কাঁচা পেঁপে মাখানোর রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কাঁচা পেঁপে মাখানোর রেসিপি। পেঁপে গুলো আমাদের কাছে। নিজের গাছের ফল খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় বিভিন্ন ধরনের গাছ আছে। এইজন্য আমাদের বাইরে থেকে খুব একটা জিনিস কিনতে হয় না। ছোট সাইজের পেঁপে মাখানো খেতে বেশ ভালো লাগে।
| কলাম১ |
|---|
| কাঁচা পেঁপে |
| শুকনা মরিচ |
| লবণ |
| তেঁতুল |
প্রথমে আমি গাছ থেকে পেঁপে গুলোকে ছিরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং পেঁপে ছিঁলে নিয়েছি।
এবার পেঁপে গুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি মিডিয়াম ভাবে রেখেছি মিডিয়াম ভাবে খেতেই আমার বেশ ভালো লাগে।
এবার শুকনা মরিচ ভেঁজে নিয়ে। ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে।
এবার পেঁপের সাথে শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবার আগের থেকে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে দিতে হবে।
এবার পেঁপে এর সাথে ভালোভাবে তেঁতুল মাখিয়ে নিতে হবে। মাখা যত ভালো হবে খেতে তত টেস্ট হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে কাঁচা পেঁপে মাখানো।
আমার পেঁপে রান্নার থেকে এভাবে মাখিয়ে খেলে বেশ ভালো লাগে।
🥣 আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে 🥣
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনি ঠিকই বলেছেন ছোট সাইজের পেঁপে খেতে ভীষণ ভালো লাগে। আপনি তো দেখছি বেশ মজার একটি রেসিপি তৈরি করেছেন পেঁপে মাখানোর। আমার তো দেখেই জিভে জল চলে আসলো। খুবই সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আপু। পেঁপে আমার অনেক পছন্দের যে ভাবে খাওয়া হোক না কেন। কিন্তু আপনার মতো এইভাবে কখনো খাওয়া হয়নি। পেঁপে শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। আপনার রেসিপি দেখে একদিন তৈরি করে খাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো।জি ভাইয়া তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। শুভ কামনা রইল আপনার জন্য।
পেঁপে আমার খুবই ফেভারিট একটি খাবার বিশেষ করে পাকা গুলা।। কাঁচা পেঁপে কখনো এরকম ভাবে মাখিয়ে খাওয়া হয়নি।। তবে আপনার মাখানো দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।। বিশেষ করে তেঁতুল এবং শুকনা মরিচ দেওয়ার কারণে অন্যরকম একটি স্বাদ পাওয়া যাবে মনে হচ্ছে।।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
সত্যি বলতে আপু পেঁপে আমার পছন্দের একটা খাবার , কাচা পেঁপে হলে তো কথাই নাই জিবে জ্বল চলে আসে সেই সময়ই , আপনার রেসিপি দেখে জ্বিবে জল চলে আসল , কি ইউনিক রেসিপি বানিয়েছেন আপু , জাস্ট ওয়াও , ধন্যবাদ আপু আপনাকে এই রেসিপি টী আমাদের মাঝে শেয়ার করার জন্য
জেনে ভালো লাগলো যে আমার রেসিপি দেখে আপনারা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
ছোট বেলায় খেয়েছি।তখন সবকিছুই বেশ মজা লাগত।আপনার রেসিপিটি ছোটবেলায় ফিরিয়ে নিলে গেল।ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু । শুভ কামনা রইল আপনার জন্য।
আপনাদের মত আমাদেরও একদম সেম। বাড়িতে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগালে বাজার থেকে খুবই কম জিনিস কেনা লাগে। আমাদের ঘরের পাশে দুই কোনায় দুইটি পেঁপে গাছ রয়েছে। অনেক ভালো লাগে পেঁপে মাখানো খেতে। প্রায় সময় সকলে মিলে একসঙ্গে হলে পেঁপে মাখানো খাই। আপনার পেঁপে মাখানো অনেক লোভনীয় ছিল।
জেনে ভালো লাগলো যে আপনার বাসার পেঁপে গাছ আছে ধন্যবাদ আপনাকে আব্বু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দেখে খেতে ইচ্ছে করছে এই টক জাতীয় জিনিস দেখলেই জিভে জল চলে আসে। খেতে ইচ্ছে করে খুব। কাঁচা পেঁপে মাখা খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাসায়ও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের আচার দিয়ে কাঁচা পেঁপে মাখানো হয় খেতে ভালই লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নিজের গাছের যেকোনো সবজি খেতে অন্যরকম মজা লাগে। একদম টাটকা থাকে এই সবজিগুলো। কাঁচা পেঁপে যে এভাবে মাখিয়ে খাওয়া যায় তা আগে কখনো দেখিনি। আপনার পেঁপে মাখানোর মধ্যে যে তেতুল গোলানো দিয়েছে এর ফলে মনে হয় স্বাদ আরও বেড়ে গিয়েছে। দেখেই মুখে পানি চলে এসেছে।
আপনি অনেক সুন্দর করে কাঁচা পেঁপে মাখানোর রেসিপি করেছেন। আপনি ঠিক বলেছেন ছোট কাঁচা পেঁপে মাখানো করে খেতে খুব ভালো লাগে। কাঁচা পেঁপে মাখা খেতে আমার খুব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল শেয়ার করার জন্য।
নিজের গাছের ফল খেতে সত্যিই খুব ভালো লাগে, কারন এটি বেশ টাটকা থাকে ও ভেজালমুক্ত হয়।পেঁপে কাঁচা ও পাকা সবভাবেই খেতে ভালো লাগে, আপনার মাখা রেসিপিটা বেশ হয়েছে।বিশেষ করে কাঁচা তেঁতুল দেখে জিভে জল চলে আসলো,ধন্যবাদ আপু।