কাজের সফলতা।
আজ- ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
জীবনটা খুবই ক্ষুদ্র আবার মাঝে মাঝে মনে হয় দীর্ঘ এক জীবন। মাঝে মাঝে ভাবি এই জীবনটা বুঝি কোনোভাবে পার করে দিলেই হলো আবার মাঝে মাঝে ভাবি জীবনের কতই না স্বপ্ন রয়েছে রয়েছে সে সকল স্বপ্নগুলো পূরণে এগিয়ে যাই। সবকিছু দিয়ে আগলে ধরিয়ে জীবনটাকে।
কোন একটি কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আশিকভাবে নিজেকে প্রস্তুতি করে নিতে হবে। কোন কাজের পরিশ্রম একদিনে সফলতা আসে না। আপনি যদি মনে করেন আজ এই কাজটির পিছনে সারাদিন সময় ব্যয় করবো পরের দিন আবারো শুয়ে বসে থাকব তাহলে সে কাজের পেছনের পরিশ্রমগুলো বৃথা যেতে পারে। কোন কাজে ফল পেতে হলে সেই কাজে পেছনে লেগে থাকতে হবে। আমরা বেশিরভাগ সময় হতাশ হয়ে পরি এবং সেই লেগে থাকাটা থেকে সরিয়ে পড়ি। আর এর ফলে আমরা সেই কাজটি থেকে অনেকটা পিছিয়ে যায় ।
আর আমাদের কোন কাজের পেছনে লেগে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কঠিন একটি বিষয়। কোন একটি নতুন অভিজ্ঞতা কিংবা কাজ শুরু করতে গেলে আমরা শুরুতেই কাজের প্রতি যেমন একটি মনোভাব থাকে শেষ পর্যন্ত সে মনোভাবটা আমরা কোনভাবেই ধরে রাখতে পারি না। যার কারনে কাজের শেষটা হয় অসমাপ্ত। শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয় বরং শেখার ক্ষেত্রেও আমরা এমনটা করে থাকি। অনেক কিছু শেখার জন্য আমরা অনেক সময় ব্যয় করতে চাই না। আমরা শুধু চাই খুব অল্প সময়ে শর্টকাটে ভাবে কোন কিছু শিখে ফেলায়। কিন্তু সেভাবে তো কোন কিছু সম্ভব নয়।
সর্বশেষ একটাই কথা কোন কিছু অর্জনের জন্য কোন কিছুর পিছনে লেগে থাকা অবশ্যক আর এ লেগে থাকা যত দিনের সে কাজটা কিংবা সে জ্ঞানটা তত বেশি অর্জনের সুযোগ রয়েছে।
তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শর্টকাট উপায় অবলম্বন করে,জীবনে কখনোই ভালো কিছু অর্জন করা যায় না। সুতরাং ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই সময় ব্যয় করতে হবে। তাছাড়া জীবনে সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।