চাঁদের দৃশ্য আর্ট।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের ছবি আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আর্ট করতে আমি খুব একটা পারিনা। তবু ও মাঝেমধ্যে আর্ট করার চেষ্টা করি। আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর্ট করা কিছুটা কঠিন মনে হলেও আমার কাছে আর্টের বিবরণ দিতে বেশি কঠিন লাগে। আজকে আমি বারান্দা থেকে চাঁদ দেখার দৃশ্য আর্ট করেছি। এই দৃশ্যটি আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় এই দৃশ্যটি কম বেশি সবারই অনেক ভালো লাগে। চাঁদ দেখলে মনে হয় চাঁদের দিকে তাকিয়ে থাকি।
✏️✍️ প্রয়োজনীয় উপকরণ✍️✏️
আর্ট পেপার
পেন্সিল
কম্পাস
স্কেল
| কলাম১ |
|---|
✍️ প্রস্তুত প্রণালী✍️
একটি আর্ট পেপার নিয়েছি এবং কম্পাস দিয়ে বড় একটি বৃত্ত এঁকে নিয়েছি।
এবার মাঝ বরাবর একটি রেখা এঁকে নিতে হবে। এবার কম্পাস দিয়ে চাঁদ এঁকে নিতে হবে।
এবার তিনটি লাভ এঁকে নিতে হবে।
এবার স্কেলের সাহায্যে অনেকগুলো রেখা এঁকে নিতে হবে। আমি ছোট থেকে বড় মোট আটটি রেখে একেঁছি।
এবার রেখার মধ্যে ছোট ছোট দাগ দিয়ে দিতে হবে।
এবার আমার হাত সহ একটি ছবি দিয়েছি।
এবার কয়েকটি পাখি🐦 এঁকে দিয়েছি। এবং চাঁদের পাশে কিছুটা মেঘ এঁকে দিয়েছি। ব্যাস এভাবেই হয়ে যাবে সম্পূর্ণ আর্টটি।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
বাহ্ আপনি তো দেখছি খুবই সুন্দর চাঁদের দৃশ্য আর্ট অংকন করে ফেলেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার চাঁদের দৃশ্য আর্ট টি। এরকম পেন্সিল আর্ট গুলো খুবই নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। আপনি খুবই নিখুঁতভাবে এটি অংকন করেছেন। আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে।
চাঁদের দৃশ্য আর্টটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে পেন্সিল দিয়ে যে কোন ধরনের আর্ট করতে এবং দেখতে দুটোই ভালো লাগে আমার কাছে।আর অনেক সময় আর্ট করা যায় কিন্তু বর্ণনা দিতে আমিও হিমশিম খেয়ে যায়।
দারুণ এঁকেছেন আপু ৷ চাঁদের দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে এমনিতেই অনেক ভালো লাগে আমার ৷ আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ নিখুঁত ভাবে করেছেন , ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
দূর থেকে মনে হচ্ছে চাঁদের পাশ দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। তবে পাখিগুলোর জন্য আপনার এই আর্ট এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। অনেক ভালো লেগেছে আপু আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বৃত্তের মধ্যে অংকন করা চিত্রগুলো সব সময়ই আমার কাছে খুবই ভালো লাগে। বৃত্তের মধ্যে চমৎকার একটা চাঁদের দৃশ্য অঙ্কন করেছেন। উড়ন্ত পাখি দেবার ফলে চিত্রটি আরো সুন্দর হয়েছে।
এরকম আর্ট গুলো করতে অনেক সময় লেগে যায়। আপনি খুবই সুন্দর একটা চাঁদের আর্ট করেছেন অনেক সময় ব্যবহার করে। গোল বৃত্তের ভিতর এভাবে বিভিন্ন রকমের দৃশ্য অঙ্কন করলে তা খুবই সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি অংকন করেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার করা সম্পূর্ণ আর্টটি দেখে।