"ডিম ভুনা "রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৬ই শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "ডিম ভুনা "রেসিপি শেয়ার করব।




1690736051764.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে ডিম ভুনা রেসিপি শেয়ার করব।

ব্যাচেলার দের জীবনে ডিম কি জিনিস তা একমাত্র তারাই বলতে পারবে। ডিম অনেকের কাছে অনেক প্রিয়। তবে সত্যি বলতে ডিম আমার খুব একটা বেশি পছন্দের না। তবে আজকের এই রেসিপির মত করে ডিম ভুনা টা আমার অনেকটা পছন্দের। তা না হলে ডিম ভাজি, সিদ্ধ, অথবা ডিম পোচ এই জাতীয় ডিমের আইটেমগুলো খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না। যাইহোক, কিভাবে খুব সহজে এবং সুস্বাদু করে ডিম ভুনা করা যায় চলুন সেই রেসিপিটি শেয়ার করি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • ডিম।
  • এলাচ, তেজপাতা।
  • গুড়া দুধ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু দাগ কেটে নেব।

IMG_20230730_122850.jpg

ধাপ-২ঃ


  • এরপর ডিম গুলোকে হলুদ এবং মরিচ দিয়ে তেলে হালকা ভেজে নিব।

IMG_20230730_123415-01.jpeg

ধাপ-৩ঃ


এরপর একটি পাত্রে তেল গরম করতে দিবো। এবং প্রয়োজনীয় সকল মসলা নিয়ে নিবো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ তেজপাতা, হলুদের গুড়া, মরিচের গুড়া ও লবণ নিয়ে নিয়েছি।

ধাপ-৪ঃ


এরপর পেঁয়াজ কুচি ও বাকি সব মসলা তেলের মধ্যে দিয়ে দিব ।

IMG_20230730_123725.jpg

ধাপ-৫ঃ


মসলা গুলোকে কিছুক্ষণ কষানোর জন্য অল্প পানিই দিয়ে দিব।

IMG_20230730_124519.jpg

ধাপ-৬ঃ


এবার মসলা গুলো সম্পন্ন কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবং সিদ্ধ করে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব। এরপর গুড়া দুধ দিয়ে দিব।

IMG_20230730_125202.jpg

ধাপ-৭ঃ


এরপর ডিম গুলোকে কিছুক্ষণ রান্না করবো। রান্না শেষে ডিমগুলোর ঝোল যখন ঘন হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নিব।

IMG_20230730_130146-01.jpeg

ধাপ-৮ঃ


ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ডিম ভুনা।

IMG_20230730_131310.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।এই ডিম দেখলে ম্যাচ জীবনের কথা মনে পড়ে যায়।ওই সময়টা ডিম খুব বিরক্তিকর একটা খাবার ছিল। কিন্তু এখন আবার ডিম খেতে ভালো লাগে। আপনার ডিম ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এইভাবে ভুনা করলে খেতে বেশ ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

ডিম ভুনা দেখে খুবি ভালো লেগেছে আমার, ডিম ভুনা আমার প্রিয় রেসিপি তাই খেতে ইচ্ছা করছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ব্যাচেলরদের প্রিয় একটি খাবার হচ্ছে ডিম। ডিম ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ডিম ভুনা করার প্রতিটি ধাপ দেখে আমি বাসায় তৈরি করতে পারবো। চমৎকার একটি রেসিপি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া একমাত্র ব্যাচেলরাই জানেন ডিমের বহুগুণ ব্যবহার।
আমরা তো ডিমকে এখন আর ডিম বলি না আমাদের কাছে ককটেল মনে হয়।
খেতে ইচ্ছে না হলেও রুটিনে আছে খেতে হয় প্রতিনিয়ত।
যাহোক আপনি অনেক সুন্দর ভাবে ডিমের রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
প্রস্তুত করা দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল।

 3 years ago 

মজাদার ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে শেয়ার কররেন, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

তাৎক্ষণিকভাবে ঝটপট এই রেসিপিটি তৈরি করতে অনেক ভালো লাগে। তাছাড়া খেতেও অনেক মজার হয়। বিশেষ করে ব্যাচেলর জীবন দের জন্য অনেক মজাদার একটি রেসিপি। ভাইয়া আপনি অনেক মজার করে শেয়ার করলেন দেখে লোভ সামলানো যাচ্ছে না। রেসিপির কালারটা এতই দুর্দান্ত এসেছে খেতেই ইচ্ছে করছে।

 3 years ago 

ভাই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিম আমার অনেক প্রিয়। আর এভাবে ডিম ভুনা করলে তো কোন কথাই নেই এক নিমিষে অনেকগুলো ভাত খাওয়া যায়। তবে এই রেসিপিটি অতি অল্প সময়ের মধ্যেই করা সম্ভব এবং স্বাদে অতুলনীয়। ধন্যবাদ ভাই অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38