চট্টগ্রাম বাণিজ্য মেলা পরিদর্শন পর্ব - দুই।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৪ই ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




IMG_20230223_180210.jpg

কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি চট্টগ্রাম বাণিজ্য মেলা পরিদর্শনের দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে মেলার ভিতরের সামান্য কিছু স্টল সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম। আজ মেলার আরো কিছু স্টাইল এবং আমার ঘোরাফেরা বিস্তারিত বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব।

প্রথমেই চট্টগ্রাম বাণিজ্যে মেলার অবস্থান এবং এর পরিধি সম্পর্কে একটু ছোট করে আলোচনা করেনিই।

চট্টগ্রাম বাণিজ্য মেলাটি রেলওয়ে ফলো গ্রাউন্ডের প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে গঠিত । এখানে প্রায় ছোট বড় মিলিয়ে আনুমানিক ৪০০ টিরও বেশি স্টল রয়েছে। তবে এর কম বা বেশি অবশ্যই হতে পারে। এবং এখানে ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ৫৬টি প্রিমিয়ার স্টল সহ তিনটি আলাদা জোন রয়েছে।

যাই হোক, আমি যেহেতু বিকেলের দিকে মেলায় প্রবেশ করেছিলাম তাই একটু ঘোরাফেরা করতে না করতেই সন্ধ্যা নেমে এসেছিল। এবং সেই সাথে ধীরে ধীরে পূর্বের তুলনায় মানুষের আনাগোনা আরও অনেকটাই বাড়তে শুরু করে। এখন যেহেতু মেলার শুরুর দিকে তাই বেশিরভাগ মানুষ আসে মেলা পরিদর্শনে। কেনাকাটা যদিও করা হয় তবে তা মানুষের তুলনা অনেকটাই কম। সাধারণত দেখা যায় মেলা শেষে দিকে কেনাকাটা ধুম পড়ে যায়। তবে এখনো যে মানুষ কেনাকাটা করছে না তা কিন্তু নয়। ছোটখাটো গৃহস্থালির প্রয়োজনীয় আসবেপত্র জাতীয় জিনিসগুলোই বেশি কিনে থাকে মানুষ।

মেলায় সব ধরনের স্টলে যে বেচাকেনা বেশি হয় তা কিন্তু নয়। কিছু কিছু স্টল রয়েছে যেখানে মানুষের আনাগোনা খুব বেশি থাকলে ও বেচাকেনা খুব একটা হয় না। তবে মেলায় অবস্থান করা প্রতিটি স্টাইলে যে বেচা কিনার উদ্দেশ্যে বসেছে তা কিন্তু নয় । অনেক সময় দেখা যায় ব্র্যান্ড প্রমেশনের ক্ষেত্রেও তারা স্টল গুলা দিয়ে থাকেন।

IMG_20230223_182236.jpg

IMG_20230223_182238.jpg

মেলায় অতি পরিচিত কিছু স্টল। এখানে সাধারণত অন্য স্টল গুলোর তুলনায় মানুষ আনাগোনা অনেকটাই বেশি।

IMG_20230223_182046.jpg

IMG_20230223_181505.jpg

IMG_20230223_182340.jpg

আমার দেখা সব থেকে আকর্ষণীয় এবং নান্দনিক একটি স্টল হচ্ছে এটি। এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর যে দেখলেই কিনে নিতে ইচ্ছা করে। ঘর সাজানোর জন্য অনেক জিনিস এখানে পাওয়া যায়। বেশিরভাগ জিনিস এখানে মাটির এবং কাঠের তৈরি।

IMG_20230223_182324.jpg

কাঠের রুটি মেকার। আমি মনে করি যে কোন মেলাই অতি পরিচিত একটি স্টক হচ্ছে এটি। প্রতিটি মেলাতেই এরকম কয়েকটি স্টল থাকে।

IMG_20230223_182505.jpg

মেলার স্টলটিতে কুকারিজ এর জিনিসপত্রগুলো বেশ সুন্দর এবং ইউনিক দেখতে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে তুলনামূলক দামটা একটু বেশি।

IMG_20230223_182550.jpg

IMG_20230223_182613.jpg

মেলা উপলক্ষে কার্পেটের বিশেষ মূল্য ছাড়ের অফার চলছে এই স্টলটিতে। বেশ সুন্দর এবং আধুনিক কিছু জিনিস রয়েছে এই স্টলটিতে।

IMG_20230223_184155.jpg

মেলার অন্যতম একটি বিনোদন এবং আকর্ষণীয় এটি পাঠ হয়ে উঠেছে এই আইসক্রিম টেডিটি। সকালেই এই টেডি সাথে ছবি তুলে এবং মজা করে।

IMG_20230223_184131.jpg

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
এটা ঠিক ভাই,মেলায় অনেকে ঘুরতে আসে আবার অনেকে নিজেদের প্রোডাক্ট ব্র্যান্ড প্রমেশনের জন্যও করে থাকে।তবে মেলার শুরুতে অতটা বিক্রি না হলেও শেষে দিকে বিক্রি ধুম পরে।অবশ্য বর্তমানে বেশির ভাগ মেলাই গৃহস্থালি এবং পোশাক কেন্দ্রিক।কারন এসবের চাহিদাই সবচেয়ে বেশি হয়ে থাকে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চট্টগ্রাম বাণিজ্য মেলা পরিদর্শন পর্ব - দুই, এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

কালকের পর্ব দেখে ছিলাম।৪০০ টি স্টল জেনে বেশ অবাক হলাম। প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ৫৬টি প্রিমিয়ার স্টল তাহলে অনেক।আসলেই কিছু কিছু ব্যান্ড প্রমোট করার জন্য বসে।মেলায় সব সময়ই শেষের দিন বেশি ভিড় থাকে,মানুষ ছাড় এর অপেক্ষায় থাকে।ঘর সাজানোর জিনিস পএ গুলো দেখে বেশ ভালো লাগছে।ভালো ছিলো। ধন্যবাদ

 3 years ago 

এখন দেশের বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। জেলা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলায় শেষের দিকে সত্যিই কেনাকাটার ধুম পড়ে যায়। আমার মনে হয় কসমেটিক্স এর দোকান এবং গৃহস্থলীর ছোট ছোট জিনিস গুলোর দোকানে ভিড় সবচেয়ে বেশি হয়। আইসক্রিম টেডিটি দেখতে খুবই সুন্দর লাগছে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে মেলার ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ভাইয়া চট্টগ্রাম বাণিজ্য মেলার দ্বিতীয় পর্বেও অনেক গুলো স্টল সম্পর্কে ধারনা পেলাম। গৃহস্থালী জিনিষ পত্রই বেশি দেখলাম। রুটি মেকার গুলো অনেক বড় বড় ছিল। আমাদের একটি লাগবে। সর্বশেষে আইসক্রিম টেডিটি দেখলাম সত্যিই অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যেকোনো মেলার শুরুর দিকে মানুষ কিছুটা কম হলেও ধীরে ধীরে মানুষের আনাগোনা বেড়ে যায়। তাছাড়া রাতের বেলায় সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে। এই ব্যাপারটা কেন জানি সব মেলাতেই দেখেছি। সন্ধ্যা হতে হতেই দেখা যায় মেলায় পিঁপড়ার মত মানুষ। যাইহোক ভাই বাণিজ্য মেলায় গিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। তাছাড়া এই যে ঘর সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো দোকানের মধ্যে আছে এই জিনিসপত্রগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। সৌখিন মানুষদের ঘর সাজাতেই জিনিসগুলো কাজে আসবে। ভালো লাগলো আজকের পর্ব পড়ে।

 3 years ago 

যে কোন মেলায় প্রথম দিকে লোকজনের আনাগোনা কম দেখা গেলেও পরে অনেক লোকজনের ভিড় দেখা যায়।মেলায় ব্যবহাহিক জিনিসই বেশি দেখছি।মেলায় ৪০০ টির মত স্টল আছে।আপনার ফটোগ্রাফি থেকে দেখতে পেলাম। এমন রুটি মেকার আমারও আছে, তবে আমার বানানো হয়না।চট্টগ্রাম বানিজ্য মেলায় যাওয়ার অনুভূতি গুলো সুন্দর ভাবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি বাণিজ্য মেলা ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আমাদের এদিকে গত বছর বাণিজ্য মেলা হয়েছে এ বছর এখনো হয়নি। মেলার শুরুতে মানুষ খুব কম দেখা যায় এবং শেষের দিকে অতিরিক্ত মানুষ হয়। মেলায় ঘুরতে যেতে অনেক ভালো লাগে কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বাণিজ্য মেলার ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে তুলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39