সরিষা ক্ষেতে ঘুরাঘুরি।🌸
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। পোস্টটি হচ্ছে সরিষা ক্ষেতে ঘুরাঘুরি। সরিষা ক্ষেত আমার অনেক পছন্দের একটি জায়গা। প্রত্যেক বছর শীতের সময় সরিষা ফুল ফোটে।
শীতের সময় যখন সরিষা ফুল ফোঁটে। মাঠ সরিষা ফুল দিয়ে ভরে যায়। যখন মাঠ আরো সুন্দর হয়ে ওঠে। মাঠে এমন দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে।
অনেক দিন ধরে মাঠে যাওয়া হয় না। তাই ভাবলাম আজ সরিষা খেত দেখে আসি। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম সরিষা খেয়ে দেখতে। সম্পূর্ণ মাঠ হলুদ হয়ে গেছে সরিষা ফুল দিয়ে। কিছু গাছ ছোট এবং কিছু গাছ বড়। সরিষা ক্ষেতের পাশ দিয়ে পেঁয়াজ লাগানো। এবং কলই গাছ লাগানো। দৃশ্যটি আরো অপরূপ সুন্দর।
সরিষার দুই ধরনের আছে। একটি সাদা সরিষা ফুল অন্যটি হলুদ সরিষা ফুল। সরিষা ক্ষেতে ঘুরতে আমাদের অনেক ভালো লাগছিল।সরিষা ক্ষেতে ঘুরার সবচেয়ে ভালো সময় হলো খুব সকাল বা বিকেল।নানা রঙের প্রজাপতিতে ভরে আছে সরিষা ক্ষেত।
বাংলাদেশে সরিষার চাষ করা হয় সাধারণত বীজ থেকে তেল উৎপাদনের জন্য, যা প্রধানত রান্নার কাজে ব্যবহূত হয়। আচার, চাটনি তৈরিতে এর ব্যবহার হয়। এছাড়া শরীরে, বিশেষ করে ছোট শিশুদের গায়ে মাখার জন্য সরিষার তেল ব্যবহার করা হয়।
সরিষা খেতে ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। অপরূপ দৃশ্য দেখে আপনাদের খুবই ভালো লাগবে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
জাষ্ট অসাধারণ কিছু ফটোগ্রাফী দেখলাম। প্রথম ছবিটি এবং সরিষার ফুলের মাঝ দিয়ে সূর্যের ছবিটি জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে। আর অন্য ছবিগুলো চোখ জুড়ানো সুন্দর ছিল। ভীষণ ভালো কিছু অনুভূতি নিয়ে পোস্টটি লিখেছেন 👌
ছোট্ট একটু পরামর্শ দেবো তা হলো শেষের নীল অংশ এভাবে না দিয়ে সাধারণভাবে লিখতে পারেন আপু, এটা পোস্টের গুনগত মান বাড়াবে।
জেনে ভালো লাগলো আমার পোস্টটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
সরিষা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।সরিষার তেল গায়ে মাখার জন্য কিংবা সরিষার তেল এবং সরিষা বাটা দিয়ে রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে।আপনাদের এদিকে অনেক সুন্দর সরিষা ক্ষেত দেখা যায় তবে আমাদের এখানে সরিষার ক্ষেত তেমন নেই শুধু খাওয়ার জন্য চাষ করা হয়। এমন সুন্দর সরিষা ক্ষেতে যেতে পারলে অনেক ভালো লাগবে যা আপনি উপভোগ করতেছেন।
ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
সত্যি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আমি সামনাসামনি কখনো এরকম সরিষা ক্ষেত দেখিনি। আপনাদের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাই। সর্বশেষ ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনারা তিনজন মিলে বেশ ভালই ঘুরাঘুরি করেছেন। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জেনে ভালো লাগলো যে আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
সরিষা ক্ষেত ভ্রমণ করে দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সরিষা এর ফুলের ছবি দেখলেই যেন মন ভরে যায়। এ বছরে আমাদের দেশে প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য
আপু আপনার সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। এ বছর এখনো সরিষা ক্ষেত দেখা হয়নি। তবে আপনার ফটোগ্রাফিগুলো দেখে সরিষা ক্ষেত দেখা হয়ে গেল। তবে আমি সবসময় হলুদ রঙের সরিষা ফুল দেখেছি। সাদা রঙের সরিষা ফুল কখনো দেখিনি দেখার ইচ্ছা আছে ।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য, সরিষা ফুলের এই হলুদ দৃশ্যময় ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে সরিষা ফুলের হলুদ ফোটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি তো দেখছি সরিষা খেতে গিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন।আমার কাছে কিন্তু সরিষা খেতে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। প্রকৃতির মাঝে এভাবে সময় কাটাতে আমি ভীষণ পছন্দ করি। আমি কয়েকদিন আগেও সরিষা খেতে গিয়েছিলাম সত্যি আমার খুবই পছন্দের। আপনি তো দেখছি আমাদের সাথে শেয়ার করার জন্য খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এক একটা ফটোগ্রাফি ভালোই ছিল।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
শীতকালের গ্রামের সৌন্দর্য এই সরিষা ক্ষেতে। এত সুন্দর লাগে দেখতে যে চোখ জুড়িয়ে যায়। ফুলের উপরে যদি প্রজাপতি থাকে তাহলে তো সৌন্দর্য আরো বেড়ে যায়। অনেকদিন সরিষা খেতে যাওয়া হয় না। সব সময় হলুদ সরিষা ফুলই দেখেছি। সাদা সরিষা ফুল কখনো দেখিনি। সাদা সরিষা ফুল হয় তাই তো জানতাম না। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে সব থেকে বেশি শেষ ভালো লেগেছে শেষের ছবিটি। এক কথায় চমৎকার।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
সরিষা ক্ষেতে ঘুরাঘুরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপু আপনার সরিষা ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাদা সরিষার চেয়ে হলুদ সরিষা গুলো আমার ভীষণ ভালো লাগে। চমৎকার একটি জায়গা। এমন জায়গায় ঘুরোঘুরি করতে ভীষণ ভালো লাগবে। চমৎকার সময় উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
সরিষা ক্ষেতে গিয়ে খুবই ভালো একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। সবাই সরিষা ক্ষেতে গিয়ে সময় কাটাতে ভীষণ পছন্দ করে। এই পর্যন্ত শুধু আমারই সরিষা ক্ষেতে যাওয়া হয়নি। আপনি যে ফটোগ্রাফি গুলো করেছেন সেগুলো সত্যিই অসাধারণ ছিল। আমার কাছে আপনার শেষের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। খোলা মাঠে এভাবে সরিষা ক্ষেতে ঘুরার মজাটাই আলাদা। ভালোই ছিল আপনার কাটানো মুহূর্ত।