ঈদ শপিং।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ০৪ বৈশাখ, | ১৪২৯ , বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ঈদের শপিং শেয়ার করব।



shopping-g6e6a113cf_1280.png

ছবি এখানহতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। যদিও এই গরমে ভালো থাকাটা এখন শত দায় হয়ে উঠেছে। প্রচন্ড গরম পড়ছে কয়েকদিন ধরে। আর গরমের সব থেকে বিরক্ত একটি বিষয় হচ্ছে লোডশেডিং। অন্যান্য সময় গুলোর থেকে গরমের সময় লোডশেডিং এর মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যায়। আসলে গরমের সময় বেশি এসি ফ্যান চলার কারণে প্রচুর বিদ্যুৎ খরচ হয় আর এসব বিদ্যুতের যোগান দিতেই কিন্তু ঘনঘন লোডশেডিং দেখা দেয়।

যাইহোক কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঈদের শপিং করতে গিয়ে মেলায় ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত। আর আমি তখন বলেছিলাম ঐদিন ঈদের শপিং করতে গিয়ে আমরা কি কি শপিং করাছি তা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই কয়েকদিন বিভিন্ন কারণে সেগুলো শেয়ার করা হচ্ছিল না। কিন্তু আজ চলে এলাম আমার আত্মীয় এবং পরিবারের জন্য ঐদিন কি কি শপিং করেছি তা শেয়ার করতে। যদিও এখানে আমার কোন শপিং নেই তবে আমার প্রিয় মানুষগুলোর শপিং রয়েছে।

আমার প্রিয় মানুষগুলো যারা ছোটবেলায় আমাকে ঈদের শপিং করে দিত কিন্তু আজ আমি প্রথমবারের মতো আমার নিজের উপার্জিত কিছু অর্থ দিয়ে তাদেরকে শপিং করে দিতে পারছি এর থেকে বড় আনন্দের আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি এখানে আমার একমাত্র ফুপি, আন্টি, চাচ্চু (যাকে আমি আদর করে ছোটবেলা থেকেই বাবু ডাকি) মামা এবং আমার প্রিয় আম্মুর জন্য শপিং করেছি।

আমরা সকালের দিকেই শপিংমলে গিয়েছিলাম। যাতে দুপুরের মধ্যে চলে আসতে পারি। তাছাড়া আপনাদেরকে তো বলেছিলাম শপিংমলে যাওয়ার পথে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। আর ওখানে ঘোরাফেরা করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই আমরা ফিক্স প্রাইস করা দোকানে অর্থাৎ আল-মদিনা তে গিয়ে তাড়াতাড়ি শপিং গুলো সেরে ফেললাম। দর কষাকষি করাটা অনেকটা ঝামেলার এবং সময় সাপেক্ষ ব্যাপার। যদিও দাম বেশি তবে ফিক্স প্রাইস দোকান গুলোই ভালো। চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজারের সবথেকে ভালো এবং নামকরা একটি দোকান হচ্ছে, আল- মাদিনা। ওই দোকানের কালেকশন গুলো সত্যিই খুব ভালো এবং এক দোকানেই সব জিনিস পাওয়া যায়। তাই বিভিন্ন দোকানের বিভিন্ন জিনিসের জন্য যাওয়া লাগে না। এক দোকান থেকেই সব জিনিস কেনা যায়।

যারা চট্টগ্রামে থাকেন বিয়ের শপিং কিংবা বড় যেকোনো ধরনের অনুষ্ঠানের জন্য অনেক শপিং করতে চাচ্ছে তারা চাইলে এই দোকান থেকে একবার ঘুরে আসতে পারেন। ফিক্স প্রাইস দোকান হওয়ায় সময় বাঁচবে এবং ঝামেলা ও কম হবে।

শপিং গুলো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ও শাড়িগুলো আমি পছন্দ করি নি , কেননা শাড়ি সম্পর্কে আমার কোন আইডিয়াই নেই। সব শাড়ি আম্মুর পছন্দের কেনা হয়েছে। তবে পাঞ্জাবি দুটি আমি পছন্দ করে কিনেছি।

যাই হোক, অন্য কোন দিন শপিং করতে গেলে ভাবছি সন্ধ্যার পরেই যাব তা না হলে দিনের বেলা রোজা রেখে শপিং করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। প্রচন্ড রোদ থাকে দিনের বেলায়। তবে ইফতারের পরে শপিংমলগুলোতে একটু ভিড় থাকে এটা একদমই ভালো লাগে না।

পরিবারের মানুষগুলোর এখনো অনেক শপিং বাকি রয়ে গেছে তবে আমি আর যাচ্ছি না তাদের সাথে শপিং মলে। কেননা আপনারা তো জানেন আমাদের ছেলেদের শপিং করতে একদমই ভালো লাগে না। তবে আমি বুঝিনা মেয়েরা অনেকক্ষণ ধরে কিভাবে শপিং করে আবার শপিং করাটা নাকি তাদের ভালোলাগার বিষয়।

যাই হোক আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদেরও শপিং এর ব্লগ গুলো দেখতে চাই।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

আসলেই ভাইয়া নিজের উপার্জিত টাকায় প্রিয় মানুষগুলোর জন্য কিছু করাটা অনেক বড় সার্থকতা বলে আমি মনে করি।
শপিং করাটা আসলে আমাদের একটা শখের বিষয়। তবে আপনাদের যে কেন ভালো লাগে না সেটাই বুঝি না। আন্টির পছন্দ আছে বলতে হবে। প্রত্যেকটি শাড়িই খুব সুন্দর। পাঞ্জাবি গুলোও দারুন।
এখনও শপিং তেমন ভাবে শুরু করি নি। টুকটাক চলছে। চেষ্টা করব আমার শপিং গুলোও আপনাদের সাথে শেয়ার করার।

 4 years ago 

আসলে শপিং করাটা খুবই খুবই প্যারা লাগে আমার কাছে।

চেষ্টা করব আমার শপিং গুলোও আপনাদের সাথে শেয়ার করার।

অপেক্ষায় রইলাম আপনার ঈদ শপিং এর ব্লগ দেখার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

আসলেই নিজের উপার্জিত টাকা দিয়ে নিজের কাছের মানুষকে শপিং করে দেওয়া এর চেয়ে আনন্দ কি হতে পারে। আমারও ভালো লাগে নিজের কাছের মানুষকে শপিং করে দিতে।যাই হোক ভাইয়া অনেক শপিং করেছেন দেখছি। ভালো লাগলো।ধন্যবাদ

 4 years ago 

আমার প্রিয় মানুষগুলো যারা ছোটবেলায় আমাকে ঈদের শপিং করে দিত কিন্তু আজ আমি প্রথমবারের মতো আমার নিজের উপার্জিত কিছু অর্থ দিয়ে তাদেরকে শপিং করে দিতে পারছি এর থেকে বড় আনন্দের আমার জন্য আর কিছুই হতে পারে না।

আসলে প্রিয় মানুষ গুলোকে যদি কোন কিছু উপহার দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আপনার শপিং করার গল্প পড়ে খুবই ভালো লাগলো। শাড়ি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনার পছন্দ করা পাঞ্জাবি দুটো আমার কাছে অনেক ভালো লেগেছে। পাঞ্জাবির কালার দুটো অনেক সুন্দর। অনেক সুন্দর ভাবে আপনি আপনার ঈদ শপিং আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💓💓💓

 4 years ago 

আমার প্রিয় মানুষগুলো যারা ছোটবেলায় আমাকে ঈদের শপিং করে দিত কিন্তু আজ আমি প্রথমবারের মতো আমার নিজের উপার্জিত কিছু অর্থ দিয়ে তাদেরকে শপিং করে দিতে পারছি এর থেকে বড় আনন্দের আমার জন্য আর কিছুই হতে পারে না

ঠিক বলেছেন ভাই এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। নিজের টাকায় অন‍্যদের জন্য কেনাকাটা করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। এবং শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে যদিও এগুলো আপনার আম্মু পছন্দ করেছে। এবং এই সময়ে দোকানদাররা অতিরিক্ত দাম চাই সেজন্য দামাদামি করাই লাগে। এবং গরম আর লোডশেডিং যেন একে অন‍্যের সমার্থক শব্দ।।

 4 years ago 

ভাইয়া আপনি আপনার পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য উপহার কিনেছেন দেখে ভালো লাগলো। আমাদের আন্টির পছন্দের শাড়ি গুলো অনেক ভালো লেগেছে আমার। এছাড়াও আপনার পছন্দ করা পাঞ্জাবি গুলো সুন্দর হয়েছে। ঈদের সময় যদি কাছের মানুষগুলোকে উপহার দেওয়া যায় তাহলে তারা যেমন খুশি হয় তেমনি নিজের কাছেও অনেক ভালো লাগে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago (edited)

বাহ ভাইয়া আপনার আম্মুর পছন্দ আছে বলতে হয়। খুব সুন্দর আপনার আম্মুর পছন্দ। শাড়ি এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে কালার গুলো বেশ সুন্দর। এমন কালার গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার পাঞ্জাবি দুটিও বেশ সুন্দর ভাইয়া। আপনিতো মার্কেটিং সেরে ফেললেন খুব ভালো করেছেন ঝামেলা মুক্ত হয়ে গিয়েছেন। আসলে ঈদের মার্কেটিং টাও এক রকম ঝামেলা বলতে হয়। বাজারে যাওয়া পছন্দ হওয়া দামাদামি করা সব মিলিয়ে খুব বিরক্ত কর একটা মুহূর্ত তখন কাটাতে হয়। যাই হোক ভাইইয়া আপনাকে ধন্যবাদ ঈদের মার্কেটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

শপিং করাটা আসলেই খুবই ঝামেলার।

 4 years ago 

একটু আগে আমি মার্কেট থেকে ফিরলাম। জেলা পর্যায়ের একটি মার্কেটে এখনই যে অবস্থা তাতে সামনে না জানি কী হবে। আপনার পরামর্শই ঠিক। আসলে রমজান মাসে শপিং করতে গেলে রাতে করাটাই বুদ্ধিমানের কাজ। অনেক শপিং করে ফেলেছেন দেখলাম। নিজের পয়সায় কাছের মানুষদের কে কিছু দিতে পারলে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই অনুভূতি গুলো শেয়ার করার জন্য

 4 years ago 

রোজা রেখে দিনের বেলা শপিং করাটা আসলে অনেক কষ্টকর তাই তাই রাতে করাই ভালো।

 4 years ago 

প্রায় প্রতিটি বিয়ের শপিং করতে আল-মদিনা তে যাওয়া হয়। তাই আমি জানি যে তাদের কালেকশন কতটা ভালো এবং মানসম্মত। আর শাড়িগুলো অনেক আরামদায়ক হবে, এটাও আমি জানি। কারণ এমন অনেক শাড়ি আমার বাসার সকলের জন্য কেনা হয় মাঝেমধ্যেই ওইখান থেকে। আর পাঞ্জাবি দুটো বেশ সুন্দর হয়েছে।

 4 years ago (edited)

বিয়ের শপিং এর জন্য আল-মদিনা সেরা। এছাড়া ও এবারের ঈদ যেহেতু গরমে পড়ছে তাই চেষ্টা করেছি আরামদায়ক জিনিস কেনার।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41