ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রান্নার রেসিপি। চিচিঙ্গা খেতে আমার অনেক ভালো লাগে। চিচিঙ্গার সাথে যদি ডিম হয় তাহলে তো আর কথাই নেই। আমার মনে হয় কম বেশি সবারই চিচিঙ্গা অনেক পছন্দের একটি সবজি । চিচিঙ্গার আরও একটি নাম আছে এটিকে অনেকে শ্রী চন্দন বলে ডাকে।আশা করি রেসিপিটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। খুব অল্প কয়েকটি উপকরণ দিয়েই চিচিঙ্গা ভাজি রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক মূল রেসিপি।

received_1066834594735294.jpeg

🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣

কলাম১
চিচিঙ্গা
হলুদের গুঁড়া
কাঁচা মরিচ
লবণ
তেল
ডিম

🫕 প্রস্তুত প্রণালী 🫕

ধাপ:-১

received_1340757676533559.jpeg

প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি।

ধাপ:-২

received_277325301938941.jpeg

এরপরে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

ধাপ:-৩

received_6627944937325432.jpeg

এবার আগের থেকে কেঁটে রাখার চিচিঙ্গা দিয়ে দিয়েছি।

ধাপ:-৪

received_877286010771692.jpeg

এবার হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।

ধাপ:-৫

received_3822904771329916.jpeg

বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটি ডিম দিয়ে দিয়েছি।

ধাপ:-৬

received_1374441986820018.jpeg

ডিম ভালোভাবে নাড়াচাড়া করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিয়েছি। এবং এভাবে কিছুক্ষণ রান্না করেছি।

ধাপ:-৭

received_1066834594735294.jpeg

ব্যাস খুব সহজে হয়ে গেলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসSamsung Galaxy A6+

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

এভাবে চিচিঙ্গা ভাজি রান্না আমি একবার খেয়েছিলাম খেতে বেশ দারুন লাগে। আসলে শুধু চিচিঙ্গা নয় ডিম দিয়ে এভাবে ভাজি করলে অনেক সবজি খেতে দারুন লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দারুন একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। বেশ ভালো লেগেছে আপনার সুন্দর রেসিপি তৈরি করা দেখে। যেখানে সবজির উপরে একটি ডিম ভেঙ্গে দিয়েছেন আর এরপরে রান্নার কার্যক্রম সুন্দরভাবে করে দেখিয়েছেন। এ দেখে আশা করা যায় রেসিপিটা ছিল অনেক সুস্বাদু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চিচিঙ্গা রান্না করার চেয়ে এভাবে ডিম অথবা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দারুণ একটি রেসিপি ছিল আপু আপনার শেয়ার করা আজকের। চিচিঙ্গা আমার খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এভাবে ভাজি করে খেতে। এছাড়া ও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অসাধারণ হয়। আপনি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলেন দেখে তো লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ আপু মজাদার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জেনে ভালো লাগলো চেয়ে চিচিঙ্গা খেতে আপনার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

শ্রী চন্দন নামটি আজকে প্রথম শুনলাম আপু। বেশ দারুন নামটি। এই সবজি আমাদের অঞ্চলেও চিচিঙ্গা নামেই পরিচিত। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। গরম ভাতের সাথে এই খাবারটি দারুন লাগে খেতে। আমি তো কয়েকদিন আগে গিয়েছিলাম।

 3 years ago 

আমাদের এখানে চিচিঙ্গা কে শ্রী চন্দন বলেই ডাকে। আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রান্নার রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। গরম গরম ভাত আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, সেই সাথে যদি হয় মসুরের ডাল তাহলে খাওয়াটা বেশ জমে ওঠে। আর আপনার তৈরি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি দেখে মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65978.73
ETH 1941.53
USDT 1.00
SBD 0.38