বাণিজ্য মেলা পর্ব :১

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। ঘুরাঘুরি করার জন্য আজকে আমি চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাণিজ্য মেলায় গেলাম।

IMG-20240226-WA0084.jpg

আমাদের বাসা থেকে বাণিজ্য মেলা অনেক দূরে। প্রথমে আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে। আমরা ছিলাম মোট পাঁচ জন। তিন রাস্তা থেকে বিআরটিসি বাসে উঠে পড়লাম। আমরা বেশ আগেভাগে যাওয়ার কারণে বাসের দ্বিতীয় তালায় প্রথমে সিট পেয়ে গেছি। আমরা উঠে বসে রইলাম বেশ কিছুক্ষণ। বাসটি সম্পূর্ণ ভরে যাওয়ার পর চলা শুরু করল।

IMG-20240210-WA0023(1).jpg

আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ছবি তুলে নিলাম। বাসে ওঠার পর বেশ কিছুক্ষণ ভালো লাগছিল। এরপর থেকে মনে হচ্ছিল যেন রাস্তার শেষ হচ্ছে না।

20240209_155351.jpg

IMG-20240226-WA0067.jpg

হঠাৎ করে বাস থেমে গেলো আমি ভাবলাম মনে হয় আমরা পৌঁছে গেছি। কিন্তু না আমরা একটি রেল লাইনের সামনে দাঁড়ালাম। ট্রেন আসার জন্য অপেক্ষা করছে ট্রেন যাওয়ার পর রাস্তা আবার খুলে দেবে। একসাথে দুইটি ট্রেন গেল। এরপরে আবার বাস চলতে শুরু করলো। আমাদের কুড়িল বিশ্বরোডে এসে বাস নামিয়ে দিল। কুড়িল বিশ্বরোড থেকে আমাদের আবার আরেকটি বাসে উঠে যেতে হবে।

IMG-20240226-WA0070.jpg

এবার আমরা আরেকটি বিআরটিসি বাসে উঠে পড়লাম। এবার বাসে ওঠার সময় মনে হল একটি যুদ্ধ করে বাসে উঠলাম। বাসে ছিল প্রচুর ভিড়। যে যার মত বাসে ওঠে পড়ছে। আমরা একপ্রকার দৌড়াদৌড়ি করে বাসে উঠে পড়লাম। ভেবেছিলাম বাসে কোনো সিট পাবো না। কিন্তু ভাগ্যক্রমের সিট পেয়ে গেছি। এর পরের ৩০০ ফিট দিয়ে চলে গেলাম । বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা বাণিজ্য মেলায়।বাণিজ্য মেলায় গিয়ে আমরা কি কি করলাম পরবর্তী পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো।

20240209_173442.jpg

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসSamsung A6+

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

দোতলা বাসের উপর তলাতে বসে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। আপনি বাণিজ্য মেলায় গিয়েছেন এমন একটি স্থানে বসে সত্যিই ইনজয় করার মত। ঢাকাতে থাকার পরও বাণিজ্য মেলাতে যাওয়া হয়নি। পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় রইলাম

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঢাকা বানিজ্য মেলার যাওয়া জার্নি ভালো মন্দ মিলে ছিল ৷ যা পড়ে বোঝা যাচ্ছে ৷ যা হোক দোতালা বাসটি অনেক সুন্দর একটি বাস ৷ এছাড়াও সংসদ ভবনের সামনে দিয়ে গেছেন ৷ যা হোক এরপর নিশ্চয়ই বানিজ্য মেলা নিয়ে কিছু দেখতে পাবো এমনটাই প্রত্যাশা করি ৷
অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 2 years ago 

বুঝতেই তো পারছি আপু বিটিআরসি বাসে করে গেলেন। এত উঁচুতে বসে গেলে সুন্দরভাবে সব কিছু উপভোগ করা যাবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লাগছে। মন চাইছে যে বিটিআরসি বাসের উপর উঠে শহরের সব দৃশ্য উপভোগ করি। আশা করি পরবর্তীতে আপনি খুব সুন্দর ভাবে মেলার মুহূর্তগুলো শেয়ার করবেন অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37