শরীরচর্চায় সুস্থতার বড় ঔষধ।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আসসালামু-আলাইকুম। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে শরীরচর্চা বিষয়ে কিছু তথ্য শেয়ার করব।




images (14).jpeg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

শরীরচর্চা কি?

শরীরচর্চা হল যে কোন ধরণের শারীরিক কসরত যা শরীরের সুস্থতার জন্য সাহায্য করে। সাধারণত আমরা শরীরচর্চা বলতে হাঁটাহাঁটি, ব্যায়াম এবং খেলাধুলা কে বুঝি।

র্তমানে করোনাকালীন সময়ে শরীরচর্চায় অনেক গুরুত্বপূর্ণ। শরীরকে সুস্থ থাকতে এবং ফিট রাখতে শরীরচর্চার কোন বিকল্প নেই। শুধু যে ফিট থাকার জন্য শরীরচর্চা প্রয়োজন তা নয়, মনকে সুস্থ রাখতে ও মানসিকভাবে ভালো থাকতে এটি খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও শরীরচর্চার মাধ্যমে আমরা যে উপকার গুলো পাই সেগুলো হলঃ

  • শরীরের অতিরিক্ত ওজন হ্রাস করা সম্ভব।
  • শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
  • নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ঘুমের
    সমস্যা দূর করা যায়।
  • ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও ক্যান্সারের মতো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।
  • তারুণ্য ধরে রাখা যায়।
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
  • এছাড়াও শরীরচর্চাও পড়ালেখা এবং কাজে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।

শরীরচর্চার ফলে মস্তিষ্ক থেকে নানারকম রাসায়নিক পদার্থ নির্গত হয়। এ সকল রাসায়নিক পদার্থ মনকে প্রফুল্ল রাখতে কার্যকরী। এগুলো শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য বৃদ্ধি করে। ফলে আত্মমর্যাদাবোধ এবং আত্মবিশ্বাস আরো মজবুত হয়। দিনের নানাবিধ কাজকর্ম, পরিশ্রম, স্নায়ুচাপ ইত্যাদির পর আধঘণ্টা হাঁটা, জগিং করা কিংবা হাল্কা করলে শরীর মন আবার চাঙ্গা হয়ে ওঠে। - সুত্রঃ মানবকণ্ঠ।

তাই আমাদের উচিত অতি ব্যস্ততার মাঝেও কিছু সময় শরীরচর্চার মাধ্যমে ব্যয় করা, প্রতিদিন অন্তত ২৫ মিনিট হাটা । আর শিশুদের নিয়মিত খেলাধুলা কারার জন্য উৎসাহ দিতে হবে।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পরার জন্য।


Sort:  
 5 years ago 

ভাল তথ্য দিয়েছেন ভাইয়া, আসলেই সুস্থ থাকতে শরীরচর্চা অনেক গুরুত্বপূর্ণ ।

সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই।অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য।

This post has received a 20.46 % upvote from @boomerang.

শরীরচর্চা কি সেটা যেন ভুলে গেছি। অফিস এর গেরাকলে জীবন শেষ। আপনার লেখাটা পড়ে একটু উৎসাহ পেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38