বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি।
আজ - ১৮ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |বুধবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে খুব সহজে বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি করা যায় তা শেয়ার করব।
ছবিঃ বাদামের খোসা দিয়ে ওয়ালমেট।
আমরা সাধারণত বাদাম খেয়ে খোসা গুলোকে ফেলে দি। অথচ এই খোসা গুলোকে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। যেমনটা আমি ওয়ালমেট তৈরি করেছি।










আমি অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলাম এই ওয়ালমেট তৈরি করার। কিন্তু এ কয়েক দিন ধরে শরীর খারাপ থাকায় বানাতে পারিনি। তবে এই দুইদিন ধরে আস্তে আস্তে বানিয়ে আজ শেষ করেছি মাত্র। আমি এই প্রথম জল রঙ ব্যবহার করে কিছু বানিয়েছি। তাই রঙ টা ঠিক করতে পারিনি। অনেক আগেই কিনে এনেছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি।
যাইহোক, আমার আজকের এই ওয়ালমেটটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন কিন্তু।
প্রয়োজনীয় উপকরণঃ
- শক্ত কাগজ।
- আঠা।
- কাঁচি।
- অ্যাক্রলিক কালার।
- বাদামের খোসা।
- সুতা।
- গ্লু গান।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- শক্ত কাগজটিকে কালো রং করে নেব।
ধাপ- ২ঃ
- এরপর কাগজটির উপর বাদামের খোসা গুলোকে বসিয়ে দিচ্ছি।
ধাপ- ৩ঃ
- নিচের ছবির মতো করে খোসা গুলোকে বসিয়ে দিয়েছি।
ধাপ- ৪ঃ
- এইভাবে খোসা গুলোকে সাজিয়ে নিয়েছি।
ধাপ- ৫ঃ
- সবুজ রঙের সুতা কাগজে লাগিয়ে দিয়েছি।
ধাপ- ৬ঃ
- ফুল গুলোকে লাল রঙ করে দিয়েছি।
ধাপ- ৭ঃ
- সম্পূর্ণ ফুল গুলোকে রঙ করে দিয়েছি।
ধাপ- ৮ঃ
- পাশের গুলোকে ও রঙ করে দিয়েছি।
ধাপ- ৯ঃ
- খোসাকে সবুজ রঙ করে পাতা লাগিয়ে দিয়েছি।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা, একদম ইউনিক একটি উপস্থাপনা দেখলাম আজ। অনেকটা চমক দেওয়ার মত কাজ এটা। খুব খুব পছন্দ হয়েছে আমার । এত এত বুদ্ধি যে কোথায় পান ! রং এর মিশ্রণ টাও দারুন।
😱😱একদম সম্পূর্ণ নতুন একরা বিষয় দেখলাম এবং শিখলাম ভাইয়া। আমরা বাদামের খোসাগুলো খাওয়ার পর ফেলে দিতাম, কিন্তু আপনে সেগুলো দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। যেটা আমাদের মাথায় কখনও আসেই নাই। বাদামের খোসা দিয়ে যে এতো সুন্দর একটা কারু কাজ করা যায় তা কখনও কল্পনাতেও ছিল না। আমার তো অনেক ভালো লাগছে।
ধাপগুলোও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক।শুভ কামনা রইল ভাইয়া।
ভাইয়া আপনি কি করে এতো কাজ পারেন বলেন তো!
আমার তো দেখেই অবাক লাগছে!কি বুদ্ধিরে বাবা। বাদাম তো খেয়েছেন খেয়েছেন তার খোসাকেও কাজে লাগিয়ে ফেললেন।একেবারে খোসা ও বাদ যাবেনা। 😜
ভাইয়া অনেক বেশি সুন্দর হয়েছে সত্যি বলছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ওয়ালমেটটি। একেবারেই ভিন্ন ছিলো।
একদমই ভিন্ন এবং খুব চমৎকার একটি আইডিয়া। বাদামের খোসা দিয়ে এরকম জিনিস বানানো যায় জানতাম না।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌
কল্পনা সৃজনশীলতার প্রথম ধাপ তা এটা দেখেই বোঝা যাচ্ছে। বাদাম তো মাঝেমধ্যে খাই কিন্তু বাদামের খোসা দিয়ে যে এমন চমৎকার একটি জিনিস তৈরি করা সম্ভব তা কখনো চিন্তা করিনি। সাধারণের মধ্যেই অসাধারণ এমন একটি জিনিস আমাদের করে দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া এক কথায় অসাধারণ। বাদামের খোসা দিয়ে ওয়ালমেট বানানোর ধারনাই বলে দেয় এইটা কতটা সৃজনশীল।আপনি খুব দক্ষতার সহিত নিপুণভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন। লাল আর সবুজের কম্বিনেশন ওয়ালমেট আরো ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ওয়ালমেট আমাদেত সাথে শেয়ার করার জন্য।
বাহ ভাইয়া আপনি বাদামের খোসা দিয়ে কি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি সত্যিই অভিভূত ।ফেলে দেওয়া বাদামের খোসা কে আপনি রং করে সেটিকে কি সুন্দর নিপুন করে একটু ওয়ালমেট তৈরি করেছেন সত্যিই দেখার মতো ।এটি করতে আপনার প্রচুর সময় প্রয়োজন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছে দেখতে । আমাদের সঙ্গে এরকম ইউনিক একটি ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাদামের খোসা দিয়েও এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় তা জানতাম না। রং করার কারণে ওয়ালমেট আরো সুন্দর দেখাচ্ছে। ওয়ালমেট তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার খুবই ভালো লাগছে যে বাদামের খোসা দিয়ে এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যায়। সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। এটি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। আপনার উপস্থাপন দেখে এটি আমি শিখতে পেরেছি। পরবর্তীতে আমি এরকম একটি ওয়ালমেট বানাবো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
কিছু বলার নাই মনে হয় আমার, এই বুদ্ধি এতো দিন কোথায় ছিল। এতো টা সুন্দর লাগছে যা বলার বাহিরে , আমি এভাবে কখনো ভেবেই দেখিনাই। দাদা আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়, অসাধারণ করেছেন দাদা , অনেক অনেক শুভঃ কামনা রইলো দাদা।