কলা পিঠা তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৩রা অগ্রহায়ণ |১৪৩০ বঙ্গাব্দ, | হেমন্ত কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কলা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব।





কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই বিকেলের নাস্তা হিসেবে তেলে ভাজা কিছু খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর সে ইচ্ছে অনুযায়ী তেলের পিঠা হিসেবে কলা পিঠা বানানো হয়েছে । শীতকালে সাধারণত দেখা যায় কলা খাওয়া যায় না ঠান্ডা লেগে যাওয়ার কারণে। তবে এভাবে যদি কলা দিয়ে পিঠা তৈরি করা যায় তাহলে খুবই ভালো লাগে খেতে। কলা পিঠা আমার ভীষণ প্রিয়। তাই মাঝেমধ্যে এই পিঠা বানানো হয়। এর আগে হয়তো আপনাদের সাথে এই কলা পিঠার রেসিপি শেয়ার করেছিল তবে আজকের কলা পিঠা রেসিপি টা একটু ভিন্ন কারণ খুব অল্প উপকরণ দিয়ে এই কলা পিঠা তৈরি করা হয়েছে। তো চলুন কথা আর না বাড়িয়ে পিঠে তৈরির রেসিপিটি শুরু করি।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কলা ।
  • চিনি ।
  • লবণ।
  • তেল।
  • ময়দা ।
  • বেকিং পাউডার ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে কলা গুলোর খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিব ।

ধাপ-২ঃ


এরপর কলা গুলোকে ম্যাশ করে নিব।

IMG_20231118_110152.jpg

ধাপ-৩ঃ


এবার চিনি দিয়ে দিব ২ টেবিল চামচ এর মতো। এরপর চিনিগুলোকে কলার সাথে ভালোভাবে মেশিয়ে নিব।

IMG_20231118_110146.jpg

IMG_20231117_180732.jpg

ধাপ-৪ঃ


এবার ময়দা দিয়ে দিব চার টেবিল চামচ এর মত। এরপর ময়দা ও কলা গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব।

ধাপ-৫ঃ


এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব।

ধাপ-৬ঃ


এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব।

IMG_20231117_181412.jpg

ধাপ-৭ঃ


এরপর একটি করাইতে তেল গরম করতে দিবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে কলা পিঠা গুলো দিয়ে ভেজে নিব ।

ধাপ-৮ঃ


কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে যখন পিঠা গুলোর রং বাদামি হয়ে আসবে তখন নামিয়ে নিব।

IMG_20231117_182308.jpg

ধাপ-৯ঃ


ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার এই কলা পিঠা।

IMG_20231117_183023.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

কলা পিঠা তৈরির রেসিপি দেখে অনেক মজার মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

পিঠা রেসিপি গুলো সব সময় অনেক মজাদার হয়, আজকে আপনি কলা দিয়ে পিঠা তৈরি করেছেন আমার মনে হয় টেস্ট কিছুটা কেক এর মতো লাগবে। লোভনীয় এই পিঠার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার মতো আমার কাছেও কলা পিঠা অনেক প্রিয় ও পছন্দের।ভাই বৃষ্টির দিনে এই পিঠা খাওয়ার মজাই আলাদা। ভাই আপনার তৈরি কলা পিঠা দেখে তো অনেক লোভনীয় লাগছে। কলা পিঠা বানানোর রেসিপিটি সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাকা কলা দিয়ে অনেক সুন্দরভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। আর ঠিক তেমনি একটি সুস্বাদু রেসিপি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাকা কলার শুরু থেকে শেষ পর্যন্ত রেছিপি তৈরি করার কার্যক্রম সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি কলার এই পিঠা অনেক সুস্বাদু ও মিষ্টি হয়েছিল।

 3 years ago (edited)

শীতকালে তেলে ভাজা খাবার খেতে আসলেই ভালো লাগে। কলা দিয়ে দারুন একটি পিঠা তৈরি করেছেন।রেসিপিটি আমার কাছে
ইউনিক মনে হয়েছে। নতুন একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম ভাই। খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছিল রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাই দারুন মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

খুবই ইউনিক ধরনের একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক রকম পিঠা খাওয়া হয়েছে তবে আপনার মত করে এরকম ভাবে কখনো কলা পিঠা খাওয়া হয়নি। আপনি একদম সত্য কথা বলেছেন শীতের মৌসুমে কতটা বেশি কলা খাওয়া হয় না কারণ ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে তবে এরকম ভাবে খেতে তো কোন নিষেধ নেই। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কলা পিঠা এমন একটি পিঠা যে পিঠা সারা বছর খাওয়া যায়।কলা পিঠা আসলেই অনেক মজার হয়।আর অল্প সময়ে তৈরি করা যায়।আপনার পিঠা বানানোর পদ্ধতিটা অনেক সুন্দর করে শেয়ার করেছেম।অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া কলা দিয়েও পিঠা বানানো যায় সেটা তো আগে জানতাম না। আপনার রেসিপি না দেখলে বুঝতেই পারতাম না যে কলা দিয়েও পিঠা বানানো যায়। আমি কখনো দেখি এবং খায়নি এই রেসিপি। ধন্যবাদ নতুন রেসিপি দেখলাম।

 3 years ago 

আসলে ভাইয়া বৃষ্টির দিনে বিকেল বেলায় এ ধরনের ভাজা পিঠাগুলো খেতে বেশ ভালই লাগে ।এভাবে কলা পিঠা কখনো খেয়েছি নাকি মনে পড়ছে না ।তবে রেসিপিটি দেখে কিন্তু বেশ ভালো লাগলো ।খুব সহজে তৈরি করে ফেলা যাবে ঝটপট মজাদার বিকেলের নাস্তার পিঠার রেসিপি। বেশ ভালো লাগলো নতুন একটি রেসিপি শিখতে পেরে ।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38