ইলিশ মাছের ভর্তার রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৩০শে শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের ভর্তা রেসিপি শেয়ার করব।





এখন বর্ষার সিজন তাই চারিদিকে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর এই ইলিশ মাছ এমনিতেই মজার মাছ তাই এটিকে যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই খেতে মজা। তবে ইলিশ মাছের সবথেকে অসুবিধার দিক হচ্ছে এর প্রচন্ড কাটা। আর এই কাটার ভয়ে অনেকেই এই মজার মাছটি খেতে চাই না। তবে আজকে আমি আপনার সাথে ইলিশ মাছের কাঁটাবিহীন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শিলপাটা মাছটিকে বেটে নেওয়ার ফলে কাটা গুলো অনেকটাই নরম হয়ে যায় এবং পরবর্তীতে পানি দিয়ে পাতলা করে ছেঁকে নিলেই কাটা থাকা সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়া ইলিশ মাছের এই ভর্তাটি খেতে অসম্ভব মজা। আমাদের অঞ্চলে এই ভর্তাটি বেশ ঐতিহ্যবাহী। বিশেষ করে পচা ইলিশ মাছ দিয়ে এটি বেশি তৈরি করা হয়।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • ইলিশ মাছ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে গোটা মাছটিকে ভালোভাবে ধুয়ে নিব। এরপর একটু লবণ ও হলুদ দিয়ে মাছটিকে ভালোভাবে সিদ্ধ করে পানিটা টানিয়ে নিব।

IMG_20230805_110547.jpg

ধাপ-২ঃ


এরপর মাছটিকে কাটা সহ খুব ভালোভাবে বেটে নিব।

IMG_20230805_114510.jpg

ধাপ-৩ঃ


এরপর কাঁটা গুলোকে হাত দিয়ে অথবা ছাকনির সাহায্যে ছেঁকে নিব।

ধাপ-৪ঃ


এরপর পেঁয়াজ বেটে নিব সাথে মরিচের গুঁড়া , আদা বাটাও রসুন কুচি নিয়ে নিব।

IMG_20230805_121501.jpg

ধাপ-৫ঃ


এরপর মরিচের গুড়া, আদা বাটা, রসুন বাটা এসব কিছু দিয়ে বেটে নেওয়া মাছগুলোকে চুলাতে বসিয়ে দিব এবং পানি টানিয়ে নিব।

IMG_20230805_122005.jpg

ধাপ-৬ঃ


পানিগুলো যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে এখন এটিকে নামিয়ে নিব।

ধাপ-৭ঃ


এরপর একটি কড়াইতে সরিষার তেল দিব এবং রসুন কুচি দিয়ে দিব।

ধাপ-৮ঃ


রসুনগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিব।

ধাপ-৯ঃ


এরপর খুব ভালোভাবে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব।

IMG_20230805_123713.jpg

ধাপ-১০ঃ


এরপর এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।

ধাপ-১১ঃ


এরপর নামিয়ে নিব।

IMG_20230805_131147.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আমার অনেক প্রিয় একটি খাবার আজকে আপনি শেয়ার করেছেন ভাইয়া। ইলিশ মাছ ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনার তৈরি ইলিশ মাছ ভর্তা দেখে আমার খেতে খুবই ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে আমাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করেছেন যে যা দেখে আমরা খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে মজাদার ইলিশ মাছ ভর্তা রেসিপি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্ চমৎকার তো । ইলিশ মাছও এভাবে ভর্তা করা যায়? জানা ছিল না তো। আজ তো ধামাক্কা একটি রেসিপি শেয়ার করলেন। যে সুস্বাদু করে ইলিশ মাছ ভর্তা করলেন তা দেখে তো জিভে জল ধরে রাখা মুশকিল। তবে আপনার উপস্থাপনা দেখে তো দারুন মনে হচ্ছে যে রেসিপিট বেশ সুস্বাদু হয়েছে। এবার ভাবছি আমিও একটু ট্রাই করে দেখবো।

 3 years ago 

দারুন মজার ইলিশ মাছের ভর্তা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমাদের মাওয়াতে ইলিশ মাছের লেজ ভর্তা করে। খেয়েছিলাম খুব মজার ছিল।সেটা লেজ ভেজে নিয়ে ঝাল ঝাল ভর্তা করে।আপনিতো দেখছি অন্য ভাবে করলেন।নতুন করে একটি রেসিপি শিখে নিলাম।ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। এই মাস উৎপাদনে মানুষের কোন খরচ নেই কিন্তুু তারপরও এ মাসের দাম আকাশ ছোঁয়া। যা সব মানুষের কিনে খাওয়া সাধ্যের বাইরে। ভাই আপনি আজকে ইলিশ মাছের ভর্তা রেসিপি তৈরি করেছেন। ইলিশ মাছ অন্য কোন জিনিস দিয়ে রান্না করে খেয়েছে কিন্তুু কখনো ভর্তা করে খাওয়া হয়নি। তবে আপনার তৈরি দেখে বোঝা আছে এই ইলিশ মাছের ভর্তাটি কতটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটি মাছ।
আপনি ঠিকই বলেছেন ভাই ইলিশ মাছকে যে যেভাবেই রান্না করুক না কেন খেতে অনেক স্বাদ।তবে ইলিশ মাছের ভর্তা রেসিপিটি কিন্তু ইউনিক ছিল। মাছ ভর্তা রেসিপিটি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। নতুন একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ইলিশ মাছের ভর্তার রেসিপি। বেস্ট ইউনিক পদ্ধতিতে মাছের ভর্তা তৈরি করে শেয়ার করেছেন ভাই। কিছুদিন আগে আমিও ইলিশ মাছের ভর্তা খেয়েছিলাম ভাই কিন্তু এই মাছের ভর্তা খেতে বেশ মজা লাগে শুধুমাত্র মাছের গায়ের কাঁটাগুলো বাঁচতে একটু বিরক্ত মনে হয়। আপনার রেসিপি খেতে আরও বেশি সুস্বাদু লাগবে কারণ আপনি ধুনিয়া পাতা ব্যবহার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মাছ ভর্তা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছের ইউনিক একটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপনি ভাইয়া।দেখতে লোভনীয় লাগছে নিশ্চয় খেতেও ভালো ছিল অনেক।রান্নার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যাক অবশেষে আপনার ইলিশ মাছ খাওয়া হল এ বছর তাহলে। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। ঠিকই বলেছেন অনেকে এই মাছের কাটার জন্য তেমন একটা খেতে চায় না। আপনার আজকের রেসিপিটি আগে কখনো দেখিনি। এভাবে যে ইলিশ মাছের ভর্তা করা যায় তা তো জানাই ছিল না। কিন্তু মনে হচ্ছে খেতে খুবই মজাদার হয়েছিল। বিশেষ করে কাঁটা বেছে ফেলার কারণে খেতে আরো বেশি সুবিধা হয়েছে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে। একদিন ট্রাই করতে হবে।

 3 years ago 

ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। তবে ইলিশ মাছ এভাবে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। কিভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38