সকাল সকাল এক মহাকান্ড।
আজ - ১৫ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাই হোক, সাড়ে সাতটা কিংবা আট টার ও একটা সময়ের মধ্যে গোলযোগের শব্দে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। বেশ ভ্যাবাচেকা খেয়ে যায় বাসার সকলের চিৎকার চেঁচামেচি শুনে। ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে ছুটে গিয়ে দেখি এক মহাকান্ড। পুরো ফ্লোরে পানি আর পানি। এই পানির মধ্যে পা টিপে টিপে ঘটনাস্থলে গিয়ে দেখি এক বেহাল অবস্থা। কিচেনের কলটা একেবারে গোরা থেকে ভেঙে গিয়েছে। যার ফলস্বরূপ মুষলধারে পানি বেরিয়ে আসছে। কোনভাবেই পানি আটকানো যাচ্ছে না।
যতই পানি আটকানোর জন্য চেষ্টা করা হচ্ছে ততই পানিগুলো ছিঁটে গিয়ে গায়ে এসে পড়ছে আর সবকিছু ভিজে যাচ্ছে । এমন অবস্থা দেখে আমিও ছুটে গিয়ে বড় দেখে একটা কাপড় নিয়ে ওখানে চাপা দিয়ে রাখলাম তাতে পানি কিছুটা আটকানো গেলেও সম্পূর্ণভাবে কাজ যাচ্ছে না । এরপর সকালে মিলে হাতে চাপা দিয়ে ধরে রাখলাম ঐ কাপড়টি এরপর যা একটু কমেছে। কিন্তু এভাবে কতক্ষণ এরতো ধরে রাখা যায়এর একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে এক হাতে কাপড় চাপা দিয়ে রেখেছি আর অন্য হাতে দারোয়ানকে ফোন দিচ্ছি। কিন্তু ওনার তো কোন খবরই নেই। কল রিসিভ করছে না। এদিকে আমিও নড়তে পারছি না কারণ একটু হাতটা ছড়ালেই পানি বেরিয়ে আসছে আর পুরো শরীর ভিজে যাচ্ছে।
ওই মুহূর্তে প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল অনেক দীর্ঘ সময়। এত এত পানি আসছিল যেগুলা আটকানো সম্ভব হচ্ছিল না। তাছাড়া এ কয়েক মিনিট ধরে পানি চেপে দেওয়ার কারণে হাতটাও ব্যথা হয়ে গিয়েছিল প্রচন্ড। এত এত পানি দেখে মনে হচ্ছিল একটু পরে সুইমিংপুল হয়ে যাবে পুরো রান্নাঘরটা। শুধু যে রান্নাঘর তা নয় রান্নাঘর পেরিয়ে আশেপাশের প্রত্যেকটা রুমে পানি চলে গিয়েছে।
আমি যেহেতু নিচে যেতে পারছি না তাই পরবর্তীতে লোক পাঠায় দারোয়ানকে আনার জন্য। তিনি তো দিব্যি ঘুমাচ্ছিল। পরে তাকে ডেকে আনা হয়েছে। তিনি আসছেন হেলেদুলে এদিকে যে আমাদের এই বেহাল অবস্থা । এরপর তিনি আসেন এবং ছাদে গিয়ে পুরো বিল্ডিংয়ের পানির লাইন বন্ধ করে দেন। অবশেষে পানি পড়া বন্ধ হয় আর আমরা প্রত্যেকে একটু স্বস্তি পাই। আমি তো একেবারেই ভিজে গিয়েছিলাম। আজকে আর আমার আলাদা করে গোসল করা প্রয়োজন নেই।
যাইহোক এখন মিস্ত্রি আনা হয়েছে তিনি কলটা ঠিক করে দিয়ে যাচ্ছেন। আসলে ভুলটা কিন্তু আমাদের কারোরই নয়। পূর্বে যখন কলটা নষ্ট হয়ে গিয়েছিল তখন মিস্ত্রি এসে নতুন কল ফিটিংস করে দিয়ে যায়। তবে ওনার কলের ফিটিংস টা মোটেও ঠিক হয়নি তাই কিছুদিন পর এমন ভাবে হঠাৎ করে গোড়া থেকেই কলটা ভেঙে যায়।
এই ছিল আজ সকালের এক মহাকাণ্ড । যাইহোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
মিস্ত্রির খামখেয়ালির কারণে সকাল সকাল এমন মহাকান্ড ঘটে গেল। দারোয়ান যদি ফোন রিসিভ করতো, তাহলে এতো কষ্ট করতে হতো না। ঘুমের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে মেজাজ খারাপ হয়ে যায়। যাইহোক অবশেষে দারোয়ান পানির লাইন বন্ধ করে আপনাদেরকে সাময়িকভাবে ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। মিস্ত্রি যেহেতু এসেছে তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কমেন্টে ভোট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হঠাৎ করে এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।দারোয়ান ছাদে গিয়ে পানি বন্ধ করে দেওয়াতে ভালো হল। আর মিস্ত্রি যেহেতু নিয়ে এসেছেন তাহলে অবশ্যই উনি ঠিক করে দিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবস্থা টা দেখেছেন ভাই। ভুল করছে পূর্বের ঐ মিস্ত্রি অথচ তার ফলাফল ভোগ করলেন আপনারা। সত্যি ব্যাপার টা বেশ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্খিত ছিল। এইরকম মহাকান্ডে ঘুম ভাঙলে যে কারো মন মেজাজ খারাপ থাকার কথা। যাইহোক ভাই আশাকরি এই রকম পরিস্থিতিতে পড়বেন না।
সকাল সকাল এমন কান্ড ঘটে গেলে মাথায় ঠিক থাকে না। কলের টেব ভালোভাবে ফিটিংস না দেয়ায় এমন ভোগান্তি হলো! ফেনী থাকতে আমাদের মেসে একবার এমন হয়েছিল! টেবের পানিতে বাথরুমসহ হাটুঁ সমান পানি হয়ে গিয়েছিল। যাক, অবশেষে সব ঠিক করে দিয়ে গেছে এটা জেনে ভালো লাগলো।
আপনার তো দেখছি সকাল সকালই ফ্রিতে গোসল হয়ে গিয়েছে। আসলে এরকম প্রবলেম হবে বেশ অস্বস্তি একটা অবস্থা হয়। কারণ একেতো পানি বেরিয়ে যাচ্ছে তার উপর আবার সেটা ভালো মতো আটকানো যাচ্ছে না। যাই হোক ধন্যবাদ আপনাকে এই তিক্ত অভিজ্ঞতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মিস্ত্রির ভুলের কারনে সকাল সকাল এই মহাকান্ডটি ঘটে গেলো।আসলে পানি আটকানো কোন ভাবেই সম্ভব হয় না।তাই লাইন বন্ধ করে দেয়াই জরুরী।সকাল বেলা এমন পরিস্থিতি হলে খুব খারাপ লাগে।যাই হোক মিস্ত্রি যখন এসেছে আশা করা যায় সব কিছু ঠিক হবে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
সকাল সকাল আপনাকে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।এই মিস্ত্রি দের ভুলের কারণেই এই সমস্যা গুলো ফেইস করতে হয়।আর দরকারের সময় মানুষ ওরকম হেলেদুলেই আসে,যেমনটি আপনাদের দারোয়ান।যাক তাপরেও এসে পানির লাইন বন্ধ করেছিল,নইলে তো সুইমিং পুলে সাঁতার কাটতে হতো ।এবার নিশ্চয় কল টা ঠিক হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।