কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ২ই, মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি শেয়ার করব।




IMG_20220115_122841-01.jpeg

গতকাল আমার কেন জানি সব DIY গুলো দেখতে ইচ্ছে করছিল তাই আমার পুরনো সব DIY গুলো দেখতে বসে পড়লাম। আর এই DIY গুলোর মধ্যে আমার চোখ গেল কাগজের তৈরি ওই সূর্যমুখী ফুল গুলোর উপর। ফুলগুলো এখনো বেশ সুন্দর দেখতে লাগছে। অনেক আগে প্রায় একমাস হবে হয়তো। আমি কাগজ দিয়ে কিছু সূর্যমুখী ফুল তৈরি করেছিলাম। আসলে এই ফুলগুলো এমনিতেই পড়েছিল কোন কাজে আসছিল না। তাই ভাবলাম ফুলগুলো দিয়ে কিছু তৈরি করে ফেলি।

এমনিতেই আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম একটি ওয়ালমেট তৈরি করার। এমন কি ওয়ালমেট তৈরির কাজ ও কিছুটা করে রেখেছিলাম। কিন্তু সময় এবং আলসেমির কারণে এটা শেষ করিনি।

তাই গতকাল ভাবলাম আমার সব কিছু অর্থাৎ ফুলগুলো ও তৈরি করা আছে আর ওয়ালমেট এর ফ্রেম ও কিছুটা তৈরী করা আছে তাই এই দুটি কে একত্রে একটি ওয়ালমেট তৈরি করে ফেলি। এতে করে আমার সময় বাঁচবে এবং জিনিস গুলো কাজে লেগে যাবে।

প্রয়োজনীয় উপকরণঃ


  • শক্ত কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • কালার পেপার।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি শক্ত কাগজ কে লম্বালম্বি করে চারটি এবং বড় করে একটি কাগজ কেটে নেব।

IMG_20211207_124652.jpg

ধাপ- ২ঃ


  • এরপর বড় সাইজের কাগজটির উপরে সাদা কাগজ দিয়ে আঠা দিয়ে জুড়ে দিব।

ধাপ- ৩ঃ


  • এরপর লম্বা করে কেটে নেওয়া কাগজগুলোকে কালো পেপার দিয়ে আঠা দিয়ে জুড়ে দিব।

ধাপ- ৪ঃ


  • ফ্রেম তৈরি করার জন্য কাগজ গুলোকে কোনাকুনি করে কেটে নেব নিচের ছবির মত করে।

IMG_20220115_112237.jpg

ধাপ- ৫ঃ


  • এরপর পূর্বে তৈরি করা কাগজের উপর ফ্রেমটিকে আটা দিয়ে বসিয়ে দিব।

IMG_20220115_112243.jpg

ধাপ- ৬ঃ


  • ফ্রেমটি সম্পন্ন বসানোর পর এরকম দেখতে হয়েছে।

IMG_20220115_113000.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর একটি কালো রঙের কাগজ কেটে একটি জারের ন্যায় তৈরি করে নেব।

ধাপ- ৮ঃ


  • এরপর জারটিকে ফ্রেমে বসিয়ে দিব।

IMG_20220115_120133__01.jpg

IMG_20220115_120843__01.jpg

ধাপ- ৯ঃ


  • এরপর জারটির মাঝ বরাবর একটি ফুল বসিয়ে দিব।

IMG_20220115_121826__01.jpg


ফুল তৈরি করা পোস্টের লিঙ্ক

ধাপ- ১০ঃ


  • এরপর পূর্বে তৈরি করা ফুলগুলোকে আঠা দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব।

ধাপ- ১১ঃ


  • সবগুলো ফুল বসিয়ে দিয়েছি।

সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করার পর ওয়ালমেটির কোনায় তিনটি ফুল বসিয়ে দিয়েছি। এই ফুলগুলো আমার আগে তৈরি করা ছিল। তাই ফুল তৈরির প্রক্রিয়াটি আর আপনাদের দেখাতে পারলাম না।

IMG_20220115_122838.jpg

ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল কাগজের তৈরি সুন্দর একটি ওয়ালমেট।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আপনি আপনার এতো ব্যস্ততার মাঝেও দারুন একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া। ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন কিছুই ভালো লাগে।আপনি খুব সুন্দর ধাপে ধাপে দেখিয়েছেন। সহজেই আমরা এটা দেখে করতে পারবো।

 4 years ago 

ভাইয়া কাগজ দিয়ে খুবই দারুন একটা ওয়ালমেট তৈরী করছেন,অনেক সুন্দর হয়েছে ।ওয়ালের সাথে রাখলে বেশ ভালোই লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালোবাসা রইল প্রিয় ভাই।

 4 years ago 

অসাধারণ ভাই।আপনার হাতের কাজ অনেক সুন্দর এবং নিখুত।খুব সুন্দর করে কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন দেখে ভালো লাগল।শুভ কামনা রইল আপনার জন্য।

 4 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

অনেক ভালো লাগলো ভাইয়া ওয়ালমেট টি সত্যিই রুমে রাখার মত একটি ওয়ালমেট ছি। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। বিশেষ করে ফুলগুলো দারুণ ভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশন টা দারুন ছিল ভাইয়া অসাধারন


IMG_20220106_113311.png

 4 years ago 
  • কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে ওয়ালমেট এর কাগজের কালার গুলো আমার খুব ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে কাগজের কালার নির্বাচন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
 4 years ago 
  • কাগজ দিয়ে আপনি যে ওয়ালমেট তৈরি করেছে তা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আমি এটি বাসায় তৈরি করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট উপস্থাপন করার জন্য।
 4 years ago 

ভাইয়া কাগজ দিয়ে আপনার সূর্যমুখী ফুলের ওয়ালমেট ভীষণ সুন্দর হয়েছে। আমার বেশ ভালো লেগেছে ওয়ালমেটটি। আমরা যারা ওয়ালমেট বানায় সাধারণ ফ্রেম বানাইনা। আপনার ফ্রেমটিও ভীষণ সুন্দর হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ নিঁখুত ভাবে দেখিয়েছেন। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার ওয়ালমেট টি। অনেক সুন্দর করে তৈরি করছেন। আমার কাছে অনেক ভালো লাগছে। যদি ভাইয়া আপনার ওয়ালমেট টি পাইতাম তাহলে আমার বাসায় নিয়ে আসে লাগায় দিতাম। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38