চট্টগ্রাম বাণিজ্য মেলা পরিদর্শন শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৫ই, ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে বাণিজ্য মেলা পরিদর্শন শেষ পর্ব শেয়ার করব।




IMG_20230223_183820.jpg

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি চট্টগ্রাম বাণিজ্য মেলার পরিদর্শন এর শেষ পর্ব নিয়ে।

প্রথম এবং দ্বিতীয় পর্বে বাণিজ্য মেলার কয়টি স্টল দেখিয়েছিলাম আপনাদের। আজ চলে এসেছি আরো কয়েকটি স্টল পরিদর্শন এবং আমার খাওয়া-দাওয়ার পর্ব নিয়ে। মেলাটিতে যেহেতু অনেকগুলো স্টল রয়েছে তাই চাইলে সবগুলো স্টলের ছবি তোলা হয়ে ওঠেনি আমার। তবে কম না হলেও আমি প্রায় ৪০ টার ও বেশি ছবি তুলেছিলাম আপনার সাথে শেয়ার করব বলে। আর সে সকল কারণেই মূলত তিনটি পর্ব করতে হয়েছে ।

যাই হোক, আমি যেহেতু মেলার একটু শুরুর দিকে অর্থাৎ প্রথম সপ্তাহের দিকে গিয়েছিলাম তাই অনেকগুলো স্টল তখনো পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত হয়নি। তবে তখনো কিন্তু মানুষের আনাগোনাই বেশ জমজমাট হয়ে উঠেছিল মেলাটিতে।

যাইহোক বিকেলের দিকে যেহেতু মেলায় প্রবেশ করেছি এবং হাঁটতে হাঁটতে তখন সন্ধ্যা পেরিয়ে কিছুটায় রাত হয়ে গিয়েছে আর তাই অনেকটাই ক্লান্ত বোধ করছিলাম। তাই চিন্তা করলাম খুব বেশিক্ষণ মেলাতে না থেকে এবার বেরিয়ে পড়ায় শ্রেয় ।

মেলায় থেকে বেরোনোর আগে সামনের দিকের কয়টি স্টল ঘুরে ঘুরে দেখছিলাম।

IMG_20230223_184605.jpg

IMG_20230223_184725.jpg

সেভয় এর আইসক্রিমের কোম্পানিটি ক্রেতাদের আকৃষ্ট করতে বেশ ভালো একটি পদ্ধতি অবলম্বন করেছে। একটা আইসক্রিম কিনলে ক্রেতারা এই সকল গেম এ অংশগ্রহণ করতে পারে। অনেকেই আছে শুধুমাত্র গেমগুলোতে অংশগ্রহণের জন্য একটি করে আইসক্রিম কিনেছে।

IMG_20230223_182732.jpg

বঙ্গবন্ধুর এ প্যাভিলিয়ন টি বেশ ভালো লেগেছে আমার কাছে। যদি এখান থেকে আমার বই কেনা হয়নি তবে বইগুলো দেখছিলাম এখানে বেশিরভাগ বই বন্ধুর জীবন কাহিনী এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকার সম্পর্কে লেখা আছে। এ প্যাভিলিয়ন পরিবেশটা বেশ সুন্দর।

IMG_20230223_182803.jpg

IMG_20230223_185749.jpg

বেশ কিছুদিন যাবত একটি ল্যাপটপ কেনার পরিকল্পনা রয়েছে। তবে এখনো তা কেনা হয়নি। মেলাতে দেখলাম বেশ কয়েকটি ল্যাপটপে এর কালেকশন রয়েছে। যদি এই মেলা থেকে আমার ল্যাপটপ কেনা হবে না। তারপর ল্যাপটপগুলো দেখছিলাম।

IMG_20230223_185909.jpg

IMG_20230223_185235.jpg

IMG_20230223_190059.jpg

IMG_20230223_190908.jpg

IMG_20230223_190729.jpg

মেলাই বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর। প্রচন্ড খিদা লেগে গিয়েছিল। যদিও মেলার ভেতরে বেশ কয়েকটি খাবারের স্টল ছিল। তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি এছাড়া ও খাবারের দামটা ও আমার কাছে তুলনামূল কিছুটা বেশি লেগেছিল।

যাই হোক, মেলা থেকে বেরিয়ে কিছুটা দূরে আমার প্রিয় সুলতান ডাইনের কাচ্চি খেয়ে রাত আটটার মধ্যেই বাসায় ফিরে আসি।

IMG_20230223_194622.jpg

IMG_20230223_194335.jpg

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বাণিজ্য মেলায় আপনি খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। ভীষণ সুন্দর চার দিকটা দেখেই বোঝা যাচ্ছে অনেক কিছু স্টল বসেছে এই মেলায়।। জি ভাইয়া দেখাই যাচ্ছে আইসক্রিমের স্টল করতে গেম রাখা হয়েছে যাতে ক্রেতারা গেমের জন্য হলেও একটি করে আইস্ক্রিম ক্রয় করে 😁। ভীষণ ভালো লেগেছে চারিদিকটা। ভালো করেছেন ভাইয়া, মেলায় থেকে ল্যাপটপ কেনেননি অনেক সময় খুব একটা ভালো পড়েনা এসব ইলেকট্রিক জিনিস। সবশেষে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছেন।কাচ্চি😋😋

 3 years ago 

পেট শান্তি তো দুনিয়ার শান্তি। হি হি

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আইসক্রিম কিনে গেমস খেলার সুযোগটি সত্যিই দারুন একটি উদ্যোগ ছিল। আসলে কোম্পানি গুলো তাদের আইসক্রিমের প্রচারের জন্য অনেক সুন্দর একটি পদ্ধতি অবলম্বন করেছে। আসলে মেলায় গেলে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। আপনার যেহেতু ল্যাপটপ কেনার খুবই প্রয়োজন তাই ল্যাপটপ দেখেছেন জেনে ভালো লাগলো। আসলে আমার কাছে কেন জানি মনে হয় মেলার জিনিসগুলো খুব একটা ভালো হয় না। তবুও আমরা মেলায় গেলে কিছু না কিছু কিনেই থাকি। যাইহোক ঘোরাঘুরি শেষে খিদা তো লাগবেই। তাইতো কাচ্চি খেয়েছেন এবং এরপর বাসায় ফিরেছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

ঠিকই বলেছেন বাণিজ্য মেলাগুলোতে সবসময় ভিন্ন কিছুর দেখতে পাওয়া যায়।

 3 years ago 

বাণিজ্য মেলায় গিয়েছিলেন তা প্রথম এবং দ্বিতীয় পর্বে পড়েছিলাম। আর আজকের পর্বটি পড়তে পেরেও ভালো লাগছে। কারণ সবগুলো যদি পর্ব আকারে একসাথে পড়তে পারি তাহলে মোটামুটি সব কিছুই বুঝা যায়। আইসক্রিম বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের ক্রেতা আকৃষ্ট করার পদ্ধতিটি আমার বেশ ভালো লেগেছে। কারণ একটি আইসক্রিম কিনলে তারা গেম খেলতে দিচ্ছে এজন্যই তাদের বিক্রি বেশি হবে। যাইহোক ল্যাপটপ কেনা না হলেও সেগুলো দেখেছেন এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়নের বইগুলো দেখেছেন জেনে ভালো লাগলো। তবে প্রথম দিকে মেলার সবগুলো স্টল পরিপূর্ণ না হলেও সকলের আনাগোনায় মেলা জমজমাট হয়ে ওঠে। শেষ হতে হতে তো আরো বেশি জমজমাট হবে।

 3 years ago 

কথায় আছে প্রচারেই প্রসার। কোম্পানিটি তাদের প্রচারের জন্য এই ভিন্ন আয়োজনটি করেছে।

ধন্যবাদ আপনাকে প্রতিটি পর্ব পাড়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই আমার মন্তব্যের খুব সুন্দর একটি ফিডব্যাক দেওয়ার জন্য।

 3 years ago 

বানিজ্য মেলায় শেষ পর্ব আজ ৷ যদিও এর আগে দুটি পর্ব দেখেছিলাম ৷ বানিজ্য মেলা মানেই কেনা কাটা ৷ যা হোক বেশ ভালোই একটি সময় অতিবাহিত করেছেন ৷ বেশ কয়েকটি ল্যাপটপ দেখলাম ৷ আসলে আমারও অনেক ইচ্ছে একটা ল্যাপটপ নেওয়ার তবে টাকা নেই ৷ যদি সামনে মার্কেট ভাল থাকে তবে কিছু টাকা দিয়ে একটা ল্যাপটপ নেওয়ার অনেক শখ৷ যা হোক অনেক ধন্যবাদ বানিজ্য মেলার শেষ পর্ব টি দেখে অনেক ভালো লাগলো ৷

 3 years ago 

মার্কেটের অবস্থা ভালো হলে ল্যাপটপ কেনা হবে সেই অপেক্ষায় ও আমি আছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

বানিজ্য মেলার শেষ পর্বটি আজ পড়লাম।খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভাল লাগলো ভাইয়া। আপনার ফটোগ্রাফিতে মেলার পরিবেশটা কিছু হলেও বোঝা যাচ্ছে। আইসক্রিম কোম্পানি তাদের প্রচারে ভাল উদ্যগই গ্রহন করেছে।ক্রতারা এই গরমে যেমন আইসক্রিম পছন্দ করবে তেমনি গেমস ও তাদের খুব পছন্দের একটি বিষয়। আপনি ল্যাপটপ দেখলেন। সময় সুযোগমত এক সময় কিনবেন।মেলা শেষে আপনার প্রিয় সুলতান ডাইনের কাচ্চি খেয়ে বাসায় ফিরলেন।সময়টা বেশ উপভোগ করেছেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35