শুটকি ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

আজ - ১৪ই জ্যৈষ্ঠ |১৪৩২ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000060922.jpg

এই বৃষ্টি ময় ওয়েদারে চলে এসেছি একটি স্পেশাল রেসিপি নিয়ে। মোবাইল ঘাটতে ঘাটতে হঠাৎ চোখে সামনে একটি ভর্তা রেসিপি চোখে পড়ল। আর ওই ভর্তা রেসিপিটি দেখে এত লোভ লাগছিল যে মনে হচ্ছিল এই মুহূর্তেই খেয়ে নিই।আর দেখতেও খুবই লোভনীয় ছিল রেসিপিটি। রাত তখন প্রায় আটটা। বাহিরে তুমুল বৃষ্টি পড়ছে আর এই সব কিছু পরোয়া না করে শুটকি ভর্তা বানানোর কাজে লেগে পড়লাম আমি। আম্মু মোটামুটি সব কিছুই রেডি করে দিয়েছে আমি শুধু খুন্তিটা নাড়িয়ে রেসিপিটা আমার করে নিলাম। ইউটিউবে রান্না সব সময় মজা না হলেও সত্যি বলতে এই শুটকি ভর্তাটা অসম্ভব মজা ছিল। আপনারও একদিন ট্রাই করতে পারেন ।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচ।
  • লবণ।
  • তেল।
  • শুটকি মাছ ।
  • ধনিয়া পাতা।
  • রসুন বাটা।
  • টমেটো।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে শুটকি মাছ, টমেটো, রসুন ও পেঁয়াজ কেটে নিব।

1000060904.jpg

ধাপ-২ঃ


এরপর শুটকি মাছ গুলোকে কেটে গরম পানিতে ধুয়ে টেলে নিব।

1000060905.jpg

1000060907.jpg

ধাপ-৩ঃ


এরপর একটি পাত্রে শুটকি মাছ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ এই সবকিছু দিয়ে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিব।

1000060909.jpg

ধাপ-৪ঃ


সবকিছু সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে তখন এটিকে নামিয়ে নেব।

1000060911.jpg

1000060912.jpg

ধাপ-৫ঃ


এরপর সবকিছু একসাথে বেটে নিব।

1000060914.jpg

1000060915.jpg

ধাপ-৬ঃ


এরপর একটি কড়াইতে তেল গরম করতে দিবি তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মাছগুলো দিয়ে দিব। এমন যখন সবকিছু ভুনা হয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

শুটকি ভর্তা রেসিপি। একটি লোভনীয় রেসিপি। ভর্তা বানানোর পদ্ধতি টা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবো। ধন্যবাদ।

 last year 

খুন্তি নাড়াচাড়া করেই তাহলে সব ক্রেডিট আপনি নিয়ে নিয়েছেন ভাইয়া। তবে যাই বলুন না কেন শুটকি ভর্তা হল আবেগ। মাছ মাংসের ভিড়ে সব সময় শুটকি ভর্তাটাই আমার বেশি পছন্দ। দারুণ লোভনীয় হয়েছে ভাইয়া।

 last year 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। শুটকি ভর্তা আমার খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

শুটকি ভর্তা আমার খাওয়া হয় একেবারেই কম। আমাদের দিকে শুটকির প্রচলণ ঐভাবে নেই। বেশ লাগল দেখে রেসিপি টা ভাই। শুটকি ভর্তাটা দারুণ তৈরি করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38