ডিম দিয়ে ভাত ভুনা রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ডিম দিয়ে ভাত ভুনা রেসিপি। এই রেসিপিটি কম বেশি সবাই খেয়েছেন। রাতের খাবার শেষ করার পরে দেখলাম। অনেক ভাত রয়েছে। তখনই ভেবে নিলাম সকালে আর নাস্তা তৈরি করব না। এই ভাত দিয়ে কিছু একটা তৈরি করব। তখনই মাথায় এল ডিম দিয়ে ভাত ভুনার কথা। ডিম দিয়ে ভাত ভুনা খেতে সবাই অনেক পছন্দ করে। খুবই সহজেই তৈরি করে ফেলা যায়। এবং রাতের বেঁচে যাওয়া ভাত গুলো আর নষ্ট হয় না। আমাদের বাসায় মাঝেমধ্যেই এই রেসিপিটি তৈরি করা হয়। এই খাবারটি খেতেও দুর্দান্ত মজা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
| কলাম১ |
|---|
| ভাত |
| পেঁয়াজ কুঁচি |
| কাঁচা মরিচ কুঁচি |
| হলুদের গুঁড়া |
| ডিম |
| লবণ |
প্রথমে একটি কড়াইতে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।
তেল গরম হলে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে।
এবার মরিচ কুঁচি দিয়ে দিতে হবে।
এবার কিছু সময় পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি ভেঁজে নিতে হবে।
এবার হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
এবার দুইটি ডিম দিয়ে দিতে হবে। এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
এবার ভাত দিয়ে দিতে হবে। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।
এবার ৬ থেকে ৭ মিনিট রান্না করতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে ডিম দিয়ে ভাত ভুনা।
🥣 আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে 🥣
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে ভাত ভুনা রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। আপনি সত্যি বলেছেন রাতের খাওয়ার পর ভাতগুলো নষ্ট না করে ডিম দিয়ে ভাত ভুনা করে রাখলে আরো ভালো হয়। সত্যি আপনার আইডিয়া অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য কে পাশে থাকার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
এবার আর বাসি ভাত নষ্ট হবে না।অনেক সাশ্রয় হবে।আবার সুস্বাদু একটি খবার ও হবে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া সাশ্রয় হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
বাসি ভাত দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আগে কখনো খাওয়া হয়নি। একদিন বাসায় ট্রাই করে দেখব। দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু কমেন্ট করে পাশে থাকার জন্য।
আমিও কিছুদিন পর পর ডিম দিয়ে ভাত ভুনা রেসিপি তৈরি করে খাই। এভাবে যদি খাওয়া যায় তাহলে বাসি ভাত আর নষ্ট হবে না। আর এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
বাহ! আইডিয়াটা তো বেশ ভালো। বাসি ভাত আর ফেলে দেওয়ার মত কোন সুযোগ নাই। তবে হ্যাঁ এভাবে কখনো বাসি ভাত ডিম দিয়ে ভুনা করে খাওয়া হয়নি। যদিও মনে হচ্ছে হলুদের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তারপরও খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে।
জি ভাইয়া এভাবে চেষ্টা করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে।আর হলুদের পরিমাণ বেশি হয়নি।ভাত সাদা সাদা থাকলে আমার খেতে ভালো লাগে না।তাই বেশি দিয়েছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
ডিম দিয়ে ভাত ভাজি অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার। বাড়িতে থাকতে মা মাঝে মধ্যে এগুলো তৈরি করে দিত। কারণ মা কখনো ভাত নষ্ট করতো না। আবার আমরাও এগুলো খেতে ভিশন ভালোবাসতাম।ভাত ভাজির প্রক্রিয়া টা সুন্দর মতো ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এবং আনকমন একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
জেনে ভালো লাগলো যে আমার মা এই রেসিপিটি তৈরি করতো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
মাঝে মাঝে এভাবে আমিও করি আপু। সকালে ভাত বেশি থাকলে এভাবে ভেজে পরিবারের সবাই একসাথে খাই। যার ফলে ভাতগুলো নষ্ট হয় না। আপনার রেসিপিটির জন্য অনেকেই জানতে পারবে।
জেনে ভালো লাগলো যে আপনি ও এভাবে তৈরি করেন। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
অল্প সময়ে স্বল্প খরচে বাহ মজাদার একটি খাবার প্রস্তুত করলেন তো।। এরকমভাবে যদিও কখনো খাওয়া হয় নি তবে আপনার প্রস্তুত করা দেখে খুব লোভ হচ্ছে একবার বাসায় ট্রাই করে দেখতে হবে কেমন মজা হয়।।
এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
আসলে রেসিপিটি সত্যি অনেক মজাদার এবং ইউনিট ছিল আমিও ভাবতেছি কাল সকালেই এরকম ভাবে প্রস্তুত করে খাব।।
জেনে ভালো লাগলো যে আমার রেসিপিটি আপনার কাছে ভালো লাগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমারও ডিম দিয়ে ভাত ভুনা খেতে দারুন লাগে। ডিম দিয়া ভাত ভুনা এই রেসিপি শীতের সকালে খেতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু এই খাবারটি শীতের সকালে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
ডিম দিয়ে ভাত ভুনা আজ প্রথম দেখলাম এতো সুন্দর হয়েছে ৷আমি জানি শুধু ভাত ভাজি করে কিন্তু আজ একটি নতুন ইউনিক রেসেপি পোষ্ট দেখলাম ৷
ধন্যবাদ আপু
এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।