বোকা কাক!!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ- ৩রা কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




crow-3604685_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সময় গুলো এখন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তবে ব্যস্ততা নিয়ে আমার কখনো কোন অভিযোগ নেই। কারণ ব্যস্ততা প্রত্যেকের জীবনের একটি অংশ। ব্যস্ততাকে ঘিরে আমাদের জীবন পরিচালিত হয়। আমি মনে করি ব্যস্ততাই হচ্ছে একটা জীবনের সৌন্দর্য। আপনি যখন ব্যস্ত থাকবেন তখন আপনার কাছে ছোট ছোট ফ্রি সময় গুলো অনেকটাই মূল্যবান মনে হবে। এবং ছোট ছোট অবসর সময় গুলোতে অনেকটাই ভালোলাগা কাজ করবে। কিন্তু আমারা যখন খুব বেশি অবসর সময় কাটায় তখন আমাদের কাছে সময় গুলো খুব একটা ভালো লাগে না। তখন ঐ অবসর সময় গুলোতে অনেকটাই একঘেয়েমি কাজ করে। তাই যত যাই হোক না কেন ব্যস্ততম জীবনটাই আসলে সুন্দর। আর একমাত্র এই ব্যস্ততার জীবনেই আমরা একটি সঠিক রুটিন ফলো করতে পারি।

যাইহোক জীবনের ব্যস্ততা চলছে তো চলবেই তাই বলে তো আর কোন কিছুই থেমে থাকবে না। ব্যস্ততার ফাঁকে দিয়ে আমরা আমাদের বাড়তি কাজ গুলো সেরে নিতে হবে।

যাই হোক, অন্য সকল কথা বাদ দিয়ে মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন সে বিষয়টি শুরু করি।

তৃষ্ণার্ত কাকের গল্প তো আমরা প্রত্যেকেই জানি। কাক কিভাবে বুদ্ধি করে কলস থেকে পাথর দিয়ে পানি উপরে উঠিয়ে তা পান করে তার তৃষ্ণা মিটিয়েছে। তবে আজ কাকের একটি বোকা দিক সম্পর্কে আলোচনা করব।

আগে বলুন আপনারা কি কখনো কাক কে খাবার লুকাতে দেখেছেন? আপনারা যদি কখনো কাকের খাবার লুকানোর বিষয়টি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বিষয়টি জানবেন। কাক খাবার লুকানোর সময় তার চোখ দুইটা বন্ধ করে নেই , কারন কাক মনে করে সে যেহেতু দেখতে পারছে না সেহেতু কেউ তার খাবার দেখবে না। ফলে সে নিশ্চিন্তে তার খাবারটি লুকিয়ে রাখে এবং অন্যত্র সেই উড়ে চলে যায় চলে যায়। তবে কাকের খাবার লুকানোর সময় আশেপাশে যদি অন্য কোন কাক থেকে থাকে তাহলে তো সে খাবারটি নিয়ে নেই। তবে ভাগ্যক্রমে যদি আশেপাশে অন্য কোন কাক না থাকে তাহলে সে খাবারটি যেখানে লুকিয়ে রেখেছে সেখানেই থেকে যায়। তবে কাক মনে করে খাবার লুকানোর সময় সে যেহেতু দেখেনি তাহলে কেউ তা দেখেনি। কিন্তু বোকা কাকটা তো জানেনা তার চোখ বন্ধ থাকলেই যে কাকের চোখ বন্ধ থাকবে না।

ঠিক একই রকম এই বোকা কাকের মত আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা নিজেদের কর্মকান্ড গুলোকে চোখ বন্ধ করে চালিয়ে যায় আর মনে করে তাদের কর্মকাণ্ডগুলো কেউ দেখছে না । কিন্তু তারা এটা ভাবে না যে আশেপাশে তাদের কর্মকাণ্ডকে লক্ষ্য করছে। তারা মনে করে তাদের গোপন কোন কিছু কেউ কখনোই জানবে না। কিন্তু আমরা ভুলে যাই গোপন কিছু কখনোই গোপন থাকে না কোন না কোন সময় তা প্রকাশে আসবেই। আমারা আমাদের গোপন কিছু আড়াল করে রেখেছি বলে যে সবকিছু আড়াল থাকবে সেটা হয়না কখনো।

আমরা নিজেরাও আমাদের কোন অপরাধ কিংবা কোন গোপন কথা মনে করি গোপনে আছে। কিন্তু বাস্তবে দেখা যায় অন্যটা। গোপন বিষয়গুলো হয়তো আমি মনে করি গোপন আছে তবে দেখা যায় অন্যত্র সেটি ছড়িয়ে পড়েছে। আসলেই আপনার গোপন বিষয়টি জানে তবে তা আপনার কাছেই অজানা। আসলে কাকের এই চোখ বন্ধ করে খাবার লুকানোর এ বিষয়টি থেকে আমরা আমাদের জীবনের একটি শিক্ষনীয় বিষয় হিসেবে ধরে নিতে পারি।

তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন বিষয় নিয়ে, আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আজ। বিশেষ করে কাকের উদাহরণটা দারুন ছিল। এরকম অনেক মানুষ রয়েছে যারা লুকিয়ে অন্যায় অবিচার করে থাকে, মনে করে কেউ সেটা উপলব্ধি করতে পারছেনা। আসলে এটা তাদের ভ্রান্ত ধারণা। আরো একটা ব্যাপার হলো পাপ বাপকেও ছাড়ে না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন একটি টপিক্স নিয়ে আজ আলোচনা করলেন ভাইয়া। না আমি কিন্তু কখনও কাককে খাবার লুকাতে দেখিনি। ভালো একটি উদাহরন দিয়ে আপনি আমাদের জীবনের একটি শিক্ষা তুলে ধরেছেন। যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। তবে আশা করবো এরকম আরও সুন্দর সুন্দর কিছু শিক্ষানীয় ঘটনা আপনার কাছ হতে জানতে পারবো।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার পোস্ট টি, কাকের চালাকি সম্পর্কে জানতাম তবে বোকামো সম্পর্কে আজ অবগত হলাম।সব থেকে ভালো লাগলো গোপন কথাটি আমাদের নিজের অজানা থাকে জন্যই গোপন মনে হয়। খুব সুন্দর কাকের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন কিছু মানুষের কথা বেশ ভালো লাগলো।

 3 years ago 

বাহ্! বেশ শিক্ষণীয় একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। কাক খাবার লুকানোর সময় চোখ বন্ধ করে রাখে,এটা আমি কখনো দেখিনি,তাই এই ব্যাপারটা আমার জানা নেই। কাক যে এতো বোকা সেটা জানা ছিলো না। কিন্তু এর চেয়েও বেশি বোকা আমাদের সমাজের কিছু মানুষ। যারা প্রতিনিয়ত অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। কিন্তু সত্য কখনো গোপন থাকে না। সেটা কোনো না কোনো ভাবে অবশ্যই সবার সামনে চলে আসে। সুতরাং যে বা যারা ভাবে যে, তাদের অসামাজিক কাজের ব্যাপারে কেউ কিছু জানবে না কখনো, এটা সম্পূর্ণ ভুল। আমি মনে করি তারা বোকার রাজ্যে বসবাস করছে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার লেখা গুলো সব সময় আমার অনেক ভালো লাগে। আপনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ কিছু টপিকস সবার সাথে তুলে ধরেন। আজকেও কিন্তু অনেক ভালো লাগলো বোকা কাকের গল্পটি পড়ে। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন তারা নিজেরাই বোকা কাকের মতোই কাজ গুলো করে যান। তারা মনে করেন নিজের চালাকি কেউ ধরতে পারবেনা। কিন্তু অবশেষে নিজের গোপনীয়তা গোপনে থাকে না। তো অবশেষে অন্যদের চোখে ধরা পড়ে যায়। শেষমেষ অন্যরা নিজের সুযোগটা কেড়ে নেয় এবং নিজেই বাতিল হয়ে যায়।

 3 years ago 

কাকের গল্পটি ভালোই লেগেছে ।তবে উট পাখি এরকম করে এটা জানা ছিল আমার ।কাকের বিষয় একদমই অজানা।আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।জি আপনি ঠিক বলেছেন ভাইয়া,যে ব্যস্ত সময় পার করাই ভালো।ফ্রি সময় গুলো সুন্দর হয় ।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38