প্রকৃত অর্থে সুখ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000040929.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমরা প্রতিটা মানুষ কেন বাঁচতে চাই যেখানে মৃত্যু অনিবার্য সত্য এটা জানার পরেও। এ প্রশ্নটা কি কখনো একবার নিজেকে নিজেই করেছি। আসলে এ বিষয়টি নিয়ে যখন আমরা একটু গভীরভাবে চিন্তা করি তখনই আমরা বুঝতে পারি আমরা কেউ কখনো শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চাই না। বরং আমাদের আশেপাশে থাকা প্রিয় মানুষগুলোর জন্যই আমরা বেঁচে থাকার চেষ্টা করি। একজন বাবা তার হাজার কষ্টে থাকা সত্ত্বেও সে অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র তার সন্তানদের ভালো রাখার জন্য লালন পালনের জন্য। আর এতেই একজন বাবার ভালো থাকা। বাবা যদি তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে তার সন্তানের সব ইচ্ছা পূরণ করতে পারে তাহলেই সে ভালো থাকে। আরো বেশি কিছুদিন বাঁচতে চাই তার সন্তানদের জন্য তার সন্তানদের কিছু করে দেওয়ার জন্য।

একজন মা তার সারা জীবনের সমস্ত শখ বিসর্জন দিয়েছে তার সন্তানদের জন্যই। কিন্তু এত কিছু বিসর্জন দেওয়ার পরও তার কোন অভিযোগ নেই তার সন্তানদের ভালো থাকাতে তার ভালো থাকা। আর তার সন্তানদের জন্য সে বেঁচে থাকতে চাই ।

আবার একই ভাবে পরিবারে বড় সন্তানটাও তার মা-বাবার ভরণপোষণ ভাইদের লেখাপড়া সব কিছুই নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আর এই সকল দায়িত্বের মধ্যে থেকেও তার ভালো থাকা। তো খুব সহজেই বলা যে আমরা কেউ আসলে নিজের জন্য নয় বরং আমাদের আশেপাশে থাকা প্রিয় মানুষগুলোর জন্যই আমরা বেঁচে থাকি এবং তাদের সুখেই আমরা সুখী হয়। আর এই সুখটাই হচ্ছে প্রকৃত সুখ।

আসলে, জীবনের লক্ষ্য এমনটাই হওয়া উচিত। আমরা যখন নিজের সুখ খুঁজতে যাব তখন আমরা অন্যের সুখে সুখি কখনোই হতে পারব না। আমরা যদি প্রকৃত অর্থে সুখী হতে চায় তাহলে অন্যের সুখের কথাটাই আগে চিন্তা করতে হবে। সুখটা আগে অন্যদের মধ্যে থেকে নিলে এরপর সুখটা আপনা আপনি আপনার মাঝে চলে আসবে। আমরা অনেক সময় অন্যকে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবি কিন্তু এই ভাবনাটাকে যদি আমরা পরিবর্তন করে অন্যকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বরং সহযোগী মনে করি তাহলে আমাদের জীবনে চলার পথে আরো সহজ হয়ে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে।

একজন মানুষ যতই অপরাধ করুক না কেন আপনি যদি নিজ থেকে আগে তাকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসেন তাহলে কোন না কোন সময় সে আপনার বিপদে এগিয়ে আসবে। আর এভাবে সকলের মধ্যে সহযোগিতা ছড়িয়ে পড়বে। সহযোগিতার মাধ্যমে কিন্তু একটি সুন্দর সমাজ গঠনে দারুন ভাবে সহায়তা করে। তাই তো বলছি একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগী হিসেবে গড়ে তোলাই উত্তম। একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি ওই মানুষটাকে কিভাবে নিচে নামানো যায় এবং কিভাবে আমরা ওই মানুষটার উপরে উঠবো। যেটা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে।

আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ।


সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আপনি এই পোস্টের মাধ্যমে দারুণভাবে প্রকৃত সুখের অর্থ ব্যাখ্যা করেছেন ভাই। আসলেই নিজের পরিবার এবং কাছের মানুষদের নিয়ে ভালো থাকার নাম ই প্রকৃত সুখ। কারণ আমরা যদি শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করতাম, তাহলে কিন্তু এতো পরিশ্রম করা লাগতো না। কারণ এই ছোট্ট জীবনে নিজের জন্য খুব বেশি কিছু লাগে না। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুখ বস্তুটি বড্ড বেশিই আপেক্ষিক। যে মানুষগুলো সুখি করতে করতে জীবন কাটিয়ে দেয় দিনশেষে তারাও জানে না যাদের সুখে রাখতে চায় তারা আসলে কিসে সুখ পায়। মনুষ্য জীবনে চাহিদার তালিকা অনেক বড়। এই তালিকায় একে অপরের দিকে যত্নশীল দৃষ্টি দেওয়াটাই বর্তমান সমাজ থেকে মুছে যাচ্ছে। এ বড় হতাশার। এমত অবস্থায় আপনার এই ধনাত্মক পোস্ট টি আলোর মতো। মানুষ ভালো থাকুক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38