আমার কাটানো একটি বিকেলের গল্প।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ৫, জ্যৈষ্ঠ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার কাটানো একটি সুন্দর বিকেলের গল্প শেয়ার করব




1652944858359.jpg

দিনের সব থেকে সুন্দর দুটি সময় হচ্ছে ভোর এবং বিকেল।আর আমার কাছে ও দিনের এই দুইটি সময় খুবই প্রিয়। যদিও বিকেলটাকে চাইলে আমরা সবসময় উপভোগ করতে পারি কিন্তু সুন্দর সেই ভোরবেলাটাকে আমরা বেশিরভাগ মানুষই ঘুমের ঘোরে কাটিয়ে দিয়। ভোরবেলা যে একটি সুন্দর স্নিগ্ধ পরিবেশ রয়েছে ঘুমিয়ে থাকার কারণে সে সময়টা আমরা দেখতে পারি না উপভোগ করতে পারিনা। ভোর এবং বিকেল যদিও দিনের সবথেকে দুটি সুন্দর সময় কিন্তু এই দুইটি সময়ের পরিবেশ যেন বিপরীতমুখী থাকে কেননা ভোরবেলার পরিবেশ থাকে শান্ত নিরিবিলি আর অন্যদিকে বিকেলটা থাকে কোলাহলে পরিপূর্ণ । কেননা বিকেলে বাচ্চারা বড়রা বাহিরে খেলাধুলা হাটাহাটি করে তাই বিকেলটা যেন কোলাহল এ মেতে ওঠে।

যাই হোক, আজ চলে এসেছি আমার কাটানো একটি সুন্দর বিকেলের গল্প আপনাদের সাথে শেয়ার করতে।



বিকেলটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের একটি সময়। তাই মাঝে মাঝে সময় পেলে বিকেলে হাঁটতে বের হয়। দূরে কোথাও না এলাকার মধ্যে হাঁটা হয় আমার। কয়েক দিন ধরে বাসা থেকে তেমন একটি বের হচ্ছিল না তাই ভাবলাম আজ বিকেলে একটু হেঁটে আসি। আসরের আযান পর বাসা থেকে বের হয় আর তখন প্রায় ঘড়িতে পাঁচটার মতো বাজে। বাসা থেকে বের হয়ে এলাকার একটি বন্ধুকে ফোন দেয় দেখা করার জন্য কিন্তু সে আসতে পারে নি কেননা সে তখন এলাকার বাইরে ছিল। তাই আমি একাই এলাকায় হেঁটে বেড়াই। আমাদের এলাকাটা বেশ বড়। স্কুল কলেজ মসজিদ সব কিছুই রয়েছে এখানে ।

IMG_20220512_182628-01.jpeg

কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি যাই বাজারে দিকে। ওখানে গিয়ে দেখলাম ক্ষেতের পাশে বসে একজন লোক শাক বিক্রি করছে। শাক গুলো একদমই ফ্রেশ মাত্র পাশের ওই ক্ষেতটি থেকে তুলে আনা হয়েছে। এতো তাজা শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই একটি পুঁইশাক কিনে নিলাম।

IMG_20220512_180328.jpg

এলাকায় নতুন একটি ক্যাফে খোলা হয়েছে তাই ওখানে ফুচকা খেতে গেলাম। নতুন হলেও কি হবে বেশ ভালই সুনাম অর্জন করেছে এ কয়েক দিনে তা বুঝাই যাচ্ছে। কারণ প্রচুর মানুষ ছিল সেখানে। যাইহোক, এক প্লেট ফুচকা এবং বার্গার অর্ডার দিলাম। বার্গারটা সঙ্গে সঙ্গে দিলেও ফুচকাটা আসতে কিছুটা দেরি করেছে কেননা ওখানে অনেক মানুষ ছিল এবং বেশিরভাগ মানুষেরই ফুচকার অর্ডার তাই ছিল সবার জন্য বানাতে কিছুটা দেরি হচ্ছিল। বার্গার টা বেশ মজাই ছিল। বোঝাই যাচ্ছিল বানিয়েছে যে বেশিক্ষণ হয়নি কেননা গরম ছিল। আমার বার্গার খেতে খেতে কিছুক্ষণ পর আমার ফুচকাও চলে আসলো। ফুচকাটা অতটা ভালো লাগেনি আমার কাছে কেননা ফুচকা মচমচে ছিল না। ফুচকাতে প্রচন্ড ঝাল দিয়েছে। যদিও ফুচকাতে ঝাল ছাড়া মজা নেই তবে আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না। তাই আমার কাছে তেমন মজা লাগেনি।

যাই হোক, এক প্লেট ফুচকার দাম নিয়েছে ৫০ টাকা এবং বার্গার এর দাম নিয়েছে ৬০ টাকা। মোট ১১০ টাকা বিল এসেছে। কিন্তু ওনারা আমার থেকে ১০০ টাকা নিল ১০ টাকা ডিসকাউন্ট দিয়েছে নতুন দোকান তাই সকলের কাছে পরিচিত হওয়ার জন্য। আর ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ব্যবহারে মানুষের পরিচয়। যাইহোক বিল পেমেন্ট করে আমি বাইরে বেরিয়ে আসি।

IMG_20220512_181649-01.jpeg

IMG_20220512_181720-01.jpeg

IMG_20220512_181728-01.jpeg

ফুচকা খাওয়ার কারনে ঝাল লাগছে প্রচুর তাই পাশের একটি দোকান থেকে ঠান্ডা কোক কিনি। এরপর কোক খেতে খেতে হাঁটতে থাকি। রাস্তায় দেখলাম খুব সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুল গাছ। গাছটির দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল এ কি আর বলবো। তাই ফুল গাছটির একটি ফটোগ্রাফি করিনি। গাছটি বেশ বড় এবং ফুলগুলো ধরেছে একেবারে মগডালে তাই কাছে থেকে ফুলগুলোকে তেমন একটা দেখা যায় না তবে দূর থেকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। তাই দূর থেকে ফটোগ্রাফি গুলো করিনি।

এর পর বাসায় ফিরে আসি সন্ধ্যা নামার আগেই। আর এভাবেই কেটে গেলে আমার সুন্দর একটি বিকেল। তো আজ এ পর্যন্তই সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন। অন্য কোনদিন অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব।আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

ভোরের একটা আলাদা অনুভূতি আছে। যেটা সব খানে পাওয়া যায়। কিন্তু বিকেল টা সব জায়গায় নিরিবিলি পাওয়া যায় না। আমার নিরিবিলি পরিবেশ ছাড়া বিকেল একদম ভালো লাগে না। খুব সুন্দর মুহূর্ত কেটিয়েছেন বোঝাই যাচ্ছে। তবে আমি ঝাল একদম খেতে পারি না। আপনার ঝাল খাওয়া দেখে আমার বুক জ্বলে গেছে। 😊😊

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

সকালবেলার স্নিগ্ধ হাওয়া এবং বিকেল বেলার মুক্ত বাতাস সবকিছুই আমার অনেক ভালো লাগে। তবে সকাল বেলায় ঘুম থেকে ওঠা খুব একটা হয়না। যাইহোক আপনি বিকেল বেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। কর্মব্যস্ত এই জীবনে আমরা যদি মাঝে মাঝেই নিজের মতো করে একটু ঘুরাঘুরি করি এবং সময় কাটাই তাহলে মানসিক প্রশান্তি আসে। বার্গার এবং ফুচকা বেশ লোভনীয় লাগছে দেখতে। এছাড়াও ফুচকায় ঝাল বেশি দিলে আমারও খেতে ভালো লাগে না। তবে যাই হোক আপনি বিকেলটা অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ❤️❤️

 4 years ago 

ভাইয়া বিকেল বেলার মুহূর্তটা আমার কাছেও খুবই ভালো লাগে। এবং বিকেলবেলায় কোথাও ঘুরতে গিয়ে মুহূর্তটুকু উপভোগ করতে পারলে আরো বেশি ভালো লাগে। আপনিতো দেখছি বিকেল বেলায় হাঁটতে বেরিয়ে তরতাজা টাটকা পুঁইশাক কিনেছেন এবং সেইসাথে পেট ভজন করেছেন। নতুন একটি ক্যাফে গিয়ে বার্গার ও ফুচকা খাওয়ার অনুভূতিটুকু প্রকাশ করেছেন। সেই সাথে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে খুবই সুন্দর একটি পোষ্ট আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

বিকেলবেলা খুব সুন্দর সময় উপভোগ করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে টাটকা সবজি কথা বললেন আসলেই টাটকা সবজি খেতে খুবই মজাদার হয়, এবং ক্যাফে খোলা হয়েছে, মান ভালো হওয়াতে অনেক সুনাম অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে ভালো মানের সুনাম অর্জন করেছে। আসলে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 4 years ago 

ইশ,ভাইয়া ফুচকার ছবি দেখে লোভ সামলাতে পারছি না।আসলেই একটা কথা ঠিক দিনের সৌন্দর্যের মাঝে ভোর এবং বিকেল সবচেয়ে সুন্দর মুহুর্ত। ভোরের বাতাস টা এত স্নিগ্ধ, যদিও আমরা ঘুমের জন্য উপভোগ করতে পারি না।ভালো ছিলো।ধন্যবাদ

 4 years ago 

আপনি খুবই সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

দাদা , বার্গারের এত কম দাম ! শুনে তো আকাশ থেকে পড়লাম। আমাদের এখানে প্রচুর দাম নেয় দাদা। তাই লোভ সামলাতে হলো।
কৃষ্ণচূড়া গাছের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। ভালো থাকুন দাদা।

 4 years ago 

আপনার কাটানো বিকালের গল্পটি আমার খুবই ভালো লেগেছে ভাইয়া, বিকেল বেলা একটু হাটাহাটি না করলে ভালোই লাগে না, সত্যি সকালের নিরিবিলি পরিবেশ টা আমরা ঘুমের মাঝেই কেটে নেই, কিন্তু বিকেল বেলাটা আমরা সবাই উপভোগ করতে পারি, আপনার বজারে গিয়ে টাটকা শাক কিনা নতুন ক্যাফেতে ডুবে ফুচকা এবং বার্গার খাওয়া সর্বশেষ কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি করা সব বিষয় গুলো আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো ভাইয়া আপনার প্রতিটি বিকেলে বেলা যেনো এমন সুন্দর করেই কাটে, এই কামনায় করি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61841.26
ETH 1735.40
USDT 1.00
SBD 0.39