আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি।
আজ- ১৪ই, চৈত্র | ১৪২৮ , বঙ্গাব্দ | বসন্তকাল | | মঙ্গলবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ও পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি।
তো চলুন রেসিপিটি শুরু করি-
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচের গুঁড়া।
- লবণ।
- তেল।
- জিরা বাটা।
- পটল।
- রসুন বাটা।
- তেলাপিয়া মাছ।
- আলু।
- টমেটো।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিব।
ধাপ-২ঃ
- এরপর সব মশলা অর্থাৎ জিরা বাট, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ ও পেঁয়াজ মাছের সাথে ভালোভাবে মেখে নিব।
ধাপ-৩ঃ
- এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে তেল মেখে রাখা মাছ গুলো দিয়ে দিব।
ধাপ-৪ঃ
- ভালোভাবে মাছগুলোকে তেলের সাথে মেখে নিব।
ধাপ-৫ঃ
- এর পর মাছগুলোতে অল্প পানি দিয়ে দিব।
ধাপ-৬ঃ
- একবার ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নেব।
ধাপ-৭ঃ
- যখন দেখব মাছগুলো কষানো হয়ে গেছে তখন অন্য একটি বাটিতে মাছগুলোকে তুলে রাখবো। যাতে পরবর্তীতে সবচেয়ে সবজি দাওয়ার সময় মাছগুলো ভেঙে না যায়।
ধাপ-৮ঃ
- মাছ তুলে নেওয়ার পর ওই পাত্রে কেটে রাখা পটল গুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে পটল গুলোকে নেড়ে ছেড়ে দিব।
ধাপ-৯ঃ
- এরপর পটল সিদ্ধ হয়ে গেলে পূর্বের কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এবং পরিমাণ মত পানি দিয়ে দিব।
ধাপ-১০ঃ
- এরপর বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে রান্না করবো এবং কেটে রাখাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব।
ধাপ-১১ঃ
- রান্না হয়ে গেলে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিব।
ধাপ-১২ঃ
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনি সবসময় মজার মজার রেসিপি শেয়ার করেন। যে রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি এই দুপুর বেলায় এত মজার একটি রেসিপি শেয়ার করলেন দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। আপনার তৈরি করা রেসিপি খুবই লোভনীয় লাগছে। মজার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️
আপনি অনেক মজাদার একটি তেলাপিয়া মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই তেলাপিয়া মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। তবে পটল আমার খেতে একদমই পছন্দ না। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
পটল দিয়ে সাথে তেলাপিয়া মাছ দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে খুব ভালো লাগছে। আমার যে জিনিসটা আপনার বেশি ভাল লাগে তা হচ্ছে আপনি রেসিপি গুলো এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে উপস্থাপনা করেন যাতে যে কখনোই রান্না পারে না সে দেখল দারুন রান্না শিখে যাবে। আসলে রেসিপি পোস্টগুলো এরকমই হওয়া উচিত। এত সুন্দর একটি রেসিপি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। এই রকমের রেসিপি আমি অনেক পছন্দ করি। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া । সব মিলিয়ে আপনার রেসিপি পোস্ট টি
অসাধারণ হয়েছে। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।
ভাইয়া আপনার রেসিপি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। আপনার রেসিপির কালার দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। এত সুস্বাদু একটি রেসিপি আমাদের নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনি আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। তেলাপিয়া মাছ আমার খুবই ভালো লাগে। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আলু পটল দিয়ে তেলাপিয়া মাছে মজাদার একটি রেসিপি আপনি তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তেলাপিয়া মাছের রেসিপি এর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ভাইয়া এভাবে রান্না তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। কষিয়ে রান্না করে খাবার মজাই আলাদা। আপনার রান্না যে কি স্বাদের হয়েছে তা রান্নার কালার দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।প্রত্যেকটা উপাদান সঠিক মাত্রায় ব্যবহার করেছেন। দেখেই জিভে জল চলে আসলো ইচ্ছে করছে খেতে শুরু করে। বিশেষ করে ভাজা মাছ গুলি ।দারুন উপস্থাপনা করেছেন রেসিপিটি সম্পর্কে শুভেচ্ছা রইলো ভাইয়া।
ভাই আজকে আপনি যে রেসিপিটি শেয়ার করেছেন এই রেসিপিটি খেতে আমার খুবই ভালো লাগে। পটল আমার অনেক পছন্দের। পটল আলু দিয়ে যদি এভাবে তেলাপিয়া মাছ রান্না করা হয়। তাহলে সেটা খেতে অনেক বেশি মজার হয়। আপনি এই তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু রান্নার রেসিপি সেটা খুবই সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।