কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে।

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ- ৬ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000048734.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু জন্মেছি সেহেতু মৃত্যু বরন করতে হবে এটাই চিরন্তন সত্য। আমাদের মৃত্যুটা খুবই স্বাভাবিক। আমাদের মৃত্যুতে হয়তো আমাদের পরিবার কিংবা আত্মীয়-স্বজন কিংবা কাছের বন্ধু-বান্ধব যারা আছে তারাই শোকাহত হয় কিন্তু কিছুদিন পর হয়তো আমাদের এই পৃথিবীতে না থাকাটা তারা ভুলে যায়।

কিন্তু কিছু মৃত্যু আছে যাদের মৃত্যুতে শুধু পরিবার আত্মীয়-স্বজন শোকাহত হয় তা বরং পুরো সমাজ পুরো যাতে শোকাহত হয়। আসলে মানুষ মানুষকে মনে রাখে তার কর্মের মাধ্যমে। যার কর্ম যতো মহৎ যার কর্ম সকলের মনে দাগ যায় তাকে মানুষ মনে রাখে আজীবন।

কোথায় আছে, এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসলেই ঠিক তাই মৃত্যুটা যেহেতু অনিবার্য তাই আমাদের এই জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যাতে সকলেই আমাকে মনে রাখে। নিজের অস্তিত্বকে বিলীন হতে দেওয়া যাবে না। আমার কর্মের মাধ্যমে আমার ভালো আচরণের মাধ্যমে কিংবা ভালো কোন কাজের মাধ্যমে মানুষ চাইলে কিন্তু অনন্তকাল ধরে মানুষের মাঝে বেঁচে থাকতে পারে।

কত কত বিখ্যাত মানুষ আছে যারা কিনা তাদের নাম আজও আমাদের মুখে মুখে তাদের কর্মের মাধ্যমে আজও আমাদের মনে অন্তরে দাগ কেটে আছে। তাদের নিয়ে কত লেখা কবিতা কত গান কত জীবনে কত কিছুই না অথচ তাদের মৃত্যুটা হয়েছে কত কত বছর আগে।

একবার ভেবে দেখুন আমরা আমাদের কত প্রজন্ম কেইবা মনে রাখতে পারি আমরা সর্বোচ্চ আমাদের দাদার বাবা কিংবা আমাদের দুই প্রজন্মের পেছনে মানুষদেরকে মনে রাখতে পারে। কিন্তু এরপরের জেনারেশন এর মানুষদেরকে কি আমরা আদৌ মনে আছে কিংবা তাদের কোন অস্তিত্ব এমনকি তাদের কোন নামই বা আমাদেরকে আদৌ মনে থাকা সম্ভব। কিন্তু দেখুন এই সময়কার বিখ্যাত বিখ্যাত মানুষদের জীবনী যাদের কর্মে আজও আমরা উজ্জ্বল, তাদের কথা কিন্তু ঠিকই আমাদের মুখে মুখে তাদের নাম তাদের কর্মের কথা আমরা জানি।

আমরা সর্বোচ্চ আমরা আমাদের বাবার দাদাদের নাম পর্যন্ত মনে রাখতে পারি কিন্তু তার পূর্ববর্তী প্রজন্মের দিকে আমরা আর যেতে পারি না। কেননা তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এর থেকে অধিক বয়সি ব্যক্তিদের সম্পর্কে আমাদের জানা তাদের কর্মের মাধ্যমে।

আমরাও একসময় এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব যদি না আমরা আমাদের কর্মটার মাধ্যমে মানুষের মনে জায়গা করে না নিতে পারি। তাই নিজেকে এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে আমার কর্মের মাধ্যমে আমাকে মানুষ তাদের অন্তরে বাঁচিয়ে রাখে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 6 months ago 

অবশ্যই কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। তাই দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ভালো কাজ করা উচিত আমাদের। যাতে করে আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42