প্রশান্তিময় ওয়েদার ।
আজ- ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, বসন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
তবে আজকে রোজাটা অনেকটাই প্রশান্তিময় লেগেছে। কারণ আজকে পুরো সময়টায় বাসায় ছিলাম আর ভার্সিটিতে ও যাওয়া হয়নি। রোজা রেখে বাহিরে বের হলে অনেকটাই ক্লান্ত লাগে। তবে অবশ্য তখন সময় গুলো খুব ভালোভাবেই পার হয়। বাসায় বসে থাকলে দেখা যায় সময় কাটতে চায় না তখন দিনটা অনেক লম্বা মনে হয়। তবে কোন কাজে নিজেকে ব্যস্ত রাখলে তখন সময় গুলো খুব সুন্দর ভাবে কেটে যায়।
যাই হোক, আজকের ওয়েদার টা একটু মেঘলা মেঘলা। সকাল থেকে রোদ থাকলেও বিকালের পর অর্থাৎ সন্ধ্যার দিকে দেখলাম আকাশে বেশ ভালোই মেঘ জমেছে এবং ঘুরুম ঘুরুম মেঘের শব্দ শোনা যাচ্ছিল । আর ওই সময়টাই সুন্দর স্নিগ্ধ এক হাওয়া দিচ্ছিল। আমি কিছুক্ষণ ওই হাওয়া খেতে বারান্দায় গিয়ে বসেছিলাম। এবং সময়টা দারুন ভাবে উপভোগ করছিলাম।
যদিও ওই সময়টা সন্ধ্যার পর হওয়ায় আর একটু অন্ধকারাচ্ছন্ন হওয়ায় আকাশে মেঘ কতখানি জমেছে তা পুরোপুরি আন্দাজ করা যাচ্ছিল না। কারণ তখন এমনিতেই সন্ধ্যা ঘনিয়ে এসেছিল আর তার ওপরে মেঘ জমেছে।
ইদানিং প্রায় সময় ওয়েদারের এমন পরিবর্তন বেশ লক্ষণীয়। আর ওয়েদারে এমন পরিবর্তন বেশ ভালোভাবেই জানান দিচ্ছে গ্রীষ্মের আগমন। তবে এই মেঘলা ওয়েদার কিন্তু এ রমজান মাসে জন্য অনেকটা শান্তিময়। দিনের তীব্র রোদে অনেকটাই কষ্ট হয়ে যায় রোজা রাখতে। তাই এ মেঘলা ওয়েদার রোজাদারদের জন্য বেশ স্বস্তি দায়ক। যাইহোক, সবসময় এটাই একান্ত কাম্য যেন এ রমজান মাসটাতে যেন প্রত্যেককে খুব সুন্দর ভাবে কাটাতে পারে। রমজান মাসটা হয়েছে বরকতময় একটি মাস। প্রত্যেকের জীবনে যেন এই মাসটা বরকতময় হয়ে উঠে এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। রোজা রাখা মানে শুধুমাত্র উপোস থাকা নয় বরং এটি একটি সংযমের মাস। সৃষ্টিকর্তা নিষিদ্ধ কাজ গুলো থেকে নিজেকে দূরে রাখার মানে হচ্ছে সংযম ।
আজ তাহলে আর এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বিধায় রোজা রাখা অনেকটাই সহজ হয়েছে। ঠিকই বলেছেন ভাইয়া , ইফতার এর পর আসলেই একটা প্রশান্তি কাজ করে মনের মধ্যে।
আর এটা ঠিকই বলেছেন ভাইয়া , কোনো কাজের মধ্যে থাকলে সময় কোনদিক থেকে যায় টেরই পাওয়া যায়না।
সারাদিন তীব্র গরম রোদ এর পরে যদি আকাশে মেঘ জমতে দেখি অথবা আকাশ মেঘলা দেখি আমার নিজেই কাছেই কেন জানি খুব ভালো লাগে। একটা প্রশান্তি কাজ করে। রোজা রেখে বাইরে যাওয়া কাজ করা একটু কষ্টকর কিন্তু কাজের মধ্যে থাকলে বাইরে গেলে সত্যি সময় খুব দ্রুতই চলে যায়। সৃষ্টিকর্তা যেন সবাইকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে এই সংযম এর মাসে।
আসলেই ভাই, শরীর দূর্বল হয়ে গেলে বাহিরে যেতে মন চাই না। তবে কোচিং এ গেলে সময়টা যে কিভাবে চলে যায় টের পায় না। যাক, এমন ওয়েদার আমাদের রোজাদারদের জন্য বরকতময় বলা যায়। কারণ সারাদিন তেমন একটা ক্লান্তি ভাব আসে না, বেশি তৃষ্ণাও পায় না
এই বছরের রোজা গুলো বেশ ভালোই কাটল। যেহেতু আমাদের এদিকেও তেমন গরম ছিল না। যদিও হালকা গরম ছিল দুই একদিন তবে আজ দুই দিন ধরে মেঘলা আকাশ। একদিকে কাজের চাপ অন্যদিকে রোজা এবং মেঘলা আকাশ সবকিছু মিলিয়ে খুব সুন্দর সময় যাচ্ছে। যখন ব্যস্ততার মধ্যে থাকি তখন সময় গুলো কখন ফুরিয়ে যায় বোঝা যায় না। আর রোজা আছি সেই কথাও মনে থাকে না ব্যস্ত থাকলে। বেশ ভালই বলেছেন আপনি অনেক ভালো লেগেছে আপনার লেখা গুলো পড়ে।
ভাই এবারের রোজাগুলো যে কিভাবে কেটে যাচ্ছে, সেটা টেরই পাচ্ছি না। কারণ প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। দোয়া করি বাকি রোজা গুলোও যেনো এভাবেই শান্তিতে কাটাতে পারে সবাই। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, ব্যস্ততার মধ্যে থাকলে সময় কিভাবে কেটে যায়, সেটা বুঝাই যায় না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই নিঃসন্দেহে বলতে হয় এবারে রজা গুলো বেশ ভালো করে দিতে পারতেছেন ৷ কারন এবার আবহাওয়া একদম নীরব আর ঠান্ডা মেঘলা আকাশ বৃষ্টি সবমিলে আবহাওয়া টা বেশ প্রশান্তি দিচ্ছে ৷