ভিন্ন স্বাদের পেয়ারা মাখা রেসিপি।
আজ- ১৬ শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন স্বাদের পেয়ারা মাখা রেসিপি শেয়ার করব।
কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ভিন্নস্বাদের একটি পেয়ারা মাখার রেসিপি নিয়ে হাজির হয়েছি।










এখন চলছে বর্ষার সিজন তাই বাজারে প্রচুর পেয়ারা পাওয়া যাচ্ছে। তাই বাসায় কমবেশি প্রায় সময়ই পেয়ারা আনা হয়। পেয়ারা আমার খুবই পছন্দের একটা ফল। তবে পেয়ারা এমনিতে খাওয়ার থেকে পেয়ারা-মাখা তৈরি করে খেলে বেশি মজা লাগে। তাই আমি বাসায় মাঝেমধ্যেই নিজে নিজেই পেয়ারা মাখা বানিয়ে খেয়ে থাকি। পেয়ারা মাখা অনেকভাবেই তৈরি করা যায়। তবে আজ আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তেরি করলে খেতে অসম্ভব মজা লাগে। এভাবে ডেকোরেশন করে পেয়ারা-মাখা তৈরি করলে খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর লাগে। তো চলুন আজকেরে এই পেয়ারা-মাখা এবং এটির ডেকোরেশন আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেয়ারা।
- বেগুনের আচার।
- তেতুল।
- লবন।
- মরিচের গুঁড়া।
- বিট লবণ।
- সরিষার তেল।
- ধনিয়া পাতা।
- চিনি।
- কাসুন্দি।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে একটি পেয়ারার উপরে অংশ কেটে নেব । এরপর পেয়ারার ভিতর বিচির অংশগুলোকে বের করে একটি বাটির ন্যায় তৈরি করে নিব।
ধাপ-২ঃ
- পেয়ারার সবগুলো বিচি বের করে নিয়েছে।
ধাপ-৩ঃ
- এরপর পেয়ারার বিচিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিব।
ধাপ-৪ঃ
- এরপর একটি বাটিতে প্রয়োজনীয় মশলা নিয়ে নিব এরপর মসলাগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমি চিনি, লবণ, বিট লবণ, কাসুন্দি, মরিচের গুঁড়া, তেতুল, বেগুনের আচার ও সরিষার তেল ব্যবহার করেছি।
ধাপ-৫ঃ
- এরপর মেখে নেওয়া মাসটা গুলোর সাথে পেয়ারার বিচি গুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
ধাপ-৬ঃ
- এবার বিচি বের করে নেওয়া পেয়ারাটির মধ্যে সরিষার তেল মেখে নিব।
ধাপ-৭ঃ
- এরপর মরিচ এবং লবণ মিশিয়ে পেয়ারার টির মধ্যে লাগিয়ে দিব ঠিক নিচের ছবির মত করে ।
ধাপ-৮ঃ
- এরপর পেয়ারা-মাখা গুলো পেয়ারার ওই খোলটির মধ্যে রেখে দেবো।
ধাপ-৯ঃ
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার পেয়ারা-মাখা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার ক্রিয়েটিভ আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাইয়া আপনার আইডিয়াগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পেয়ারা মাখা খেতে আমার বেশ ভালো লাগে। তবে এভাবে কখনো চিন্তাও করিনি। চিনি, লবণ, বিট লবণ, কাসুন্দি, মরিচের গুঁড়া, তেতুল, বেগুনের আচার ও সরিষার তেল দিয়ে এই পেয়ারা মাখা রেসিপি দেখে জিভে জল চলে এসেছে ভাইয়া। সবচেয়ে ভালো লেগেছে সুন্দরভাবে ডেকোরেশন। ডেকোরেশন দেখেই লোভনীয় লাগছে। একেবারে ইউনিক এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ভাই পেয়ারা মাখা যেমনই হোক না কেন আপনার ডেকোরেশন টা আমার কাছে দারুন পছন্দ হয়েছে। কি ইউনিক একটা বুদ্ধি বের করেছেন। পেয়ারা মাখা পেয়ারার মধ্যেই পরিবেশন। জাস্ট অসাধারণ
রেসিপিটি দেখে জিভে জল এসে গেল পেয়ারা দিয়ে এমন কিছু হয় আমার সত্যিই জানা ছিল না। পেয়ারা মাখা দেখতে এত সুন্দর খেতে কতটা সুস্বাদু হবে ফিল হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ভাইয়া আপনার ভিন্ন স্বাদের পেয়ারা-মাখা দেখে লোভ লেগে যাচ্ছ।পেয়ারা আমি খুব পছন্দ করি। তবে আপনি অভিনব উপায় অবলম্বন করেছেন অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পেয়ারা মাখার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
পেয়ারা এম্নিতে আমার খুব পছন্দ। আর এমন সুন্দর পরিবেশন দেখে, হাতে নিয়ে ইচ্ছ করছে খাওয়া শুরু করি। 😋 ভাইয়া লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
পেয়ারা মাখার উপকরণ গুলোর নাম দেখেই জিভে জল চলে এসেছে ভাইয়া। পেয়ারা মাখা অনেক খেয়েছি। তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনি এত নিখুঁতভাবে পেয়ারার ভেতরের অংশ বের করে রেসিপি তৈরি করে আবার পেয়ারার ভেতরে রেখেছেন দেখে মনে হচ্ছে যেন একজন শিল্পী তার নিপুনতায় এই মজার রেসিপি তৈরি করেছে। আপনার ইউনিক আইডিয়া আমার কাছে দারুন লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে লোভনীয় এই রেসিপি শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ওরেহ ভাই কি দেখাইলেন এটা।মুখ থেকে তো টপ টপ করে জল পড়ছে😍।ঠিক একইভাবে আমি কদবেল খেয়েছিলাম দারুন লেগে খেতে।ঠিক আপনার মত করে একদিন পেয়ারা মাখা খেয়ে হবে।আর আপনার উপস্থাপনা শৈলী ও দারুন ছিল ভাই।
ও মাই গড ভাইয়া বিশ্বাস করবেন আমার একেবারে দাঁত শির শির করছে খাওয়ার জন্য। এভাবে পেয়ারা মেখে কখনোই খাওয়া হয়নি। মাথায় এ ধরনের চিন্তাও আসেনি কখনো। কয়েকবার কদ বেল খেয়েছি এভাবে মাখিয়ে তাও নিজে তৈরি করে না। কিন্তু বাসায় যদি চমৎকারভাবে খুব সাধারণ পরিচিত কিছু মসলার মাধ্যমে মাখিয়ে এভাবে খাওয়া যায় তাহলে দোকান থেকে খেয়ে পেট নষ্ট করার কোন প্রয়োজন নেই। আমার বাসায় এখনো পেয়ারা আছে এক্ষুনি আমি এভাবে তৈরি করে খাব।😋