সমাজের দুই শ্রেণীর মানুষ।
আজ - ২৪শে আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
জানেন তো নিজেকে ভালো রাখাটা জানলেই আমরা অন্যকে ভালো রাখতে পারব। আমরা যদি নিজেকে ভালো রাখার ঠিকানাটা নাইবা তৈরি করতে পারি তাহলে অন্যকে ভালো রাখার সেই উপায় কিভাবে খুজে পাব। একা মানুষ কখনোই ভালো থাকতে পারে না আরো দশ জন মানুষ, পরিবারে মানুষকে নিয়ে একটি মানুষের ভালো থাকা হয়।
এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক হচ্ছে, যারা সত্যি কারের ভালো নেই তবে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে। আরেক ধরনের মানুষ আছে যারা ভালো থেকেও ভালো না থাকার ভান ধরে আছে। প্রথম যে শ্রেণীর মানুষ তারা সমাজের কাছে নিজের অবস্থান টাকে অস্বীকার করে অন্য এক অবস্থান দেখানোর চেষ্টা করছে। আর বাকি অন্য এক শ্রেণী তারা সমাজের কাছে করুনা পেতে তাদের নিজেদের অবস্থানটাকে লুকিয়ে রাখছে। এই দুই শ্রেণীর মানুষরা কিন্তু ভিন্ন হলেও একই ধরনের কেননা তারা নিজেদের অবস্থানটাকে গোপন রাখছে।
সমাজে আসলে দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের যথেষ্ট থাকা সত্ত্বেও তারা বলবে তাদের কাছে কিছুই নেই আবার কিছু শ্রেণী মানুষ আছে যাদের কাছে কিছুই নেই অথচ তারা এমন ভাব নেই যে তাদের কাছে অনেক কিছুই আছে। মানে অনেকটা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এমন ধরনের।
আমার মতে এমন দুই ধরনের মানুষরা কেউ নিজের অবস্থান নিয়ে সুখী নয়। আমার কথা হয়েছে কি প্রয়োজন নিজের এ অবস্থানটাকে গোপন রাখার। নিজের যেটা আছে যতটুকু আছে প্রকাশ করলে তো কোনো ক্ষতি নেই, তাই না। শুধু শুধু মিথ্যা দিয়ে মানুষের করুণা পাওয়ারই বা কি দরকার। সত্যি এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার আশেপাশের ও এমন অনেক মানুষকে দেখেছি যারা কিনা ঠিক এভাবেই তাদের অবস্থানটাকে গোপন রাখে। তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সমাজের কাছে খুব বেশি বলবে না হয় খুব কম বলবে, সত্যিটা কখনোই তারা প্রকাশ করবে না। আমি মানলাম বেশি প্রয়োজন না হলে সত্যিটা প্রকাশ করার দরকার নেই তবে মিথ্যাটা প্রকাশ করার কি প্রয়োজন।
যাইহোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাস্তবিক একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই। খুব ভালো লাগলো আপনার পুরো ব্লগ টি পড়ে। আসলে মানুষের মধ্যে এই দুই ধরনের মানুষ সমাজে বেশি দেখতে পাওয়া যায়।যাদের নেই তারা অন্যের কাছে দেখিয়ে বেড়ায় যে, সে ভালো আছে। আবার কেউ আছে নিজের যা আছে সেটাকে লুকিয়ে রেখে অন্যের কাছে কাতর হয়ে উপস্থাপন করে। তবে আমার মনে হয় দ্বিতীয় শ্রেণীর লোক থেকে প্রথম শ্রেণীর যারা আছে তারা নিজেরা ভালো চলতে না পারলেও, অন্যকে বুঝতে দেয় না। আর এটা একদিক থেকে ভালো।কারণ তারা নিজের আত্মসম্মানবোধকে বেশিই প্রাধান্য দেয় । আর এরা কিছুটা মহৎ হৃদয়ের ও হয়ে থাকে। তবে সত্যটা প্রকাশ করলে কোন ক্ষতি নেই।কারণ মিথ্যা বলাটা ও ঠিক নয়। ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।
ভাই আপনার লেখাটি পড়লাম আপনার বেশ ভালো লিখেছেন। এবং যেটা দেখেছেন সত্য লিখেছেন। আমাদের সমাজের সত্যি এরকম দুটো শ্রেণীর রয়েছে যারা নিজেদের পরিচয় সবসময় গোপন রাখতে চাই। নিজের অবস্থানটাকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না। এর মধ্য দিয়ে তারা নিজেকে কি বোঝাতে চাই সেটা আমার বোধগাম্য নয়। আপনাকে ধন্যবাদ ভাই চমৎকার লেখার জন্য এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপনি ঠিক বলেছেন আমাদের সমাজে এ ধরনের লোকের অভাব নেই। আসলে শুধু শুধু মিথ্যা প্রকাশ করার কোন প্রয়োজনই হয় না। হয় প্রকাশ করলে সত্যিটা প্রকাশ করা উচিত না করলে তো নাই। শুধু শুধু অন্যকে দেখানোর জন্য কেন মিথ্যেটা প্রকাশ করবো। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যত কিছুই ঘটুক আসলে সত্য বলাটাই দরকার। কারণ মিথ্যা বলে কোন লাভ নেই। আর এ দুই প্রকৃতির লোক সমাজে অনেক দেখতে পাওয়া যায়। কারো কারো কিছু না থেকেও অভিনয় করে। আর কেউ থাকার পরেও মিথ্যে বলে। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই দুই শ্রেণীর মানুষের সংখ্যা প্রতিটি সমাজে অনেক রয়েছে। কিছু কিছু মানুষকে দেখি ঠিকমতো তিনবেলা খেতে পায় না,তবুও ফুটানি অনেক। অনেকের সাথে চাপাবাজী করে এটা আছে সেটা আছে এগুলো বলে। আবার অনেক মানুষের অনেক কিছু থাকা সত্ত্বেও বলে আমার কিছু নেই। সারাক্ষণ হতাশ হয়ে থাকে এবং মানুষের করুণা পেতে চায়। শুধু শুধু মিথ্যা বলে কি লাভ সেটাই বুঝি না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
আমাদের মধ্যে অধিকাংশই তার নিজস্ব অবস্থান নিয়ে সুখী নয়। আর কিছু বাড়িয়ে বা কমিয়ে বলা তো আমাদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। তবে একশ্রেণির মানুষ ভালো আছে এবং আরেক শ্রেণি ভালো আছে কিন্তু খারাপ থাকার অভিনয় করে এইরকম বিভক্তর ব্যাপারে আমি আগে কখনো ভেবে দেখিনি। তবে আপনি বেশ দারুণ দিয়েছেন উদাহরণ টা। এটা একেবারেই সঠিক। দারুণ লিখেছেন ভাই।।
একদম সঠিক কথা বলছেন আসলে নিজের ভালো থাকা সব সময় নিজের উপর নির্ভর করে। আমি কতটুকু ভালো থাকবো কিংবা খারাপ থাকবো কেউ কোন দিন জায়গা করে দিতে পারবেনা। এবং কেউ দেওয়ার চেষ্টাও করবে না। তাই নিজের ভালো থাকার চেষ্টা নিজেকে তৈরি করে নিতে হয়। তো আপনি ঠিক বলছেন এমন কিছু মানুষ আছেন যারা অনেক ভাব দেখায়। কিছু না থাকার সত্ত্বেও কিন্তু বেশ ভাব নিয়ে চলে। আবার অনেক মানুষ আছেন যারা সমাজ থেকে সহযোগিতা পাওয়ার জন্য থাকার সত্বেও গোপন রাখেন। এরকম সুবিধাবাদী মানুষ কিন্তু আসলে কোন ধরনের সুবিধা জনক নয়। তো প্রকৃত মানুষ হতে হলে যার যে অবস্থান সেটাই প্রকাশ করা ভাল মানুষের প্রকারভেদ।