মেহেদীর ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

প্রথমেই সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো ও আনন্দের সাথে কাটবে।সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। ‌‌‌‌‌‌‌‌আর্ট করতে ও আমার অনেক ভালো লাগে। ঈদের আর দুই বাকি ঈদে সবাই হাতে মেহেদী লাগায়। তাই আজ ভাবলাম মেহেদীর ডিজাইন আর্ট করি। আমি আর্ট করতে তেমন পারি না তবুও মাঝেমধ্যে চেষ্টা করি। অনেকেই সুন্দর ভাবে মেহেদি দিতে পারে। কিন্তু আমি তেমন একটা পারিনা তবুও আমি চেষ্টা করি।

IMG-20230627-WA0005.jpg

✏️✍️🖌️প্রয়োজনীয় উপকরণ✏️✍️🖌️

কলাম১
আর্ট পেপার
পেন্সিল ✏️
রাবার
স্কেল

✏️✍️🖌️প্রস্তুত প্রণালী ✏️✍️🖌️

ধাপ:-১

IMG-20230627-WA0002.jpg

প্রথমে একটি হাতের ছবি এঁকে নিয়েছি।

ধাপ:-২

IMG-20230627-WA0004.jpg

এবার স্কেল দিয়ে হাতের নিচের সাইডে দুটি দাগ টেনে নিতে হবে। এবং ছোট ছোট ফুল এঁকে নিতে হবে।

ধাপ:-৩

IMG-20230627-WA0000.jpg

এবার উপরের দিকে এবং নিচের দিকে দুটি ফুল এঁকে নিতে হবে।
এবং এরকম ভাবে কিছু ডিজাইন করে নিতে হবে।

ধাপ:-৪

IMG-20230627-WA0001.jpg

এবার নখ গুলো ভরাট করে নিতে হবে।

ধাপ:-৫

IMG-20230627-WA0003.jpg

এবং নখে কিছু ডিজাইন এঁকে নিতে হবে।

ধাপ:-৬

IMG-20230627-WA0005.jpg

ব্যাস এভাবেই হয়ে যাবে খুব সহজে মেহেদী আর্ট করা।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসGalaxy A6+

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

মেহেদীর ডিজাইন আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আর্ট পেপার, পেন্সিল, রাবার ও স্কেল দিয়ে খুবই নিখুঁতভাবে আর্টটি একেছেন। বেশ চমৎকারভাবে ছয়টি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আর শুধু কালকের দিনটাই বাকি, ঈদতো চলে এলো বলে।
আপনার এই মেহেদীর ডিজাইনটি সুন্দর হয়েছে আপু৷ কালকে বেশ কাজে লাগবে সবার।

 3 years ago 

বাহ আপু দারুন ডিজাইন করেছেন। খাতায় হাত এঁকে তার উপর খুব সুন্দর ভাবে মেহেদির ডিজাইন করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। একদিন পর ঈদ তাই এই ডিজাইন সবার কাজে লাগবে। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

কে বলেছে আপনি মেহেদীর ডিজাইন আর্ট পারেন না। ঈদের আগে বেশ সুন্দর একটি ডিজাইন আর্ট করে শেয়ার করলেন দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ডিজাইন আর্ট করার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি মেহেদীর ডিজাইন আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

যেকোনো আনন্দ অনুষ্ঠান মেহেদী ছাড়া একেবারেই যেনো অসম্পূর্ণ থেকে যায়। মেহেদী ডিজাইন খুব একটা পারি না তাই হাতে মেহেদী দেওয়াও হয় না।আপু আপনি অনেক সুন্দর করে মেহেদী ডিজাইন টি শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।অসম্ভব সুন্দর মেহেদী ডিজাইন টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খাতার মধ্যে অনেক সুন্দর করে মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করেছেন। এই ডিজাইনটা যদি মেহেদি দিয়ে হাতের মধ্যে অঙ্কন করা হয় তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। অনেক সুন্দর হয়েছে এটি। সিম্পল এর উপর এরকম ডিজাইন গুলো আমি খুবই পছন্দ করি। এত সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

কে বলেছে আপু আপনি আর্ট করতে পারেন না। হাত অঙ্কন করে তার মধ্যে খুব সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করছেন। আমি তো আপনার মেহেদি ডিজাইন আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার মেহেদি ডিজাইন আর্ট দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। এভাবে যদি আমি মেহেদি ডিজাইন আর্ট করতে পারতাম। অনেক সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঈদ উপলক্ষে সকলেই এখন কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন অংকন করে শেয়ার করছে। কমিউনিটির প্রায় সকলেই অনেক সুন্দর মেহেদি ডিজাইন অংকন করে থাকে। আপনার এই মেহেদি ডিজাইন অংকন দেখে আমি মুগ্ধ,ভালো লাগলো আপনার এই অংকন দেখে। চেষ্টা করা যাবে না আরো সুন্দর সুন্দর অঙ্কন শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38