ইলিশ মাছ রান্নার রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। রান্না করতে ও আমার অনেক ভালো লাগে।বেশ অনেকদিন ধরে কোনো রেসিপি পোস্ট করা হয় না। এইজন্য ভাবলাম আজকে যখন ইলিশ মাছ রান্না করছি তাই একটি পোস্ট করি। পোস্টটি পড়ে নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে।
🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣
| কলাম১ |
|---|
| ইলিশ মাছ |
| পেঁয়াজ কুঁচি |
| কাঁচা মরিচ |
| হলুদের গুঁড়া |
| মরিচের গুঁড়া |
| ধনিয়া গুঁড়া |
| জিরা গুঁড়া |
| লবণ |
| আদা বাটা |
| রসুন বাটা |
| তেল |
🫕 প্রস্তুত প্রণালী 🫕
প্রথমে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া ,মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ,নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে মেশানো হয়ে গেলে আদা বাটা, ও রসুন বাটা, রসুন কুঁচি,দিয়ে দিতে হবে।
এবার পরিমাণ মতো তেল দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার আগের থেকে কেঁটে রাখা ইলিশ মাছ দিয়ে দিতে হবে।
এবার মসলার সাথে ইলিশ মাছ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবার কিছুটা পানি দিয়ে দিতে হবে। এবার চুলায় দিয়ে দিতে হবে রান্না করার জন্য। ১৫ থেকে ২০ মিনিট রান্না করে নিতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে ইলিশ মাছ রান্না।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Samsung A6+ |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
ইলিশ মাছের সিম্পল সহজ ঝোল রেসিপি আমার খুবই পছন্দের। যেটা আপনি খুব সুন্দরভাবে করেছেন। এমনিতে ইলিশ মাছ অনেক সুস্বাদু মাছ যেকোনোভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদ লাগে।
ঠিক বলেছেন ভাই ইলিশ মাছ যে কোন ভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। শুভ কামনা রইল আপনার জন্য।
ইলিশ মাছ আমার অনেক প্রিয় মাছ। আজকে আপনি অনেক সুন্দর করে ইলিশ মাছের রেসিপি করেছেন। আপনার রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। অনেকদিন পর রেসিপি করেছেন। তাই অনেক চমৎকার একটি রেসিপি করলেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
জেনে ভালো লাগলো যে ইলিশ মাছ আপনার প্রিয় মাছ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
এত চমৎকার রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ইলিশ মাছ রান্না করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আসলে ইলিশ মাছ আমার খুব পছন্দের। আপনার মাছ রান্না করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
ইলিশ মাছ একটা সময় খুবই প্রিয় একটি খাবার ছিলো।কিন্তু এখন শারীরিক সমস্যার কারনে কত বছর হলো যে ইলিশ মাছ খাই না তা মনেই পড়ে না। মাঝে মাঝে ইলিশের স্বাদ টাই ভুলে যাই। আপু আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।হাতে মেখে ইলিশের রেসিপি টি খুবই লোভনীয় হয়েছে।আর লোভনীয় রেসিপি টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।
ধন্যবাদ আপনাকে আপু ।শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ইলিশ মাছ রান্নার মজাদার রেসিপি। আসলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না বললেই চলে। আসলে আপনার রেসিপি তৈরি দেখে সত্যি আপু আমার জিভে জল চলে এসেছে। রেসিপি তৈরি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ সুস্বাদু ছিল। আসলে গরম ভাত দিয়ে ইলিশ মাছ রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুভকামনা রইল আপনার জন্য।
ইলিশ মাছের দারুণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করি। লোভনীয় একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ইলিশ মাছ খেতে আমিও অনেক পছন্দ করি। ধন্যবাদ আপনাকে আপুর শুভকামনা রইল আপনার জন্য।
আহ্ ইলিশ মাছের ঝোল 😋
মাছ গুলো দেখে খেতে ইচ্ছে করছে।
অনেক লোভনীয় ছিল আপু। খুব সহজেই কীভাবে ইংলিশ মাছের রেসিপি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো। তবে মাছ না ভেজে এভাবে মসলা দিয়ে মেখে রান্না করে কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন ট্রাই করে দেখব। রান্নার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুভ কামনা রইল আপনার জন্য।
বেশ কিছুদিন ধরে বাজারে ইলিশ মাছ লক্ষ্য করছি, কারণ গতদিন আমি আড়তে গেছিলাম মাছ বিক্রয় করতে, সেখানেও লক্ষ্য করলাম অনেক ইলিশ মাছ উঠেছে। আর এই ইলিশ মাছ আজ আপনি আমাদের মাঝে রান্না করে দেখানোর চেষ্টা করেছেন, বিভিন্ন উপাদানের সমন্বয়ে রান্নার কার্যক্রম করেছেন তাই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
আপনি আজ খুবই সুস্বাদু ইলিশ মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ইলিশ মাছ হল আমার প্রিয় মাছ। আপনার রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।