কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২১শে আষাঢ় |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে " কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি " করব।





কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বেশ লম্বা সময়ের পর আপনাদের সাথে একটি ডাই নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কাগজে স্ট্রবেরি তৈরি শেয়ার করব।

যাইহোক অনেক অনেক আগেও একবার আমার কাগজ দিয়ে স্ট্রবেরি বানানোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু একবার এই স্ট্রবেরি আমি বানিয়েছিলাম তাই দ্বিতীয়বার এটি বানাতে খুব বেশি সময় লাগেনি আর সব থেকে বড় কথা হচ্ছে এই স্ট্রবেরি বানানোর পেছনে একটি বড় কারণও ছিল সেটি হচ্ছে আমার কাজিনের ফুড ফেস্টিভালের সময় তাকে স্কুল থেকে বলেছে ফ্রোটস বিষয়ক কোন ক্রেপ্ট বানিয়ে নিয়ে যেতে। তো সে আমার কাছে আসলো তাকে সুন্দর কিছু বানিয়ে দেয়ার সে উদ্দেশ্য নিয়ে। তাই আমি চিন্তা করলাম সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এমন কিছু তাকে বানিয়ে দেওয়ার। তো সবকিছু মাথায় রেখে আমি তাকে কিছু স্ট্রবেরি বানিয়ে দিয়েছিলাম।

যাই হোক কথা না বাড়িয়ে চলুন এটা আমি কিভাবে বানিয়েছি তা আপনার সাথে শেয়ার করি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


প্রথমে চারকোনা করে লাল রঙের কাগজ কেটে নিব।

IMG_20230604_163340.jpg

ধাপ- ২ঃ


এরপর কাগজ থেকে কোনাকুনি করে ভাঁজ করে নিব। এরপর অন্য পাশেও কোনাকুনি করে ভাঁজ করে নিব।

ধাপ- ৩ঃ


এবার নিচে ছবির মত করে ভাঁজ করে নিব।আসলে এখানে মুখে বলে বোঝানোর মত না যে কিভাবে আমি কাগজ ভাঁজ করেছি। আপনারা নিচের ছবি দেখলেই তা বুঝতে পারবেন।

ধাপ- ৪ঃ


এরপর দুই পাশের কাগজগুলোকে মাঝখান বরাবর এনে ভাজ করে নিয়েছি নিচের ছবির মত করে নিব।

ধাপ- ৫ঃ


নিচে দেখানো ছবির মত করে উপর অংশটা ভাঁজ করে নিব।

ধাপ- ৬ঃ


এরপর কাগজের ভিতরের ভাঁজ গুলোকে উপরের দিকে উঠিয়ে দিলেই নিচের দেখানো ছবির মত একটি কাঠামো চলে আসবে।

IMG_20230604_165116.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর সবুর রংয়ের কিছু কাগজ দিয়ে ডাটা এবং ডাটার উপরের অংশটি তৈরি করে নিয়েছি।

ধাপ- ৮ঃ


  • এবার সবগুলো অংশ আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব।

ধাপ- ৯ঃ


  • এরপর স্ট্রবেরির গায়ে সাইন পেন দিয়ে কিছু দাগ কেটে নিব। আর এভাবে হয়ে গেল আমার কাগজে স্ট্রবেরি তৈরি।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া, রঙিন কাগজের স্ট্রবেরি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।আমার বিশ্বাস আপনার কাজিন এই রঙিন কাগজের স্ট্রবেরি দেখে খুব খুব খুশি হয়েছিল। যদিওবা আপনি এর আগেও রঙিন কাগজের স্ট্রবেরি তৈরি করেছেন, তবুও কাজিন এর কথা চিন্তা করে ফ্রোটস বিষয়ক ক্রেপ্ট এর জন্য আবারো স্ট্রবেরি তৈরি করেছেন। আর সেই রঙিন কাগজের স্ট্রবেরি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আসলে একবার কোন কিছু করলে দ্বিতীয়বার তা করতে কোন সময় লাগে না। আপনি যেহেতু এই স্ট্রবেরি একবার তৈরি করেছিলেন তাই দ্বিতীয়বার তৈরি করতে সময় একেবারে লাগেনি। খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলেছিলেন এটা জেনে ভালো লাগলো। স্ট্রবেরি তিনটি অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আমি প্রথমে সত্যিকারের স্ট্রবেরি ভেবেছিলাম এগুলোকে দেখতে। পরে ভালো করে দেখার পরে বুঝতে পারলাম এটি আসলে রঙিন কাগজের তৈরি।

 3 years ago 

স্ট্রবেরি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু এর আগেও একবার বানিয়েছিলেন তাই তো খুব সহজেই বানিয়ে ফেলেছেন ভাইয়া। আমিও একবার চেষ্টা করেছিলাম। তবে আপনার তৈরি করা স্ট্রবেরির মত এতটা সুন্দর হয়নি। ভাইয়া আপনার কাজিনের জন্য সুন্দর করে স্ট্রবেরি বানিয়েছেন এবং এই পদ্ধতি তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি বানালেন দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর কিছু স্ট্রবেরি অরিগামি তৈরি করেছেন ভাইয়া।কালার কম্বিনেশন চমৎকার ছিল।অরিগামি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি বাহ্ সত্যি অসাধারণ লাগতেছে। ভাইয়া একসাথে তো দুই কাজ হয়ে গেলো। আপনার পোস্ট ও হয়ে গেলো এবং আপনার কাজিনের স্কুলেও কাজ হলো। এর আগেও একবার স্ট্রবেরি তৈরি করেছিলেন। তবে আজকের স্ট্রবেরি গুলো দেখতে অরজিনাল মনে হচ্ছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো চমৎকার ফুটে ওঠে। ধন্যবাদ আপনাকে ভাইয়া নতুন একটি ব্লগ উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39