ফিরে দেখা।
আজ - ৮ই ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজকে মোবাইলের গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ করে অনেক পুরনো কিছু স্ক্রিনশট চোখে পড়লো। স্কিনশট গুলো কয়েক বছর আগে নিয়েছিলাম। এই কমিউনিটি শুরু হওয়ার মাঝামাঝির একটি সময়ে আমার হঠাৎ করে একদিন মাথায় আসলো ওই মুহূর্তের ও সময়গুলোতে তো পার হয়ে যাচ্ছে তবে এই সময়ের কিছু জিনিস যদি আমি ধরে রাখি তাহলে পরবর্তীতে এই জিনিসগুলো দেখলে একটা ভালো লাগা কাজ করবে। আর সেই পরিকল্পনা থেকে বাংলা ব্লগের তখনকার বর্তমান সময়ে সাবস্ক্রাইবার এবং একটিভ ইউজারের সংখ্যার ওই বিষয়গুলো স্ক্রিনশট নেওয়া শুরু করি । পুরনো সেই সময়টা ফিরে দেখলে বোঝা যায় আমাদের চোখের সামনে ধীরে ধীরে এই কমিউনিটিটা কতটা বড় হয়ে গেছে তাই না ।
কমিউনিটি শুরুতে যদিও অনেক ইউজার ছিল একটিভ। তবে এখন আর ওইভাবে ইউজার অ্যাক্টিভ নেই। এর কারণ হিসেবে তো আমরা প্রত্যেকেই জানি, যেহেতু এখন বর্তমানে স্টিম এর প্রাইস অনেকটাই কম তাই আসলে ইউজাররা এই জিনিসটা থেকে সরে যাচ্ছে। তবে আমরা আশা রাখতে পারি কোন না কোন সময় আবার সেই সুদিন ফিরে আসবে, তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমার বাংলা ব্লগে যাত্রা শুরু থেকে স্টিম প্রাইস কিন্তু অনেক ভালো ছিল তবে এখন তো আর সে পর্যায়ে নেই।
আমাদের চোখে সামনে ধীরে ধীরে কমিউনিটি টা কত বড় হয়ে গেল তা ভাবতেই মাঝে মাঝে অবাক লাগে। শুরুতে আমাদের এডমিন মডারেটর প্যানেল ছিল খুবই ছোট এরপর বাড়তে বাড়তে আজ অনেকটাই বড় হয়ে গেল। এবং ধীরে ধীরে ব্যাপক বিস্তার ঘটল। সেই সাথে অনেক কিছুর পরিবর্তন হলো। সেই সাথে পাল্লা দিয়ে আমাদের প্রত্যেকের সম্পর্ক আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং অনেক কিছুর পরিবর্তন ঘটলো।
একটা জিনিস আসলে কি, কমিউনিটিতে আমরা কাজের সূত্রে থাকলেও এখানে রয়েছে আমাদের প্রত্যেকের একটা আবেগ অনুভূতি এবং ভালোবাসা জায়গা। আমরা যতই এটাকে প্রফেশনালি নিই না কেন এই কমিউনিটির প্রতি একটি অন্যরকম অনুভূতি কাজ করে সবসময়ের জন্য । আর এই অনুভূতিটা হয়তো কখনো বলে বোঝানোর নয়।
যাইহোক স্ক্রিনশট গুলো আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন কিভাবে আমাদের কমিউনিটি সাবস্ক্রাইব এর সংখ্যাটা বেড়েছে। স্ক্রিনশট গুলো আসলে অনেকদিন আগের না বরং সর্বশেষে স্ক্রিনশটটা হয়তো বছরখানেক আগের।
আসলে আমি চেয়েছিলাম যে একটি নির্দিষ্ট সময়ের পর যখন কমিউনিটি অনেক দিন হয়ে যাবে তখন এই স্ক্রিনশটগুলো থাকলে সে সময়টার কথা মনে পড়ে যাবে। কিন্তু আমার একটা ভুল হয়েছে শুরু থেকেই কিন্তু এই কাজটা করা উচিত ছিল তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগতো। এবং শেষের দিকে এসেও আর স্ক্রিনশট না হয়নি।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
দেখতে দেখতে অনেকটা দিন পার করে ফেলেছি আমরা এই কমিউনিটিতে। প্রথম যখন কাজ শুরু করি মাত্র কয়েকজন ইউজার ছিল। আর এখন আমরা একটি বড় পরিবার হয়ে গিয়েছে।
ঠিকই বলেছেন ভাইয়া কাজের সূত্রে এখানে আসলেও আমাদের কিন্তু অন্যরকম একটি অনুভূতি এখানে কাজ করে।
এখানে আমরা যারা আছি সবাই সবার সাথে অনেক আন্তরিক মনে হয় যেন একটি পরিবার।
আপনার পুরাতন স্ক্রিনশট গুলো দেখলাম সত্যি পুরাতন কথাগুলো এখন মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে সেই শুরু থেকে আজ অব্দি অনেক কথাই শেয়ার করেছেন পরে খুবই ভালো লাগলো।
ভাই আমার পক্ষ থেকে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য। আসলে কম মিনিটের প্রথম দিক থেকেই আপনি এই ছবিগুলো স্ক্রিনশট মেরে রেখেছিলেন দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে আমি যখন এই কমিউনিটিতে জয়েন করি তখন হয়তো ১৫০০ থেকে ২০০০ সাবস্ক্রাইব ছিল সর্বোচ্চ। দিন যত বৃদ্ধি পাচ্ছে কমিউনিটির সদস্য তত বৃদ্ধি পেয়েছে এবং কমিউনিটি সামনে দিকে এগিয়ে চলছে দেখে বেশ ভালো লাগছে। ঠিক বলেছেন ভাই আপনি কমিউনিটি শুরুতেই এখানকার ইউজাররা বেশ ভালো একটিভ ছিল এখন হয়তো এসবিডি দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনেক ইউজার কাজ বন্ধ করে দিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আবারো আমাদের সেই সুদিন ফিরে আসবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
শুরু থেকেই স্ক্রিনশট গুলো দারুন না করলেও আপনি যেগুলো ধারণ করেছেন তা দেখেই হয়তো বা অনেকেই এই কমিউনিটির যাত্রা পথ সম্পর্কে ভালোভাবেই ধারণা লাভ করতে পারবে। এটা ঠিক যে স্টিমের প্রাইজ কমে যাবার কারণে অনেক ইউজার এই প্লাটফর্ম ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি যেদিন আবার স্টিমের দাম বৃদ্ধি পাবে সেদিন তারা আবার ফিরে আসবে এখানে।
বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। মনে করিয়ে দিলেন সেদিন এর সেই কথা। যেদিন প্রথম এই কমিউনিটিতে জয়েন করেছিলাম। সত্যি এই কমিউনিটি এখন আমাদের সকলের কাছে একটি আবেগের স্থান হয়ে দাড়িঁয়েছে। আমরা যেন একটি পরিবারে পরিনত হয়েছি। তবে আশা করবো খুব তাড়াতাড়ি স্টিম এর দাম ও বাড়বে, আবার কমিউনিটির আগের সব ইউজাররা ফিরেও আসবে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতো চমৎকার একটি পোস্ট করার জন্য। আসলেই দিনদিন আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে। যা দেখে সত্যিই খুব ভালো লাগে। তবে স্টিম এর প্রাইস কমেছে বিধায় অনেকে এক্টিভ থাকে না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। কারণ এটা হচ্ছে ভালোবাসার জায়গা। আর একটা কথা বিশ্বাস করি, ভালো কিছু পেতে হলে অবশ্যই লেগে থাকতে হয়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দীর্ঘদিন যে কোন কাজের সাথে জড়িত থাকলে দেখবেন সেটার প্রতি অটোমেটিক্যালি একটা মায়া তৈরি হয়ে যায় তেমনি কমিউনিটির প্রতি আমাদের একটা মায়া কাজ করে তাই শুধু কাজের জন্য নয় সেই মায়ার জন্য হলেও এই কমিউনিটির সাথে যুক্ত থাকতে ভালো লাগে। আমি নিজেও আজ দুই বছরের বেশি সময় ধরে এই কমিউনিটির সাথে যুক্ত আছি এবং প্রতিটা মুহূর্ত এই কমিউনিটির সাথে কাটাতে ভালো লাগে।
আজকের এই পোস্টটি ভালো লাগার ভিন্ন মাত্রা যোগ হলো ভাইয়া।ভালো লেগেছে অনেক।ফোনের গ্যালারিতে রেখে দেয়া সেই স্ক্রিন শর্ট বলে দিল আস্তে আস্তে এই কমিউনিটি কতোটা বড় হয়েছে।যদিও আজ অনেকেই অ্যাক্টিভ নেই।তবে আশাকরা যায় স্টিমের দাম বাড়লে তাদের দেখা আবার পাওয়া যাবে। আর্থিক সচ্ছলতা সকলেরই দরকার জানি।কিন্তু ভালো লাগার জায়গা ও থাকতে হয়।টাকার দরকার যেমন আছে তেমনি নিজের ভালো লাগার বা ভালো থাকার জায়গাটি ও রাখতে হয়।নিজের ভালো থাকার চাইতে আর কিছু মনে হয় নেই।যাক লেগে থাকা মানেই ভালো কিছু আসা।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
প্রথমেই আপনার চমৎকার আইডিয়ার প্রশংসা না করে পারলাম না। এধরনের ব্যাতিক্রম চিন্তা চেতনা আপনার মাথা থেকেই আসা সম্ভব। এটা শুধুমাত্র একটি কমিউনিটি নয় এটা একটা পরিবার যেখানে মিশে রয়েছে আন্তরিকতা, ভালোবাসা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। ইনশাআল্লাহ পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা এগিয়ে যাবো বহুদূর।
আমার বাংলা ব্লগ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।কিছুদিন আগে শুরু হওয়া কমিউনিটির সাবস্ক্রাইবার আজকে ৬,১৬৯।আর আপনি এই বিষয়গুলো সুন্দর ভাবে স্ক্রিনশট নিয়ে রেখেছেন।কোনো জিনিসের উপর ভালোলাগা থাকলেই আসলে এটা সম্ভব।শুভকামনা আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।