মাটির জিনিস কেনার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ‌। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। ঘুরাঘুরি করতেও আমার বেশ ভালো লাগে। আজকে আমি গিয়েছিলাম বোয়ালমারিতে কিছু মাটির জিনিসপত্র কেনার জন্য। মাটির জিনিসপত্র আমার অনেক ভালো লাগে। বেশিরভাগ সময় মেলায় মাটি জিনিসপত্র বেশি দেখা যায়। বেশ কয়েকদিন আগে আমি বোয়ালমারী গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে। তখন এই মাটির জিনিসপত্র গুলো দেখেছিলাম কিন্তু কেনা হয়নি।

IMG-20230713-WA0037.jpg

আজকে এর জন্য বেরিয়ে পড়লাম আ মাটি জিনিস কেনার উদ্দেশ্যে। মাটির জিনিসের প্রতি আমার একটু বেশি আগ্রহ। এগুলো ব্যবহার করা থেকে আমার কাছে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে।

IMG-20230713-WA0038.jpg

আমি মেলা থেকে মাটির একটি মগ কিনেছিলাম। কিন্তু বেশ কিছুদিন হলো মগটি ভেঙ্গে গেছে । এখানে আলাদা একটি দোকান আছে এখানে মাটিয়ে জিনিসপত্র পাওয়া যায়।

IMG-20230713-WA0027.jpg

প্রথমেই আমরা চলে গেলাম দোকানটিতে। আমরা আগে দোকানে কি কি আছে সম্পূর্ণটি ঘুরে দেখলাম। মশার কয়েল রাখার জন্য আমাদের একটি কয়েল দানির দরকার ছিল।

IMG-20230713-WA0040.jpg

এজন্য আমরা প্রথমে কয়েল জানি নিয়ে নিলাম। এরপরে আমরা নিয়ে নিলাম চায়ের কাপের সেট। উনরা পিস হিসেবে বিক্রি করে। আমরা নিয়ে নিলাম ছয়টি কাপ এবং ৬ টি পিরিজ। এ ছয়টি আমাদের কাছ থেকে ৪০০ টাকা রেখেছে।

IMG-20230713-WA0041.jpg

এরপরে আমরা নিয়ে নিলাম ছয়টি প্লেট। প্লেট ছয়টির দাম রেখেছে ৬০০ টাকা। এরপরে আমরা নিয়ে নিলাম দুইটি মগ। মগ দুটির নাম নিয়েছে ৩০০ টাকা। এত কিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি দাম নিয়েছে মগ দুটির।

IMG-20230713-WA0042.jpg

এরপরে আমরা একটি ফুলদানি কিনেছি।ফুলদানিটির দাম নিয়েছে ৮০ টাকা। এখানে আরো মাটির বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল।

IMG-20230713-WA0039.jpg

এই দোকানটি সব সময় থাকে এর জন্য আমরা আর কিছু কিনলাম না পরে কিছু দরকার হলে কিনে নিতে হবে। মাটির প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো একদম নিখুঁতভাবে বানানো।
প্রতিটি জিনিস দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।
প্লাস্টিক ও সিরামিকের ভিড়ে হারাতে বসেছে মাটির তৈজসপত্র। মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিস।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসGalaxy A6+

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

মাটির তৈরি জিনিসপত্রের প্রতি আমারও একটু বেশি আগ্রহ আছে। আর মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করলে নাকি আমাদের শরীরের জন্য ভালো। শুনেছিলাম কথাটি।
যাইহোক জিনিসগুলোর দামও আছে কিন্তু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মেলায় গেলে মাটির জিনিস বেশি দেখা যায়। আমার কাছে মেলা থেকে মাটির জিনিস কিনতে অনেক ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যমে খুব সুন্দর কিছু মাটির জিনিস দেখতে পেলাম। প্রতিটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে। আগের দিনের মানুষেরা মাটির তৈরি জিনিস ব্যবহার করতো তার জন্য তারা অসুস্থ হতো কম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কাছে মাটির জিনিস গুলো অনেক ভালো লাগে তাছাড়া কিনার অনেক শখ আছে। কিন্তু আমাদের এখানে মাঠির জিনিস গুলো খুবই কম পাওয়া যায় তাই সুবিধামতো পাচ্ছিনা কেনার জন্য। আপনার ফটোগ্রাফির মাধ্যমে মাটির সুন্দর সুন্দর জিনিস দেখে অনেক বেশি লোভ লেগে গেল আপু। আশা করি আপনি কিনে কি জিনিস কিনছেন আমাদের সাথে শেয়ার করবেন ভালো লাগবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

 3 years ago 

মাটির জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তবে মেলায় গেলে মাটির জিনিস বেশি পাওয়া যায় কিছুদিন আগে আমি একটি দোকানে গিয়েছিলাম তবে এত সুন্দর সুন্দর জিনিস দেখিনি। এজন্য কেনা হয়নি এবং দামও আমার কাছে বেশি মনে হয়েছে একটি প্লেটের দাম ১৮০ টাকা চেয়েছিল। আপনার কেনা প্রতিটি জিনিসে আমার কাছে ভালো লেগেছে এবং দামও সঠিক ছিল।

 3 years ago 

আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এটা সত্যি বলেছেন মাটির জিনিস ব্যবহারের থেকে তুলে রাখতে অনেক ভালো লাগে। তবে আমাদের এদিকে মেলা ছাড়া মাটির জিনিস পাওয়া যায় না। আপনাদের ওদিকে যেতে হবে মাটির জিনিস কিনার জন্য। আপনি অনেক কিছু কিনেছেন দেখছি।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। আসেন আমাদের এদিকে অনেক ধরনের মাটির জিনিসপত্র পাওয়া যায়।বেড়ানো হবে আবার কেনাকাটা হবে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে ঘোরাঘুরি করতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো।মাটির বাসনপত্র কেনার আমার অনেক বেশি শখ তবে আমাদের এলাকায় মাটির বাসনপত্রে অনেক বেশি দাম সেজন্য ইচ্ছে থাকলেও কেনা হয়ে ওঠেনা। মাটির বাসনপত্র গুলো কেনার মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বলেছেন আপু মাটি জিনিসপত্র দাম একটু বেশি। ধন্যবাদ আপনাকে আপু । শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38