মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্নার রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করবো বলে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্নার রেসিপি। এঁচোড় খেতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম এঁচোড় খাবো। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর খাওয়া হয়ে উঠছিল না। যেহেতু এঁচোড় রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি পোস্টটি পড়ে আপনাদের খুবই ভালো লাগবে।
🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣
| কলাম১ |
|---|
| এঁচোড় |
| হলুদের গুঁড়া |
| মরিচের গুঁড়া |
| ধনিয়া গুঁড়া |
| জিরা গুঁড়া |
| আদা বাঁটা |
| রসুন বাঁটা |
| তেজপাতা |
| দারুচিনি |
| লবঙ্গ |
| এলাচ |
🫕 প্রস্তুত প্রণালী 🫕
প্রথমে এঁচোড় ভালোভাবে ধুয়ে আঠা ছাড়িয়ে পিস পিস করে কেঁটে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিতে হবে।
এবার হলুদ ভালো ভাবে মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে।
প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এবং পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে। এবার তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিতে হবে।
এবার আদা বাঁটা, রসুন বাঁটা, দিয়ে দিতে হবে। এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।
এবার মসলার মধ্যে আগের থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিতে হবে। মুরগির মাংস কিছু সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিতে হবে।
এবার এঁচোড় মসলার সাথে ভালো মিশিয়ে নিতে হবে। কিছু সময় পর পরিমাণ মতো পানি দিয়ে
এভাবে কিছু সময় রান্না করতে হবে।ব্যাস এভাবেই হয়ে যাবে মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগেছে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনার রেসিপি টি দেখে জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু সময় নিয়ে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না অসাধারণ হয়েছে 👌
আমি এভাবে কখনো খাইনি, তবে রান্নার ধরন দেখে বোঝাই যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।
ইনশাল্লাহ আমিও একসময় খাবারটি তৈরি করার ইচ্ছে পোষণ করছি । অসংখ্য ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না করে কখনো খাওয়া হয়নি । আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। রান্না প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
এঁচোড় দিয়ে মুরগির মাংস রান্না করে কখনো খাওয়া হয়নি। আজকে নতুন একটি রেসিপি শিখলাম আপু। আসলে ব্যস্ততার কারণেই অনেক মজার রেসিপি তৈরি করা হয় না। যাইহোক সময় করে আপনার পছন্দের এই রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্নার রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে আপু। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না দেখে বোঝা যাচ্ছে অনেক মজার হবে। তবে এভাবে কখনো আপুর রান্না করে খাওয়া হয়নি এঁচোড়। আমার মনে হচ্ছে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে হবে খেতে কেমন হয়। অনেক কিছু শিখেছি আমার বাংলা ব্লগ থেকে অনেক কিছু জানার আছে এবং প্রতিনিয়ত শিখতেছি। অনেক ধন্যবাদ আপু মজার রেসিপিটি শেয়ার করার জন্য আপনার রেসিপি দেখে ট্রাই করতে হবে।
এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন। নিশ্চয়ই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
হঠাৎ করেই কাঁঠাল আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে।।
যা হোক মাংসের সাথে কাঁঠালের অনেক মজাদার রেসিপি প্রস্তুত করেছেন যদিও এভাবে কখনো খাওয়া হয়নি তবে আপনার প্রস্তুত প্রণালী দেখতে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল।।
ঠিক বলেছেন ভাইয়া আমাদের দেশে কাঁঠাল একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
আপনি আমাদের মাঝে খুব সুন্দর মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর রান্না দেখে তো আমি মুগ্ধ হয়েছি। আমার খুবই ভালো লেগেছে এমন সুন্দর করে আপনি রান্নাকাজ সম্পন্ন করে দেখিয়েছেন দেখে। পর্যায়ক্রমটা ছিল সেই রকম দেখার মত।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
বাহ্!খুব সুস্বাদু ও মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।আমার মুরগীর মাংস ভীষণ পছন্দ। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।