ফটোগ্রাফি পোস্ট 📷💐🌹🌺🌸
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল আমার অনেক ভালো লাগে। ফুল সবাই অনেক ভালো লাগে।শীতকাল এলে প্রতিটি গাছ যেন প্রাণ ফিরে পায়।গাছ ভর্তি বিভিন্ন ফুল থাকে।শীতকালে গাছগুলো দেখতে আরো সতেজ মনে হয়।অনেকদিন ধরে বাগানে যাওয়া হয় না।আজ বাগানে গিয়ে দেখলাম গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে।কিছু ফুলের নাম আমার জানা কিছু হলে নাম অজানা।
প্রথমে বাগানে ঢুকতেই দেখলাম গোলাপ ফুল রয়েছে।গোলাপ ফুল আমার অনেক প্রিয় একটি ফুল ।আমাদের বাগানের তিন ধরনের গোলাপ আছে ।সাদা গোলাপ ,লাল গোলাপ ও গোলাপি গোলাপ ।এই গোলাপটি হচ্ছে গোলাপী কালারের।বেশিরভাগ মানুষ টকটকে লাল গোলাপ পছন্দ করে ।কিন্তু আমার কাছে গোলাপি কালারের গোলাপটি বেশি ভালো লাগে ।
এই ফুলটির নাম কাটা মুকুট ফুল।আমাদের বাগানে দুই ধরনের কাঁটামুকুট ফুল আছে ।এই কাঁটা মুকুট ফুল গুলো লাল রঙের এবং ফুল গুলো বড়।অন্য ধরনের কাটা মুকুট ফুল আছে।ও গুলো গোলাপী কালারের এবং ফুলগুলো ছোট ছোট।
আমাদের বাগানে ফুল গাছের সাথে সাথে আরো অনেক ধরনের সবজি গাছও আছে।এই ফুলটি হচ্ছে চাল কুমড়া ফুল ।চাল কুমড়া খেতে আমার অনেক ভালো লাগে ।চাল কুমড়ার ফুল দিয়ে অনেক সুন্দর বড়া বানানো যায় ।
আমার জানা মতে এই ফুলটির নাম পাতাবাহার ফুল।এই ফুলটির আরো একটি নাম আছে কিন্তু সেটি আমি জানিনা ।আমাদের বাগানে এই ধরনের দুই প্রজাতির গাছ আছে । একটি লাল রঙের এবং আর একটি বেগুনী রঙের ।
ফুলটির নাম হচ্ছে রঙ্গন ফুল ।রঙ্গন ফুল যখন একসাথে ফোটে তখন দেখতে আরো সুন্দর লাগে।সম্পূর্ণ গাছে যখন একসাথে ফুল ফোটে তখন দেখতে আরো সুন্দর লাগে ।
এই ফুলটির নাম সন্ধ্যা মালতি।অনেকে এই ফুলটিকে সকাল সন্ধ্যা ফুল বলে চেনে ।এই ফুলটি সারা বছরই দেখতে পাওয়া যায় ।
এই ফুল গাছটির নাম আমার সঠিক ভাবে জানা নেই।আপনারা কেউ জানলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
সুন্দর💗 আমার কাছে ফুল জিনিসটাই একটা আবেগ আর তাই ফুলের ফটোগ্রাফি দেখলে নিজেকে সামলাতে পারিনা।
ছবিগুলো আসলেই সুন্দর ছিল।শুভ কামনা রইলো আপনার জন্য।
শীতকাল আসলে ফুল গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে দেখলে মন ভরে যায়।আপনি অনেকগুলো খুব সুন্দর সুন্দর শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।আমার কাছে আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
সত্যি শীতে ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে অনেক ভালো লাগে।আপনি আপনার বাগানের চারপাশ থেকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগে তার মধ্যে ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে ।সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ফুলগুলো দারুন ভাবে ফুটে আছে ।তাছাড়া পাতাবাহারের ফুল দেখতে অসাধারণ ।গোলাপ তো আমার প্রিয় ফুল মানে আমি কোনটা রেখে কোনটা বলবো সবগুলোই সুন্দর লাগছে।
বাহ্,আজকে দেখি অনেকে ফুলের ফটোগ্রাফি করছে,আমি নিজের ফুলের ফটোগ্রাফি করছি।আসলে ফুল সকলেই ভালোবাসে,ফুল মানেই সৌন্দর্যের প্রতীক। আসলেই শীতকালে বেশির ভাগ প্রতিটি ফুল গাছের প্রান ফিরে পায়।গোলাপ ফুলটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
ওয়াও আপু ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে গোলাপের ফটোগ্রাফি আমার কাছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি যে ফুলটির নাম জানেন না সেই ফুলটির নাম আসলে পানিকা ফুল। ছোট ছোট অনেকগুলো ফুল ধরে একসাথে। অনেকদিন থাকে এই ফুলগুলো। এই ফুলের কালারটা আবার বেশি ভালো লাগে। শীতকাল আসলে আসলেই নতুন নতুন ফুল গাছের সাথে পরিচয় হয়। কারণ শীতকালেই বেশি ফুল ফোটে। আর নতুন নতুন ফুল দেখতে পাওয়া যায়।
ফটোগ্রাফি করতে কে না পছন্দ করে আপনি বলুন..? আমি মনে করি কমিউনিটির সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করে সেই সাথে সকলেই অনেক বেশি পছন্দ করে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার। আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন যেটা আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। প্রতিনিয়ত আপনার কাছ থেকে এরকম সুন্দর ফটোগ্রাফিক পোস্ট আশা করব।
আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ফটোগ্রাফি প্রতিটি মানুষেরই পছন্দ কিন্তু সবাই চাইলেই সুন্দর ফটোগ্রাফি করতে পারে না। আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি পোস্টই অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফিগুলো যেহেতু ফুলের সে কারণে এটি আরও বেশি সুন্দর হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রংগন ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ আপু।