প্রত্যেকেরই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে।
আজ - ১১ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু- আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
প্রকৃতির দেখুন কি সুন্দর সমতা যার গন্ধ আছে তার রং নেই আর যার রং আছে তার গন্ধ নেই। সৃষ্টিকর্তা এভাবে প্রতিটা সৃষ্টির একটা সুন্দর সমতা তৈরি করেছেন। আমরা কেউ অপূর্ণ নয় আবার কেউ পরিপূর্ণ নয়। প্রত্যেকের একটি না একটি আলাদা বিশেষত্ব রয়েছে। যেটা আসলে একজনের সাথে বা একটি জিনিসের সাথে অন্য একটি জিনিসের মিল হয় না।
সৃষ্টিকর্তারের সৃষ্টির ছোট এই উদ্ভিদ গুলোর মধ্যেও যেমন সমতা থাকে ঠিক তেমনি আমাদের মানুষদের মধ্যেও এরকম একটা সমতা রয়েছে । আমরা মানুষরা কিন্তু ষোল আনা পরিপূর্ণ নয়।
আমরা অনেক সময় বলি, তার এই গুণটা আছে ইস! আমার যদি এটি থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করি না যে, আমার মধ্যে যে জিনিসটা বা আমার মধ্যে যে গুনটা আছে সে গুণটা অন্য কাছে নাও থাকতে পারে। সৃষ্টিকর্তাটা আমার গুন বা আমার বিশেষত্ব আমাকে দিয়েছেন তার বিশেষত তাকে দিয়েছেন তাই একজনের সাথে আরেকজনের মিলবে না কখনোই ।
নিজেকে কখনো ছোট করে দেখা উচিত নয়। আবার খুব বড় করে দেখা উচিত নয়। আমাদের শুধু এটাই মাথায় রাখতে হবে হবে যে , প্রত্যেকের একটা আলাদা দিক রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব। ঠিক সাদা ফুল এবং রঙিন ফুল গুলোর মত।
আমাদের নিজেদেরকে নিয়ে কখনো অভিযোগ করা উচিত নয়। আমাদের যা কিছু প্রয়োজন সৃষ্টিকর্তা সেই সবকিছুই আমাদেরকে দিয়ে দিয়েছে। শুধুমাত্র আমরা সেই গুণগুলোর ব্যবহার করতে জানিনা।
সর্বশেষ একটা কথাই বলতে চাই নিজেকে কখনো অপূর্ন মনে করার প্রয়োজন নেই, আমার প্রত্যেকেই পরিপূর্ণ কোনো না কোনো দিক থেকেই। তো আজ এই পর্যন্তই,সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমে আমি একটা কথা বলবো ভাই আপনি খুব চমৎকার লিখেছেন। আপনার লেখার মধ্যে কিছু কিছু উপমা দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে যেমন কিছু ফুল রয়েছে যাদের সুগন্ধ আছে আবার কিছু ফুল হয়েছে যাদের গন্ধ রয়েছে। পৃথিবীতে আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। আর এর জন্যই কিন্তু পৃথিবীর সৃষ্টির প্রতিটা জিনিসই একে অপরের পরিপূরক। আরিফ ভাই খুবই চমৎকার লিখেছেন সত্যি পড়ে মুগ্ধ হয়েছি।
আপনি খুব সুন্দর উদাহরণ দিলেন ভাইয়া অনেক ভালো লেগেছে। আসলে মানুষ কোন দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ নয়। শুধু মানুষ কেন পৃথিবীতে সৃষ্টির সকল জিনিসের মধ্যে কিছু যেমন অপূর্ণতা রয়েছে। আবার কিছু পূর্ণতা ও রয়েছে। যেমন ধরুন যার গন্ধ আছে তার রঙ নেই। আবার যার রং নেই তার গন্ধ আছে। এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। পৃথিবীতে সব কিছুতে সবার যোগ্যতা থাকে না। তাই যার যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকা আমাদের একান্ত দায়িত্ব।
আপনি ঠিকই বলেছেন ভাইয়া সাদা ফুলের তুলনায় রঙিন ফুলের আকর্ষণ বেশি।কিন্তু সাদা ফুলগুলোর সুবাস রঙিন ফুলের তুলনায় কম।সৃষ্টিকর্তা সমতা করে দিয়েছেন এই বিষয়ে।ঠিক তেমনি আমাদের জীবনেও।আপনার আজকের লেখাটি অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই, ফুল হচ্ছে পৃথিবীর সুন্দরতম জিনিসের মধ্যে একটি। তাইতো ফুল সবাই ভালোবাসে। মহান সৃষ্টিকর্তা প্রতিটি জিনিস অবশ্যই অনেক হিসাব করে তৈরি করেছেন। মহান সৃষ্টিকর্তার এতো এতো সৃষ্টির কথা ভাবলে যে কেউ অবাক হয়ে যায়। অনেক মানুষ সুন্দর বলে অহংকার করে। কিন্তু সৃষ্টিকর্তা সবার মধ্যেই কিছু না কিছু খুঁত রেখেছে। সুন্দর ভাবে যেহেতু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাই অহংকার না করে শুকরিয়া আদায় করা উচিত সৃষ্টিকর্তার নিকট। সৃষ্টিকর্তা সবকিছু এমনভাবে সৃষ্টি করেছে, প্রতিটি জিনিসের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মানুষ আলাদা তার বৈশিষ্ট্য বা বিশেষত্ব ও আলাদা। সবার মাঝেই আল্লাহ ভিন্ন ভিন্ন গুন দিয়ে সৃষ্টি করেছেন।কোনটাই কিন্তু ফেলনা নয়।তাই অন্যেরটা দেখে নিজেকে তেমন করতে হবে এমন মনোভাব আসলে ঠিক নয়।নিজের মধ্যে যে গুনটি আছে তার প্রকাশ ঘটানোর চেষ্টা করতে হবে।তবেই না জীবন সুন্দর হবে।আপনি খুব সুন্দর উদাহরন দিয়ে বুঝানোর চেষ্টা করলেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।