চেউয়া মাছের ভর্তা রেসিপি।
আজ -৩০ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে চেওয়া মাছদিয়ে ভর্তা বানানো যায় তা শেয়ার করব।
আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে চেউয়া মাছের ভর্তা। আমি শিওর যে, এই রেসিপিটির সাথে অনেকেই পরিচিত নয়, আবার এমনও হতে পারে যে মাছটির সাথে ও নাম ও আগে কখন শুনে নাই । তবে আমাদের গ্রামাঞ্চলে মাছটির ব্যাপক প্রচলন রয়েছে। এই মাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে । @winkles দাদা একদিন এই মাছের রেসিপি দিয়েছিল তখন থেকে আমি জানতে পারলামন ওনারা এই মাছটিকে চেমু মাছ বলে । তবে আমরা এটিকে চেওয়া মাছ বলি। নামটা অনেকটাই কাছাকাছি তাইনা? অন্যান্য এলাকায় বা অঞ্চলে এ মাছটিকে অন্যান্য নামে ডেকে তবে সে নামগুলা আমার জানা নেই। যদি আপনারা কেউ এই মাছটিকে অন্য নামে চিনে থাকলে তবে জানাবেন। আর এ মাছের ভর্তা খেতে অসম্ভব মজা। আমি এই মাছের ভর্তা যেভাবে তৈরি করেছি আপনারা চাইলে অন্য যে কোন মাছ দিয়ে ও তৈরি করতে পারেন। আর চেষ্টা করবেন শিলে বেটে নেওয়ার। কেননা শিলে বাটলে যে টেস্ট পাওয়া যাবে অন্য কোনভাবে ওই টেস্ট পাওয়া সম্ভব না।
ছবিঃ চেওয়া মাছের ভর্তা।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ।
- লবণ।
- তেল।
- চেউয়া মাছ।
- রসুন।
প্রস্তুত প্রণালীঃ
প্রথম ধাপঃ
- প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ ও কয়েকটি কাঁচামরিচ সহ পানি দিয়ে মাছগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিব।
দ্বিতীয় ধাপঃ
- কিছুক্ষণ মাছগুলোকে সিদ্ধ করব।
তৃতীয় ধাপঃ
- সিদ্ধ করতে করতে যখন দেখব মাছ গুলো থেকে পানি টেনে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিব।
চতুর্থ ধাপঃ
- এরপর মাছগুলো থেকে কাটা বেছে শিলে দিয়ে দিব।
পঞ্চম ধাপঃ
- এর পর মাছগুলোকে শিলে বেটে নিব।
ষষ্ঠ ধাপঃ
- পূর্বের সিদ্ধ করা মরিচগুলো সাথে রসুন ও লবণ বেটে নিব।
সপ্তম ধাপঃ
- এরপর কুচি করে রাখা পিঁয়াজগুলোকে ও একসাথে বেটে নিয়েছি।
অষ্টম ধাপঃ
- পাত্রে সরিষার তেল গরম করে দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে রসুন তেলের মধ্যে দিয়ে দিব এবং পরবর্তীতে বেটে নেওয়া মাছগুলো দিয়ে দিব।
নবম ধাপঃ
- মাছ গুলোকে কিছুক্ষা তেলের মধ্যে নেড়েছেড়ে নিব।
দশম ধাপঃ
- যখন দেখবো মাছগুলো কিছুটা পুড়া পুড়া হয়ে এসেছে তখন এর মধ্যে ধনিয়াপাতা দিয়ে দিব।
একাদশ ধাপঃ
- ধনিয়াপাতা দেওয়া কিছুক্ষণ পর নামিয়ে নিব।
দ্বাদশ ধাপঃ
- ব্যাস এভাবে তৈরি হয়ে গেল মজাদার মাছের ভর্তা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। ভর্তা আমার অনেক পছন্দের। আপনি অনেক সুন্দর করে চেউয়া মাছের ভর্তা রেসিপি তৈরি করেছেন।সুন্দর করে ধাপে ধাপে বণনা করেছেন।আগামীর জন্য শুভকামনা রইল।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
চেউয়া মাছের ভর্তা রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাইয়া এই মাছের নাম আমি প্রথম শুনলাম। আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। ভর্তা আমার অনেক পছন্দের। আপনি অনেক সুন্দর করে চেউয়া মাছের ভর্তা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
এই নামে কোনো মাছ আছে এটা তো আমার একদম ই জানা ছিলোনা!
আমি এর আগে দেখেছিলাম ছোট ছোট চিংড়ি গুলো এভাবে বেটে ভর্তা করা যায়। কিন্তু এইরকম মাছকেও যে এভাবে ভর্তা করা যায় তা তো জানাই ছিলো না।বেশ ইউনিক রেসিপি।
ভাইয়া চেউয়া মাছ আমার আর আমার বাবার পছন্দের মাছ। কিন্তু মা ধরতেও ভয় পায়। চেউয়া মাছ টা ভাঝি করলে অসম্ভব ভাল লাগে খেতে৷ আপনার জন্য দোয়া রইল এত সুন্দর পোস্ট করার জন্য
চেউয়া মাছ এই প্রথম দেখলাম এবং রেসিপিটিও প্রথম দেখলাম আমি।আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিলো।
ভাইয়া, অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন। আমার খুব পছন্দের একটি মাছ চেউয়া মাছ।চেউয়া মাছ এবং বিভিন্ন সবজি দিয়ে তরকারি রান্না খেয়েছি। এই প্রথম আপনার থেকে একটি নতুন রেসিপি শিখলাম চেউয়া মাছের ভর্তা। সত্যি একটি নতুন রেসিপি শেয়ার করেছেন।চেউয়া মাছের কিভাবে ভর্তা তৈরি করতে হবে। তা আপনিই ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইল
খুব সুন্দর হয়েছে রেসিপি টা,
আমি এই প্রথমবার জানতে পারলাম যে চেউয়া মাছ দিয়ে এতো সুন্দর লোভনীয় ভর্তা দেখেই জিভে পানি চলে এসেছে।
আমি ভর্তাটা খুব পছন্দ করি।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভর্তা আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেওয়াল মাছের নাম আমি প্রথমবার শুনলাম ভাইয়া এবং প্রথমবার আপনার পোষ্টের মাধ্যমে সেটা দেখেও নিলাম। মাছটা দেখতে অনেকটা বাইম মাছের মতো লাগছিল আমার কাছে। অনেক সুন্দর একটা মাছের নতুন একটা ভর্তা রেসিপি শিখে নিলাম আপনার কাছ থেকে। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল।
এই মাছটির নাম আমি আগে কখনো শুনিনি। কিন্তু চেউয়া মাছ ভর্তা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। ভাইয়া আপনি খুব সুন্দর লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।