শিশু পার্কে ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। ফরিদপুরে আসার পর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছি। ভাবলাম অনেকদিন ফরিদপুর শিশু পার্কে যাওয়া হয় না। যেহেতু সময় পেয়েছি ঘুরে আসি ফরিদপুর শিশু পার্ক থেকে।

20240621_185432.jpg

আমরা ঠিক করলাম আমরা মোট ৫জন যাবো।আমি আম্মু আমার ছোট বোন এবং আমার চাচাতো দুটি ছোট বোন । যখন আমরা ছোট ছিলাম মাঝেমধ্যেই ফরিদপুর শিশু পার্কে যাওয়া হতো। তখন বেশ জমজমাট ছিল শিশু পার্ক।

20240621_174717.jpg

আমরা একটু বিকালের দিকে রওনা হলাম শিশু পার্কের উদ্দেশ্যে। আমাদের ঢুকতে টিকিটের মূল্য জন প্রতি ১০০ টাকা। আগের টিকিটের মূল্য কম ছিল। এই ব্যাপারটি খুবই অবাক হলাম। আমরা শিশু পার্কে প্রবেশ করার পর।

20240621_173226.jpg

চলে গেলাম রাইডের দিকে। বেশিরভাগ রাইটি বন্ধ রয়েছে। এবং কিছু কিছু রাইট নষ্ট হয়ে গিয়েছে। শিশু পার্কে খুব একটা ভিড় নেই। সবকিছুই যেন এলোমেলো। বেশ কয়েক ধরনের ফুলের গাছ রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে।

20240621_171241.jpg

এরপরে চলে গেলাম কয়েকটি ভাস্কর্য দেখতে। ভাস্কর্য গুলোর রং কিছুটা উঠে গিয়েছে। এরপরে আমরা চলে গেলাম ড্রাগন টেনে ওঠার জন্য। কিন্তু ওখানে লোক না থাকার কারণে উঠতে পারলাম না।

20240621_171204.jpg

আগের থেকে কিছু কিছু নতুন জিনিস তৈরি করেছে। একটা জিনিস শুনে খুবই অবাক হলাম আগে যে রাইটগুলো ছিল ৩০ টাকা। এখন প্রত্যেকটা রাইটে উঠতে গেলে ১০০ টাকা লাগবে। হয়তো সব কিছু বন্ধ আছে এর জন্য। ছোট বাচ্চাদের ও টিকিট লাগে।

20240621_170829.jpg

শিশু পার্কের আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লাগে। আগে যখন যেতাম এই জায়গাটির সাথে একটি ছবি তুলতাম।

20240621_170603.jpg

শিশু পার্কের সব কিছু এলোমেলো হয়ে গেছে। শিশু পার্কে আরো কয়েকটি নতুন জিনিস তৈরি হয়েছে পরের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসsamsang note 10 lite

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো সুন্দর একটি অচেনা পার্ক সম্পর্কে ধারণা পেয়ে। দারুন ভাবে আপনি এপার সম্পর্কে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনার আজকের এই পোস্টটা দেখে।

 2 years ago 

আপনার ঘুরাঘুরি পোস্টে তো পুরো আমেরিকা তুলে ধরে।হাহাহা অনেক সুন্দর হয়েছে ছবি গুলো।ভালো লাগলো পরে আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

শিশু পার্ক কে ঢুকার টিকিট এত বেশি টাকা এটা দেখে তো বেশ অবাক হয়েছি আপু। আর প্রত্যেকটা রাইডে ওঠার টাকাও দেখছে অনেক বেশি। এরকমটা আগে কখনো দেখিনি। কিন্তু এমনিতে শিশু পার্কের সৌন্দর্যটা খুব ভালো লেগেছে। এই শিশু পার্কে আর নতুন কি হয়েছে এটা আশা করছি খুব তাড়াতাড়ি আপনার পরবর্তী পোস্টে আমরা জানতে পারবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম আপু। ধন্যবাদ শিশু পার্কে কাটানোর সুন্দর মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37