বন্ধুত্ব।

in আমার বাংলা ব্লগlast year

আজ- ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েদারের কথা নতুন করে কি বা বলার আছে। প্রতিটা দিন যেন অসহ্যকর ভাবে কাটছে গরমে। তবে এই গরম কাটাতে পারে বৃষ্টির মাধ্যমে। তাই এখন শুধু অপেক্ষা কখন বৃষ্টি নামবে। বৃষ্টিময় ওয়েদার মানে শীতলতা। আর এই অসহ্যকর গরমে এই শীতলতাটুকু যেন এক টুকরো শান্তি বয়ে আনবে পুরো নগরবাসীর জন্য।

এই দুইটা দিন ব্যস্ততার মধ্যে থাকলেও সময় গুলো খুব ভালোভাবে কেটেছে। কেননা আমার সে পরিচিত মুখগুলোর সাথে আবার ও দেখা হয়েছে এবং তাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া হয়েছে। দুইদিন ঢাকায় ছিলাম এবং আমার প্রিয় ভাই এবং বন্ধুদের সাথে দেখা করেছি। একসাথে জমিয়ে আড্ডাও হয়েছে। আর সেই সকল সুন্দর মুহূর্ত আপনাদের সাথে না হয় অন্য কোন দিন শেয়ার করব খুব গুছিয়ে।

আসলে জীবনে চলার পথে বন্ধু নামকের শব্দটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধু যেমন আপনার জীবনটাকে আনন্দের, ভালো লাগার পরিপূর্ণ করে তুলতে পারে। ঠিক তেমনি বন্ধু আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। একজন ভালো বন্ধু অবশ্যই আপনার জীবনে ভালো প্রভাব ফেলতে পারে আবার একই ভাবে একটি খারাপ বন্ধু আপনার জীবনটাকে খারাপভাবে পরিচালনা করতে পারে।

কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমাদের জীবনে খারাপ বন্ধুর প্রভাবটাও কিন্তু ঠিক তেমন। তাই জীবনে সঠিক বন্ধু নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন আমাদের বিপদে সবথেকে বেশি এগিয়ে আসে বন্ধু নামক ওই মানুষগুলোই। আমাদের মন খারাপটা ভালো করে দিতে পারে প্রিয় বন্ধুরা। এমন কথা আছে যেগুলো হয়তো আমরা কোথাও মন খুলে বলতে পারি না কিন্তু ঠিকই আমরা নির্দ্বিধায় আমাদের প্রিয় বন্ধুগুলোর সামনে সেগুলো বলে দিতে পারি।

জীবন একটি ভালো বন্ধু মানে আমরা স্বয়ংসম্পূর্ণ। বিপদে-আপদে, মন খারাপের খুশিতে যে বন্ধু আপনার সাথে থাকবে সে আসল প্রকৃত বন্ধু।
আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নানান মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি। নানান বন্ধুত্বে জড়িয়ে পড়ি। কিন্তু সেই সকল বন্ধুত্ব আসলেই কি প্রকৃত বন্ধুত্ব! সব বন্ধুত্ব মানে প্রকৃত বন্ধুত্ব নয়। কিছু ক্ষেত্রে প্রকৃত বন্ধুত্ব বলতে আমরা অনেক দিনের পুরনো বন্ধুত্ব কে বুঝায়। কিন্তু বিষয়টা এমনটা সবসময় নাও হতে পারে। জীবনে অনেক সময় দেখা যায় অল্প পরিচয় বন্ধুত্ব গুলো অনেক বেশি খাঁটি হয়ে যায়। আবার অনেক দিনে পুরনো বন্ধুটা তাও ধীরে ধীরে ফ্যাকাসে হয়ে যায় এবং সে আগের মত বন্ধুত্বের মর্মটা আর থাকে না।বন্ধুত্বের মানে যে সমবয়সী হতে হবে তা নয় বন্ধু হতে পারে বড় ছোট যে কোন বয়সের। জীবনে বন্ধুত্ব নামক শব্দটির বিশালতা অনেক।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

প্রতিটি মানুষের জীবনে অন্ততপক্ষে একজন হলেও ভালো বন্ধু থাকাটা জরুরী। কারণ বন্ধুর সাথে মন খুলে কথা বলা যায় এবং যেকোনো জিনিস শেয়ার করা যায়। যদিও ভালো বন্ধু পাওয়াটা বর্তমানে খুবই কঠিন। তবে আমাদের চেষ্টা করা উচিত ভালো বন্ধু খুঁজে বের করার। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39