মজাদার ব্রেড টোস্ট রেসিপি।
আজ - ২০ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
বিকালে আমরা সবাই কম বেশি স্ন্যাকস জাতীয় খাবার খাই। আজ আমি আপনাদের সাথে এরকম একটি স্ন্যাকস জাতীয় রেসিপি " ব্রেড টোস্ট " শেয়ার করব। এটি আমরা খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারব। চলুন তাহলে শুরু করা যাক -
ছবিঃ ব্রেড টোস্ট।
উপকরণঃ
- ডিম—তিনটি
- পেঁয়াজ কুচি—হাফ কাপ
- কাঁচামরিচ—চারটে
- লবণ—স্বাদমতো
- পাউরুটি —ছয় পিস
ছবিঃ ব্রেড টোস্ট এর উপকরণ।
প্রস্তুত প্রণালী
প্রথম ধাপঃ
পেঁয়াজ ও কাঁচামরিচ গুলোকে কুচি করে নেব। এরপর ডিম ভেঙে বাটিতে রাখবো
দ্বিতীয় ধাপঃ
কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ও ভেঙে রেখা ডিম গুলোতে কিছু পরিমাণ লবণ দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব।
তৃতীয় ধাপঃ
অন্য একটি পাত্রে তেল গরম করতে দেবো তেল গরম হলে এতে ডিমের মিশ্রণ গুলোর সাথে একটি পাউরুটি নিয়ে কোট করে নেব।
শেষ ধাপঃ
সর্বশেষ হালকা আঁচে পাউরুটি গুলো কে ভেজে নেব।
আপনারা সবাই বাড়িতে এটি বানানোর চেষ্টা করবেন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
কলেজ জীবনে অনেক খেতাম এটা, সময় কম লাগে এবং খেতেও ভালো হয়।
আপনার খাবার গুলো অনেক লোভনীয় দেখে জিভে পানি এসে গেল দাদা।
আমার প্রিয় একটা খাবারের আইটেম এটি। অনেকদিন ধরে খাওয়া হয় না
কম সময়ে মজাদার রেসিপি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আমার খুবই প্রিয় একটা নাস্তা।একদিন নিজে নিজে বানানোর সময় রুটি পুড়ে কালো করে ফেলছিলাম।সুন্দর বানিয়েছেন আপনি।
দাওয়াত দেন একা একাই খাচ্ছেন। আমাদের দিকে একটু তাকান।ভালো হয়েছে রেসিপিটা।
ফ্রেঞ্চ টোস্ট দারুন লাগে আমার :)
আমার ও প্রিয় একটি আইটেম।