চাঁদ রাত।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৮শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, বসন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




crescent-4875339_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ আসে আসে বলে অবশেষে ঈদ এসেই গেল। আজ চাঁদ রাত আর সকাল হলেই ঈদ। যদি ও অন্যান্য দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে আমাদের গতকাল ঈদ অনুষ্ঠিত হবে। গতকাল ঈদ সেটা ভেবে যেমন ভালো লাগছে তারই বিপরীতে আবার খারাপ লাগছে রমজান মাসটা চলে গেল সেটা ভেবে ।

রমজান মাসটাকে ঘিরে সারাদিনে যে একটা রুটিন সেটা দেখা যাবে এখন পুরাপুরি পরিবর্তন হয়ে যাবে। গত এক মাস ধরে প্রতিদিন সেহরি খাওয়া ইফতার করা সারাদিন রোজা রাখা এই বিষয়গুলোতে আসলে অভ্যস্ত হয়ে পড়েছি অনেকটা । তাই এই রমজান মাসটা অর্থাৎ রহমতের মাস টা চলে যাচ্ছে ভেবে অনেকটাই খারাপ লাগছে। আসলে আমরা কেউ বলতে পারিনা পরবর্তী রমজান টা আমরা পাবো কিনা। যেখানে আমাদের এক মুহূর্তের ভরসা নেই সেখানে গোটা একটি বছর সেটা তো অনিশ্চিত সম্পন্ন ভাবে। সকলের জন্য দোয়া রইল যাতে আমাদের জীবনে এই রহমতের মাসটা আবারও ফিরে আসে। আমরা যেন আবারও এই রহমতের মাসটাকে পেতে পারি।

যাইহোক প্রতিবছরের মতো এবারে চাঁদ রাতেও একটু ব্যস্ততা তো রয়েছেই। একটু আগে মার্কেট থেকে আসলাম। যদি ও আমার ঈদের জন্য শপিং আলাদা করে ওভাবে কেনাকাটা করা হয়নি তবে টুকটাক এটা সেটা যখন মার্কেটে যায় তখন কিছু পছন্দ হলে কিনে নেওয়া হয়। এখন সত্যি বলতে ছোটবেলাটার মতো সেই ঈদের শপিং করার আনন্দটা আর নেই। আগে যেরকম নতুন একটা জামা পেলে খুব আনন্দ হতো এবং খুব যত্ন সহকারে রেখে দিতাম ঈদের দিন পড়বো বলে। ঈদের জামা সবার থেকে আড়াল করে লুকিয়ে রাখা ঈদের জামাটা কখনোই ঈদের আগে বাহির করা হতো না অন্য কেউ দেখে যাবে সেই ভয়ে। কারো সাথে যদি ঈদের জামা ম্যাচিং হয়ে যায় সে ক্ষেত্রে মহা মন খারাপ নিয়ে ঈদ কাটাতাম। কিন্তু এখন আর সেটি হয় না।

আসলে সেই সব দিনগুলোর কথা মনে পড়লে আজও ভীষণ মন খারাপ হয় বারবার ফিরে পেতে ইচ্ছে করে সে সময় গুলো। কতইনা রঙিন ছিল সেই দিনগুলো। ঈদ সালামী নিয়ে সেটা তো ঈদের আরো অন্যতম একটি আনন্দ। ঈদের ছুটি শেষে স্কুল গিয়ে বন্ধুদের সাথে গল্প করতাম কার ঈদের সালামি কত হয়েছে সে বিষয়ে।

এখন এমন একটা বয়সে পৌঁছেছি যে এখন ঈদ সালামি আর পায়না বরং এখন দিতে হয় ছোটদের। তবে এই ঈদ সালামি পাওয়া এবং দাওয়া এই দুটোর মধ্যেই আনন্দ লুকিয়ে রয়েছে।

দিনশেষে ছোটবেলার সেই সুন্দর মুহূর্ত গুলো ফিরে না পেলেও এই যান্ত্রিক জীবনে চেষ্টা করি নিজেদের মতো করে সুন্দর সে মুহূর্তগুলোকে একটু করে হলেও উদযাপন করার। আর এসব কিছুর জন্যই এত আয়োজন।

যাইহোক, আজকে কার কার চাঁদ দেখা হয়েছে জানাবেন কিন্তু। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যায় ছাদে গিয়ে চাঁদ দেখার তবে ব্যস্ততার কারণে সেটি আর হয়ে ওঠেনি। যদিও আমার ব্যস্ততা থেকেও এ চাঁদ রাতকে ঘিরে বাসায় অন্যায় সকালের ব্যস্ততার সবথেকে বেশি । আম্মাকে দেখছি ঈদ উপলক্ষে বিভিন্ন রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। আর বাকিরা যে যার মত।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

খুব দ্রুত ইফতার শেষ করে ছাদে চলে গিয়েছিলাম চাঁদ দেখতে। বেশ সুন্দর এবং বড় সরু একটা চাঁদ পশ্চিম আকাশে অনেকক্ষণ ছিল ভাই। মানুষের জীবন এমনই। ফেলে আসা সেই অতীত কে অনেক মিস করে। যেমন আপনি করছেন ফেলে আসা সেই ছোটবেলা কে মিস ছোটবেলার সেই ঈদ সেই চাঁদরাত সেই সালামি। তেমনি আমিও করছি আমরাও করছি। রোজা টা চলে যাওয়ায় একটু খারাপ লাগছে অবশ‍্য। জানি না আবার এই রমজান মাস ফিরে পাব কীনা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাইয়া বয়সের সাথে সাথে ঈদের আনন্দটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। ছোটবেলায় জামা লুকিয়ে রাখার মজাই ছিলো অন্যরকম। আর এখন নতুন জামা পরারও তেমন আগ্রহ পাই না। আর সালামির দুঃখ কি আর বলবো। কেউ দেয় না আর সালামি। যাই হোক ঈদ মুবারক।

 2 years ago 

এবারের চাঁদ রাতে এতো সুন্দর চাঁদ দেখে ভীষণ ভালো লেগেছিল। যাইহোক ঈদের আনন্দ এখন অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে বাচ্চাদের মাঝেও ঈদের আনন্দ ততোটা দেখা যায় না। আর ছোটবেলা আমরা চাঁদ রাত এবং ঈদের ৭ দিন পর্যন্ত কতো আনন্দ করতাম। যাইহোক দোয়া করি আল্লাহ তায়ালা যেনো আমাদেরকে হায়াত দান করেন এবং বারবার আমরা রমজান মাস ফিরে পাই। দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38