তো কথা আর না বাড়িয়ে চলুন কাঁচা আম মাখা তৈরির ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করা যাক -

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাঁচা আম ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • কাসুন্দি ।
  • চিনি।
  • বিট লবণ ।
  • ধনিয়া পাতা ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে কাঁচা আম নিয়ে নিব। এবং আমগুলোকে খোসা ছাড়িয় ভালোভাবে ধুয়ে নিব।

IMG_20240425_151131.jpg

ধাপ-২ঃ


  • এরপর আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব।

IMG_20240425_151126.jpg

ধাপ-৩ঃ


এরপর আম মাখা তৈরি করার জন্য কাসুন্দি, বিট লবণ, মরিচের গুড়া, চিনি, লবণ ও ধনিয়া পাতা নিয়ে নিব।

IMG_20240425_151120.jpg

ধাপ-৪ঃ


এরপর কেটে নেওয়া আমগুলোতে কাসুন্দি, বিট লবণ, চিনি, শুকনো মরিচের গুড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।

IMG_20240425_151153.jpg

ধাপ-৫ঃ


এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে কাঁচা আম মাখা।

IMG_20240425_151201.jpg

1000030167-01.jpeg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এই গরমে কাঁচা আমের ভর্তা খেতে সত্যি অনেক ভালো লাগে। কাঁচা আম মাখা আমার ভীষণ পছন্দের। এই লোভনীয় খাবারটি দেখেই তো খেতে ইচ্ছা করছে ভাইয়া। দারুন একটি রেসিপি আমাদের সবার মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

যে পরিমাণ গরম পড়েছে এই গরমের ভেতরে তো এই কাঁচা আম মাখানোর কথা ভুলেই গিয়েছিলাম । আপনার কাঁচা আম দেখে তো আমার খেতে ইচ্ছা করছে ভাইয়া ।এত সুন্দর করে মাখিয়েছেন বাটি ধরে নিয়ে আসতে পারলে একটু মজা করে খেতে পারতাম । এই খাবার আবার একা একা খেয়ে মজা নেই সবাই মিলে খেতে পারলে ভালো হতো । এটা ঠিকই বলেছেন গরম যেমন একদিকে কষ্টকর আবার এই গরমের ভিতরে এ ধরনের খাবারগুলো খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়।

 2 years ago 

আসলে কাঁচা আম মাখানো খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। যাই হোক আপনার আজকে আম মাখানো রেসিপি টা দেখে বেশ ভালো লাগলো। আমি আম মাখানো খেয়েছি তবে এত সুন্দর ভাবে গুছিয়ে কখনোই হয়তো খাওয়া হয়নি আর খাওয়া হলেও সেটা অন্যভাবে খাওয়া হয়েছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর আম মাখানোর রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইস্ ভাইয়া জিভে তো পানি ছল ছল করছে। এখন কি করি। এমন সময় এই রেসিপি দিতেই হলো? যাই হোক দিলেন তো দিলেন একেবারে লোভনীয় করে দিলেন। যাতে করে সবাই দেখে আর জিভের পানি ফেলে। বেশ দারুন করে রেসপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওরে! আরিফ ভাই, আসলেই জিভে জল চলে এসেছে 😋😋
মাখানোর পর ঝোল ঝোল ছবি দেখে বোঝাই যাচ্ছে বেশ মজা হয়েছে। আর কাসুন্দি ব্যবহার করা হয়েছে যখন মজা না হয়ে আর যাবে কই!! টক-ঝাল-মিষ্টির কম্বিনেশন এ এমন কাচা আম মাখা ফুরাতে খুব বেশি সময় তো লাগার কথা না! তবে আসলেই জিভে জল চলে এসেছে 😅

 2 years ago 

দারুন একটা রেসিপি করেছেন ভাইয়া। আসলে এই সময়ে আম মাখা খেতে খুবই ভালো লাগে। আর এর সাথে যদি কাসুন্দি দেয়া হয় তাহলে তো এক কথায় অসাধারণ হবে। আর আপনার মাখানোর রেসিপিটা দেখেই লোভ লেগে গেল। একদম লোভনীয় দেখতে হয়েছে।

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। এই রেসিপিটা দেখে আমার মনে হয় সবার জিভে পানি চলে এসেছে। কাঁচা আম মাখা খেতে আসলেই সবাই খুব পছন্দ করে। আর তীব্র গরমের জন্য তো এই রেসিপিটা একেবারে পারফেক্ট। কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতেও দারুণ লাগে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি ভাই এককথায় লোভনীয়। এটা জিভে জল নিয়ে আসা রেসিপিই ছিল। এই গরমে এই আম মাখা এর চেয়ে লোভনীয় আর কিছু হতেই পারে না হা হা। আম মাখা টা দারুণ ছিল। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

এই প্রচন্ড গরমের মাঝে দুপুরবেলা যদি আপনার মত করে এরকম ভাবে আম মাখা তৈরি করে খাওয়া হয় তাহলে ব্যাপারটা পুরাই অন্যরকম। এরকম আম মাখা রেসিপি পেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু লাগে অনেকদিন হলো এরকম রেসিপি খাওয়া হয় না। আপনার এই আম মাখা রেসিপি দেখেই জিভে জল এসে যাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38