চিকেন কাটলেট।

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২২শে ফাল্গুন |১৪৩১ বঙ্গাব্দ, | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000053392.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসটাতে যেন ব্যস্ততার বেড়ে যায় সবদিক থেকে। ঘড়ির কাটায় কাটায় যেন নিজেকে চলতে হচ্ছে। রোজা রেখে সারাদিনের ক্লান্তির যেন ইফতারের পরে নিমিষেই শেষ হয়ে যায়। আর ইফতারের আইটেমের বিভিন্ন রকমের সব খাবার যেন মনটাকে একেবারে ফুরফুরে করে দেয়। তবে গতানুগতিক খাবার গুলোর থেকে যদি ভিন্ন একটা আইটেম ইফতারে তৈরি করা যায় তাহলে সবার নজর কিন্তু সেই আইটেমের দিকেই থাকে। আজ ঠিক সেরকম একটি ইফতারের ভিন্ন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আইটেমটি হচ্ছে চিকেন কাটলেট। খুব সহজে এটি তৈরি করা যায়। এবং খেতেও দারুন মজার। তো কথা না বলে রেসিপি শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ


  • মুরগির মাংস ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • গোলমরিচ গুঁড়া।
  • সয়া সস।
  • টমেটো সস।
  • ব্রেডক্রাম।
  • ডিম।
  • ধনিয়া পাতা কুচি।
  • লেবুর রস।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।

1000053344.jpg

ধাপ-২ঃ


এরপর আদাবাটা, রসুন বাটা, গোলমরিচের গুড়া, জিরা গুড়া, ধনিয়া পাতা কুচি, লেবুর রস নিয়ে নিব ।

1000053345.jpg

ধাপ-৩ঃ


এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য।

1000053347.jpg

1000053348.jpg

ধাপ-৪ঃ


এরপর ব্রেডক্রাম ও ডিম নিয়ে নিব।

1000053384.jpg

1000053387.jpg

ধাপ-৫ঃ


এরপর চিকেন গুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডক্রামে মুড়িয়ে নিবো।

1000053385.jpg

1000053386.jpg

ধাপ-৬ঃ


এরপর গরম তেলে চিকেন গুলোকে ভেজে নিব।

1000053388.jpg

1000053389.jpg

ধাপ-৭ঃ


চিকেন গুলো যখন ভেজে কিছুটা লাল হয়েছে তখন এটিকে নামিয়ে নেব।

1000053390.jpg

1000053392.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

চিকেন কাটলেট একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার, যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা যায়।চিকেন কাটলেট তৈরির সময় গ্রিলিং বা বেকিং পদ্ধতি ব্যবহার করে তেলের পরিমাণ কমিয়ে এটিকে আরও স্বাস্থ্যকর করা যায়। এছাড়া, হোল গ্রেইন ব্রেড ক্রাম্ব বা ওটমিল ব্যবহার করে কাটলেটের পুষ্টিগুণ বাড়ানো সম্ভব। আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

চিকেন কাটলেট তো আমার অন্যতম প্রিয় খাবার ভাই। দোকানে কাটলেট দেখলেই খাবার চেষ্টা করি। আর আপনি কত সুন্দর ভাবে চিকেন কাটলেট বানিয়ে ফেলেছেন ঘরেই। কাছাকাছি থাকলে ঠিক গিয়ে দুটো খেয়ে আসতাম। তবে আপনার কাটলেট গুলি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব সুন্দর হয়েছিল।

 last year 

চিকেন কাটলেট খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি বেশিরভাগ সময় কিমা তৈরি করে তারপর কাটলেট তৈরি করেছি। তবে আপনি যেভাবে তৈরি করেছেন সেটা দেখেও ভীষণ লোভ লাগছে ভাইয়া। আজকে অবশ্য আমি চিকেন ফ্রাই করেছিলাম। খেতে ভীষণ ভালো লাগে। ইফতারের ভাজাপোড়ার ক্ষেত্রে ভিন্নতা নিয়ে আসলে অনেক মজা লাগে।

 last year 

আসলেই ভাই রমজান মাস আসার পর থেকেই আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে। যাইহোক বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চিকেন কাটলেট আমার খুব পছন্দ। তবে ফাস্ট ফুড শপে মাঝেমধ্যে চিকেন কাটলেট খাওয়া হয়। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি একেবারে ঠিক কথা বলেছেন ভাইয়া। ইফতারের সময় এরকম আইটেম হলে বেশ ভালো লাগে। অনেক মজাদার ভাবে আপনি চিকেন কাটলেট তৈরি করেছেন। আপনার রেসিপিটা আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক দারুন ছিল। আর ইফতারের সময় মজা করে খেয়েছিলেন।

 last year 

বাহ দারুণ লাগছে দেখে। চিকেন কাটলেট টা চমৎকার তৈরি করেছেন ভাই। বেশ অসাধারণ ছিল আপনার রেসিপি টা। এবং পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36