সাময়িকভাবে সবকিছুতেই সমস্যা ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৭শে শ্রাবণ |১৪৩১ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আজকে ঘটে যাওয়া কিছু নাগরিক সমস্যার কথা তুলে ধরব ।




1000041523.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন । ভালো থাকাটাই স্বাভাবিক কেনো না বর্তমানে যারা বাংলাদেশে আছে তারা কিছুটা ভালো আগের থেকে , কেননা আমিও কিছুটা স্বস্তি পাচ্ছি আগের থেকে বেশি। বিশেষ করে নিরাপত্তায় , কেননা আপনারা অনেকে হয়তো নিশ্চয়ই জেনেছেন যে , আমাদের চট্টগ্রামের অনেকগুলা থানার কাজ করতেছে তাই কিছু টা স্বস্তি পাচ্ছি।

কোন একটা সিস্টেমের সবকিছু যে ভালো থাকবে এমন না, ভালোর পাশাপাশি কিছুটা খারাপ দিক ও আছে । যেমন আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। মাসের শুরু হয়ে প্রায় দশ দিন পার হতে চলল , বাসা ভাড়া থেকে শুরু করে অনেক কিছুই পরিশোধ করা হয় নি। আজ যেহেতু রবিবার ছিল তাই সকালেই বের হলাম ব্যাংক থেকে টাকা তুলতে । আমি জানতাম যে বর্তমান পরিস্থিতি তে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা এসেছে যে, প্রতিদিন ২ লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না। কিন্তু ব্যংক এ গিয়ে দেখতে পরি যে কার্ড দিয়ে মাত্র ১০০০০ এর বেশি টাকা তুলতে দিচ্ছে না। এটা শুনেই পড়লাম মহা বিপদে কেননা ১০,০০০ টাকাই কি, বাসা ভাড়া দিবো নাকি। অন্য খরচ মিটাবো। যা হোক, যেহেতু দশ হাজারে বেশি তুলতে দিবে না তাই ওটা নিয়ে বাসায় আসলাম ।

এছাড়া প্রতিনিয়ত ফেসবুকে দেখছি আমাদের এলাকায় নাকি রাতে ডাকাতে হবে চুরি হবে এদব পোস্ট এসব নিয়েও বেশ চিন্তাই আছি। এরপর আরেক সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের বাড়তি দাম।

তবে আমি মনে করি সব মিলিয়ে, সব কিছুরই ভালো খারাপ আছে , আমাদের সময় লাগবে সময় দিতে হবে সবকিছু স্বাভাবিক হতে । কেননা কোন একটা ভালো কিছু পেতে হলে অবশ্যই কিছু টা সময় অপেক্ষা করতেই হয়। আশা করি আমরা সব কিছু নতুন করে আমাদের দেশ টাকে সাজাতে পারবো। সব কিছু আবার নতুন করে গড়ে তুলতে পারবো। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে । ওই সময় পর্যন্ত আমাদের সবাই কে ধৈর্য ধরতে হবে।

আর আমি আরেকটি বিষয় উপলব্ধি করেছি যে, আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে, আমাদের কেউ ই বিপথে নিতে পারবে না। তাই আমাদের একজন সু নাগরিক যে সকল দায়িত্ব পালন করা উচিত তা সঠিকভাবে পালন করলে অনেক সমস্যায় সমধান হয়ে যাবে।

তাই আমাদের সাময়িক সমস্যাকে মেনে নিয়ে দীর্ঘমেয়াদি সুফল এর কথা ভেবে । সব কিছু টজিক ঠাক চলুক এই আশা করি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ব্যাংক থেকে যে দুই লাখ টাকার বেশি উঠানো যাচ্ছিল না এ খবর শুনেছি, কিন্তু দশ হাজার টাকা লিমিট হলে তো বিপদ। কারণ অনেকেরই দিনে এর থেকে বেশি টাকার প্রয়োজন হয়। তারপরও ঠিকই বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এরকম একটি ধাক্কা থেকে উঠেইতো সবকিছু ঠিক হয়ে যাবে না। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 2 years ago 

আমি জানতাম যে বর্তমান পরিস্থিতি তে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা এসেছে যে, প্রতিদিন ২ লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না।

এটা আগেই জানতে পেরেছি, কিন্তু কার্ডের মাধ্যমে যে মাত্র ১০,০০০ টাকার বেশি তোলা যায় না,এটা একেবারেই জানা ছিলো না। তাহলে তো বেশ ঝামেলা দেখছি। কারণ এটিএম বুথ থেকে আমারও কিছু টাকা উত্তোলন করা দরকার ছিলো। যাইহোক সার্বিক পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে দাদা, তাই আমিও মনে করি যে একটু ধৈর্য ধরাই উচিত। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে ব্যাপারটা আশা করা যায় ওটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তাছাড়া আপনার এই কথাটা অনেক বেশি ভালো লাগলো আমার কাছে যে, আমরা যদি ঠিক থাকি তাহলে কেউই আমাদের বিপথে নিয়ে যেতে পারবে না। তবে টাকা তোলার লিমিটেশন করে দেওয়ার ব্যাপারটা, আমার কাছে বেশ অবাক করার মত মনে হল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38