চিকেন ভেজিটেবল রোল।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৫ই, চৈত্র |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবল রোল রেসিপি করব।





কেমন আছেন সকালে, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি হাজির হয়েছি নরম তুলতুলে চিকেন ভেজিটেবল রোলের রেসিপি নিয়ে।

তেলেভাজা খাবার গুলোর মধ্যে রোল আমার ভীষণ প্রিয়। বিশেষ করে চিকেন রোলটা খুব বেশি প্রিয়। আজকে যে রোল রেসিপিটি শেয়ার করেছি এই ভাবে রোল তৈরি করলে একদমই রেস্টুরেন্টের এর মতোই টেস্টি পাওয়া যাবে। আপনারা চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আসা করছি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • চিকেন।
  • গাজর, বরবটি ও আলু।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে পেঁয়াজ গাজর, বরবটি ও আলু সবজিকে কেটে নিব।

IMG_20230319_171451.jpg

ধাপ-২ঃ


এরপর হাড় ছাড়া কিছু মাংস নিয়ে নিব। এরপর মাংসগুলোতে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং মরিচের গুড়া ও অল্প তেল দিয়ে ভেজে নিব ।

IMG_20230319_203701.jpg

ধাপ-৩ঃ


এরপর একটি ফ্রাই পেনে অল্প তেল দিয়ে দিব। তেলগুলো হয়ে গেলে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর একে একে সবজি গুলো এর মধ্যে দিয়ে নিব।

ধাপ-৪ঃ


ঢাকনা দিয়ে ঢেকে সবজি গুলোকে ভালোভাবে ভেজে নিব ।

ধাপ-৫ঃ


সবজি গুলো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পূর্বে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। এবং সবকিছু একসাথে খুব ভালোভাবে আবারো ভেজে নিব।

IMG_20230319_181546.jpg

ধাপ-৬ঃ


এরপর ময়দা দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব।

IMG_20230319_174516.jpg

ধাপ-৭ঃ


একটি ফ্রাইপ্যানে ব্যাটার গুলো দিয়ে রুটি তৈরি করে নিব।

ধাপ-৮ঃ


এরপর নিচে দেখানো ছবির মত করে রোল তৈরি করে নিব।

ধাপ-৯ঃ


এরপর ডুব তেলে রোলগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার নরম তুলতুলে চিকেন ভেজিটেবল রোল।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

প্রথমতই বলি ভাইয়া এখন রেসিপি গুলো দেখলে খাওয়ার ইচ্ছা থাকলেও মনটাকে দমিয়ে রাখি। কারণ রমজান মাস, এই একটা মাস তো আমাদের নিজেদের সংযম করতে হবে। তবে চিকেন রোলের কথা না বললেই নয়। এটি অসাধারণ খেতে হয়। আমি তো প্রায়ই বানাতাম। তবে বর্তমানে বাবুর জন্য এক্সট্রা কোন কাজ করতেই তো পারি না। তবে আমি আবার চিকেন রোল তৈরি করার ক্ষেত্রে রোল বানানোর পর ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেই। কারণ তাতে উপর দিয়ে একটা ক্রিসপি ভাব আসে। যেটা খেতে ভালই লাগে।আপনি যেভাবে দেখালেন তাতে এটি একদম সহজেই তৈরি করা যাবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার তৈরি করা ভেজিটেবল রোল দেখে একেবারে রেস্টুরেন্টের রোলের মতোই লাগছে ভাইয়া। দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। ভেজিটেবল রোল আমার খুব পছন্দ। বিকেলের নাস্তায় ভেজিটেবল রোল হলে তো আর কোন কথাই নেই। উপস্থাপনা দেখে বাসায় তৈরি করে খেতে পারবো বলে মনে হচ্ছে। একদিন বাসায় ট্রাই করবো ইনশাআল্লাহ। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিকেন ভেজিটেবল রোল দেখতে সত্যিই রেস্টুরেন্টের খাবারের মতো দেখাচ্ছে। এধরনের রোল খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ খুব চমৎকার দেখিয়েছেন ভাই, তৈরি পদ্ধতি দেখে আমরাও তৈরি করতে পারবো। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

চিকেন ভেজিটেবল রোলের রেসিপি দেখে মন চাচ্ছে ইফতারিতে তৈরি করতে। সত্যি ভাইয়া এই রোলগুলো খেতে অনেক ভালো লাগে। আর বাসায় কোন কিছু তৈরি করলে অনেক স্বাস্থ্যকর হয়। আমি এর আগে যখন তৈরি করেছিলাম তখন রুটি তৈরি করে এরপর রোল বানিয়েছিলাম। আপনি তো দেখি সুন্দর করে ময়দা গুলে নিয়ে এরপর রুটি বানানোর চেষ্টা করেছেন। নতুন একটি পদ্ধতি শিখে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

চিকেন রোল আমার খুবই পছন্দের।আপনার চিকেন ভেজিটেবল রোল দেখেই খেতে ইচ্ছে করছে। যদিও রোজা রেখে এখন খেতে পারব না। ইফতারের পরে পাঠিয়ে দিয়েন। দেখে একেবারে রেস্টুরেন্টের রোলের মতোই লাগছে। তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এভাবে একদিন তৈরি করে দেখব।। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি রেসিপি প্রস্তুত করেছেন। প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত অনেক ভাবে ধাপে তা তুলে ধরেছেন রান্নার প্রত্যেকটি পর্যায়গুলো। তবে আমার কাছে সম্পূর্ণ ইউনিক মনে হয়েছে আপনার এই রেসিপি। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার এই রেসিপি তৈরি প্রক্রিয়াটা অনেটা পাটিসাপটা পিঠা তৈরি করার মতো। চিকেন ভেজিটেবল তৈরির পঞ্চম ধাপটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38